আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Alipurduar Community Auditor Recruitment 2026: আলিপুরদুয়ারে ১৬ জন মহিলার জন্য কর্মসংস্থান| কমিউনিটি অডিটর পদে আবেদন শুরু

Published on: January 29, 2026
Alipurduar Community Auditor Recruitment 2026

Alipurduar Community Auditor Recruitment 2026: আলিপুরদুয়ার জেলার ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের কমিউনিটি অডিটর পদে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিশেষভাবে মহিলা প্রার্থীদের জন্য এবং মোট ১৬ টি শূন্যপদ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। চাকরিতে আবেদন ও নিয়োগ সংক্রান্ত সকল তথ্য এলাকার প্রশাসনিক ওয়েবসাইটে সরাসরি উপলব্ধ করা হয়েছে।

এই পদটি মূলত জেলা পর্যায়ের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও অর্থ সম্পর্কিত হিসাব নিকাশ বা অডিট কাজের জন্য। যেখানে কমিউনিটি ভিত্তিক কর্মকাণ্ডে নির্ভরযোগ্য অডিট করা যাবে। বিস্তারিত তথ্য আমরা তুলে ধরেছি।

বিষয়বিবরণ
নিয়োগকারী সংস্থাডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, আলিপুরদুয়ার
পদের নামকমিউনিটি অডিটর
মোট শূন্যপদ১৬ টি
নিয়োগের ধরনচুক্তিভিত্তিক
আবেদনকারীর লিঙ্গশুধুমাত্র মহিলা
শিক্ষাগত যোগ্যতাস্নাতক / স্নাতকোত্তর
অগ্রাধিকার বিষয়অর্থনীতি বা সমতুল্য
বয়সসীমা২৫ – ৪০ বছর
কম্পিউটার দক্ষতাMS Office ও বেসিক কম্পিউটার জ্ঞান
কাজের ক্ষেত্রকমিউনিটি প্রকল্পের আর্থিক অডিট
আবেদন পদ্ধতিঅফলাইন (ফর্ম ডাউনলোড করে জমা)
আবেদন শেষ তারিখ১৬ ফেব্রুয়ারি
অফিসিয়াল ওয়েবসাইটআলিপুরদুয়ার জেলা প্রশাসন

এই পদে নিয়োগ প্রাপ্তরা মূলত কমিউনিটি ভিত্তিক পরিচালিত প্রকল্প গুলোর আর্থিক খতিয়ান হিসেবে পরীক্ষা এবং সংশ্লিষ্ট দাতা এন্ট্রি সম্পর্কিত কাজ করবেন। এর মাধ্যমে জেলার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী, অনগ্রসর সম্প্রদায়ের সঞ্চালন কার্যক্রমের স্বচ্ছতা বৃদ্ধি করা হবে।

যোগ্যতা ও প্রয়োজনীয় দক্ষতা

এই পদে আবেদন করার জন্য যেসব প্রধান যোগ্যতা দেখতে বলা হয়েছে সেগুলি হল:

শিক্ষাগত যোগ্যতা
  • স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক।
  • বিশেষভাবে অর্থনীতির সমতল বিষয় ডিগ্রি থাকলে সুবিধা পাওয়া যাবে
    কম্পিউটার দক্ষতা
  • মাইক্রোসফট অফিস এ কাজ করার দক্ষতা থাকতে হবে

বয়স সীমা

আবেদন করার সময় বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
লিঙ্গ: শুধুমাত্র মহিলা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন

এই ধরনের নিয়োগ সাধারণত অঞ্চল ভিত্তিক উন্নয়ন প্রকল্প তথা জাতীয় বা রাজ্য সরকারের উদ্যোগের আওতায় থাকে, এবং এতে স্থানীয় মহিলাদের দক্ষতা ও কর্মসংস্থানকে আরো প্রসারিত করা হয়।

কাজের দায়িত্ব

চুক্তিভিত্তিক এই পদের প্রধান কাজগুলি হতে পারে:

  • স্থানীয় স্বনির্ভর গোষ্ঠী প্রকল্প ও হিসাব নিকাশ সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করা।
  • আর্থিক খতিয়ান ও অডিট রিপোর্ট প্রস্তুত করা
  • মাইক্রোসফট অফিস ও অন্যান্য সফটওয়্যার ব্যবহার করে প্রয়োজনীয় রিপোর্ট তৈরি করা
  • জেলা প্রশাসনের ওপর নির্ভর করে অন্যান্য প্রশাসনিক ও হিসেব সম্পর্কিত দায়িত্ব পালন করা
    এই দায়িত্বগুলো স্থানীয় উন্নয়নমূলক প্রকল্প গুলোর আর্থিক স্বচ্ছতা ও হিসাব নিরীক্ষা নিশ্চিত করার দিকে গুরুত্ব দেয়।

আবেদন পদ্ধতি ও সময়সীমা

আবেদন করার জন্য প্রথমে আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে এবং recruitment (Notifications Download Now) সেকশনে গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি খুঁজে বের করতে হবে সে বিজ্ঞপ্তি থেকে আবেদন পত্র ডাউনলোড করা যাবে।

আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষায় ইতিহাসে ভালো নম্বর পেতে চান? তাহলে সেরা টিপস জেনে নিন।

তারপর পূরণ করা আবেদনের সাথে প্রয়োজনীয় নথি ডকুমেন্টস আবেদন ফরম সহ ঠিকানায় সরাসরি জমা দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৬ ই ফেব্রুয়ারি নির্ধারিত হয়েছে।

এই নিয়োগ এমন সব মহিলাদের জন্য বিশেষ সুযোগ যারা প্রশাসনিক ও সমাজ ভিত্তিক কাজে অবদান রাখতে চান এবং মাইক্রোসফট অফিস সহ অন্যান্য তথ্য প্রক্রিয়াকরণের দক্ষ। যাদের বয়স ও যোগ্যতা বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্তাবলির সাথে মিলে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারেন।

Please Visit – trendypavilion.com

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Delhi University Professor Recruitment 2026

Delhi University Professor Recruitment 2026: দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ অভিজ্ঞ প্রার্থীদের জন্য বড় সুযোগ

Fitness Trainer Career Guide Bangla

Fitness Trainer Career Guide Bangla: বাড়ছে ফিটনেস ট্রেনার এর চাহিদা, কিভাবে গড়ে তুলবেন এই পেশায় ক্যারিয়ার?

West Bengal College Teacher Recruitment 2026

West Bengal College Teacher Recruitment 2026: কলেজে শিক্ষাগতার নতুন আশা মার্চে SET সার্টিফিকেট, ত্বরান্বিত হতে পারে নিয়োগ প্রক্রিয়া

Visva Bharati University Recruitment 2026

Visva Bharati University Recruitment 2026: বিশ্বভারতীতে চাকরির সুবর্ণ সুযোগ| একাধিক পদে নিয়োগ জানুন বিস্তারিত আবেদন পদ্ধতি

BOB Capital Markets Recruitment 2026

BOB Capital Markets Recruitment 2026: ব্যাঙ্ক অফ বরোদা ক্যাপিটাল মার্কেট এ চাকরির সুযোগ, ১০৬ টি শূন্য পদে নিয়োগ

IIFT Recruitment 2026 Internship

IIFT Recruitment 2026 Internship: IIFT তে চাকরির সুযোগ, নাগাল্যান্ডে পোস্টিং বেতন ৩৫ হাজার টাকা

Leave a Comment