আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Puja Home Decor Indoor Plants: পুজোর আগে ঘর সাজাতে রাখুন ৭ ইনডোর প্লান্ট, মিলবে সবুজের ছোঁয়া আর মনের প্রশান্তি

Published on: August 23, 2025
Durga Puja Interior

Puja Home Decor Indoor Plants: শারদীয়া আসছে আর বাঙ্গালির উৎসব মানেই বাড়িঘর ঝকঝকে করে সাজানো। দুর্গা পুজোর আগে তাই অনেকের নতুন আসবাব, আলো বা রঙের ছোঁয়ায় বাড়িকে করে তোলেন একেবারে নতুন। তবে আজকাল শহুরের জীবনে একটি বিশেষ ট্রেন্ড বেড়েছে, ঘর সাজাতে ইন্ডোর প্লান্ট। শুধু যে বাড়িকে সুন্দর করে তোলা তাই নয়, সবুজের ছোঁয়াও প্রশান্তি আনে।

ফুল মানেই পদ্ম বা শিউলি, পূজোর সঙ্গে কাশফুলের স্মৃতি এসব বাঙালির কাছে অনন্য। কিন্তু ব্যস্ত জীবনে প্রতিদিন ফুল গাছের যত্ন নেওয়া বেশ কষ্টকর। তাই আজ রইলো এমন কিছু ইনডোর প্ল্যান্টের তালিকা যেগুলি যত্ন কম রাখলেও বাড়িতে করে তুলবে সতেজ এবং উৎসবমুখর।

অ্যালোভেরা-অ্যালোভেরা শুধু ঘর সাজানোর জন্য নয় এর ভেষজ গুনো অনন্য। ঘন ঝাঁকড়া সবুজ পাতা ঘরের কোনে রাখলে সৌন্দর্য বাড়বে। এই পাতা থেকে পাওয়ার জেল ত্বকের জন্য উপকারী। পূজোর সাজে যেমন মানাবে তেমনি ঘরে আনার পরেও এর ব্যবহার চলতে থাকবে।

জেড প্লান্ট-যারা ব্যস্ততার কারণেই প্রতিদিন গাছে জল দিতে পারে না, তাদের জন্য একেবারে পারফেক্ট। খুব কম জলে এই গাছ টিকে থাকে এবং বাড়তে থাকে অবহেলাতেও। ছোট টবে এক কোনে রাখলেই চিকন সবুজ পাতার ঝলক ঘরে এনে দেবে আলাদা উজ্জ্বলতা।

পটহোজ-বাংলার বাড়ি গৃহস্বর্চায় বহুদিন ধরে পরিচিত একটি নাম। পানের মতো দেখতে হালকা সবুজ বড় পাতার এই লতা ঘরে ঝুলিয়ে রাখা যায়,আবার টবে মাটির ওপরেও রাখা যায়। সেলফ, বারান্দা কিংবা ঘরের এক কোণে এটি ঝুলিয়ে দিলে সঙ্গে সঙ্গে বদলে যাবে বাড়ির মেজাজ।

স্পাইডার প্লান্ট-ঘর সাজাতে যারা একটু ভিন্ন ধাঁজ পছন্দ করেন তাদের জন্য উপযুক্ত ঝাঁকড়া ও ঘন পাতা বাহার এই গাছকে করে তোলে আলাদা। টেবিলের ওপর টব রেখে কিংবা সিলিং থেকে ঝুলিয়ে রাখলে ঘরে আনবে সতেজ আবহ। সহজে বারে এবং যত্ন খুব কম লাগে।

পিস লিলি-যেন নামের মধ্যেই আছে শান্তি আর প্রশান্তির আভাস। বড় সাদা ফুল আর হালকা সুবাস ঘরে এনে দেয় উৎসবের আমেজ। দুর্গাপূজার সময় এই গাছ রাখলে চালচিত্রের মত সজ্জা তৈরি হয়। ফুলের গাছের মধ্যে পিস লিলি অনেকটাই সহজ পালনযোগ্য।

চাইনিজ এভারগ্রিন-পাতাবাহারের মধ্যে চাইনিজ এভারগ্রিন অন্যতম জনপ্রিয়।সবুজের সঙ্গে লালের মিশ্রণ এটিকে করে তোলে অত্যন্ত সুন্দর। বেশি আলো কিংবা অতিরিক্ত জল দেওয়ার ঝুঁকি নেই বাড়ির ড্রইংরুমে কিংবা প্রবেশপথে রাখলেই ঘর রাঙাবে চটজলদি।
রবার প্ল্যান্ট-যারা ঘরে বড় আকারের গাছ রাখতে চান তাদের জন্য আদর্শ বড় ও চকচকে পাতার সঙ্গে এর উচ্চতা ঘরে সৌন্দর্য বাড়িয়ে তোলে। এক কোণে টবেই রাখলে এটি সবার দৃষ্টি আকর্ষণ করবে। বিশেষ যত্নের প্রয়োজন নেই শুধু মাঝেমধ্যে জল দিলেই চলে।

দূর্গা পূজার সময় ঘর সাজানো শুধু আলোকসজ্জা বা রঙের সীমাবদ্ধ নয়। সবুজ গাছপালা ঘরে রাখলে একদিকে যেমন পরিবেশ সুন্দর হয়, তেমনি মানসিক শান্তিও আসে। উপরোক্ত সাতটি ইনডোর প্ল্যান্টের সহজে কম যত্নে পালনযোগ্য এবং বাড়িতে নতুন রূপ এনে দেয়। এগুলি তাই এবারের পূজোর আগে ঘরকে দিন সবুজের ছোঁয়া, আর উৎসবের আনন্দ উপভোগ করুন আরো বেশি করে।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Delhi University Professor Recruitment 2026

Delhi University Professor Recruitment 2026: দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ অভিজ্ঞ প্রার্থীদের জন্য বড় সুযোগ

Fitness Trainer Career Guide Bangla

Fitness Trainer Career Guide Bangla: বাড়ছে ফিটনেস ট্রেনার এর চাহিদা, কিভাবে গড়ে তুলবেন এই পেশায় ক্যারিয়ার?

West Bengal College Teacher Recruitment 2026

West Bengal College Teacher Recruitment 2026: কলেজে শিক্ষাগতার নতুন আশা মার্চে SET সার্টিফিকেট, ত্বরান্বিত হতে পারে নিয়োগ প্রক্রিয়া

Visva Bharati University Recruitment 2026

Visva Bharati University Recruitment 2026: বিশ্বভারতীতে চাকরির সুবর্ণ সুযোগ| একাধিক পদে নিয়োগ জানুন বিস্তারিত আবেদন পদ্ধতি

BOB Capital Markets Recruitment 2026

BOB Capital Markets Recruitment 2026: ব্যাঙ্ক অফ বরোদা ক্যাপিটাল মার্কেট এ চাকরির সুযোগ, ১০৬ টি শূন্য পদে নিয়োগ

IIFT Recruitment 2026 Internship

IIFT Recruitment 2026 Internship: IIFT তে চাকরির সুযোগ, নাগাল্যান্ডে পোস্টিং বেতন ৩৫ হাজার টাকা

Leave a Comment