আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Economic Rule Changes September 2025: ১লা সেপ্টেম্বর থেকে Gas, ATM, FD, SBI Card পাঁচ বড় পরিবর্তন আপনার খরচ বাড়াতে পারে

Published on: August 30, 2025
Economic Rule Changes September 2025

Economic Rule Changes September 2025: নতুন মাস শুরু মানেই একগুচ্ছ নতুন অর্থনৈতিক নিয়ম কার্যকর হওয়া। আগামী ১লা সেপ্টেম্বর 2025 থেকে এমন পাঁচটি বড় পরিবর্তন কার্যকর হতে চলেছে যা সরাসরি প্রভাব ফেলবে সাধারণ গ্রাহকদের দৈনন্দিন খরচ পরিবার বাজেট এবং বিনিয়োগ পরিকল্পনার ওপর। রুপোর হলমার্কিং থেকে শুরু করে এলপিজি সিলিন্ডারের নাম সংশোধন ,এটিএম থেকে নগদ উত্তোলনের নতুন নিয়ম, sbi কার্ডের অতিরিক্ত চার্জ এবং ফিক্সড ডিপোজিট এর সুদের হার সম্ভাব্য পরিবর্তন সবকিছুই নজরে রাখা জরুরী।

রুপোর বাধ্যতামূলক হলমার্কিং

যেভাবে সোনার ক্ষেত্রে হলমার্কিং বাধ্যতামূলক করা হয়েছে, এবার একই পদক্ষেপ নেওয়া হচ্ছে রুপোর ক্ষেত্রেও। ১লা সেপ্টেম্বর থেকে রুপোর গয়না ও জিনিসপত্রে হলমার্কিং বাধ্যতামূলক হবে। সরকারের দাবি, এর ফলে বিশুদ্ধতা ও মূল্য নির্ধারণের অভিন্ন মান বজায় থাকবে, ফলে বাজারে স্বচ্ছতা বাড়বে। তবে বিশেষজ্ঞদের মতে, এই নিয়ম কার্যকর হলে রুপোর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই যারা রুপোর বিনিয়োগ বা গয়না কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময় (Economic Rule Changes September 2025)।

এসবিআই কার্ডের নতুন চার্জ

দেশের বৃহত্তম সরকারি ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের ক্রেডিট কার্ড পরিষেবায় নতুন নিয়ম চালু করছে।

  • অটো ডেবিট ব্যর্থ হলে ২% জরিমানা দিতে হবে
  • আন্তর্জাতিক লেনদেনে বাড়তি চার্জ ধার্য হবে
  • জ্বালানি ক্রয় ও অনলাইন শপিং এ ফ্রি বৃদ্ধি পাবে
  • রিওয়ার্ড পয়েন্টের মূল্য হ্রাস পেতে পারে

ফলে নিয়মিত কার্ড ব্যবহারকারীদের ব্যয় আরো বাড়বে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, অতিরিক্ত জরিমানা এড়াতে নিজের খরচ নিয়মিতভাবে ট্রাক করতে হবে।

এলপিজি সিলিন্ডারের নতুন দাম

প্রতিমাসে প্রথম তারিখে দেশে তেল বিপণন সংস্থাগুলি রান্নার গ্যাসের দাম পর্যালোচনা করে। ১লা সেপ্টেম্বর ২০২৫ তারিখে নতুন এলপিজি সিলিন্ডারের দর ঘোষণা হবে। দামের এই ওঠা নামা নির্ভর করছে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজার ও দেশীয় কোম্পানির খরচের ওপর। দাম বেড়ে গেলে সাধারন পরিবারের রান্না ঘরের বাজেটে চাপ পড়বে। তবে দাম কমলে সামরিক স্বস্তি মিলবে।

আরও পড়ুন: RBI রেপো রেট কী? হোম লোন, পার্সোনাল লোন ও অর্থনীতিতে এর প্রভাব সম্পর্কে জানুন

এটিএম থেকে টাকা তোলার নতুন নিয়ম

একাধিক ব্যাংক সেপ্টেম্বর থেকে এটিএম ব্যবহারের ওপর নতুন নিয়ম কার্যকর করতে চলেছে নির্দিষ্ট সংখ্যক ফ্রি ট্রান্সআ্যকশন সীমা অতিক্রম করলে গ্রাহকদের অতিরিক্ত চার্জ দিতে হবে। এই পদক্ষেপে লক্ষ্য হলেও গ্রাহকদের ডিজিটাল পেমেন্টের দিকে উৎসাহিত করা। তাই বিশেষজ্ঞরা বলছেন, অপ্রয়োজনীয় ভাবে নগদ উত্তোলন এড়িয়ে চলাই ভালো নয়তো বাড়তি খরচের সম্মুখীন হতে হবে।

এফডি সুদের হার পরিবর্তন

সেপ্টেম্বর মাসে বেশ কিছু ব্যাঙ তাদের ফিক্সড ডিপোজিট এর সুদের হার নতুন করে নির্ধারণ করবে বর্তমানে বাজারে এফডি সুদের হার ৬.৫% থেকে৭.৫% মধ্যে রয়েছে। তবে বাজার জল্পনা অনুযায়ী, এবারে সুদের হার কমিয়ে আনা হতে পারে। যারা দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য একটি করতে চান তারা দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। কারণ এখনই বিনিয়োগ করলে তুলনামূলক বেশি সুদের হার লক করার সুযোগ পাওয়া যাবে(Economic Rule Changes September 2025)।

১লা সেপ্টেম্বর ২০২৫ থেকে কার্যকর পাঁচটি পরিবর্তন সরাসরি প্রভাব ফেলবে গ্রাহকদের জীবন যাত্রার ওপর। রুপোর দাম থেকে শুরু করে রান্না ঘরের বাজেট, ব্যাঙ্ক লেনদেনের খরচ থেকে বিনিয়োগ পরিকল্পনা সবকিছুতেই নজর রাখতে হবে। তাই নতুন নিয়ম সম্পর্কে সচেতন থাকা এবং সঠিক আর্থিক পরিকল্পনা করায় এখন বুদ্ধিমানের কাজ।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Delhi University Professor Recruitment 2026

Delhi University Professor Recruitment 2026: দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ অভিজ্ঞ প্রার্থীদের জন্য বড় সুযোগ

Fitness Trainer Career Guide Bangla

Fitness Trainer Career Guide Bangla: বাড়ছে ফিটনেস ট্রেনার এর চাহিদা, কিভাবে গড়ে তুলবেন এই পেশায় ক্যারিয়ার?

West Bengal College Teacher Recruitment 2026

West Bengal College Teacher Recruitment 2026: কলেজে শিক্ষাগতার নতুন আশা মার্চে SET সার্টিফিকেট, ত্বরান্বিত হতে পারে নিয়োগ প্রক্রিয়া

Visva Bharati University Recruitment 2026

Visva Bharati University Recruitment 2026: বিশ্বভারতীতে চাকরির সুবর্ণ সুযোগ| একাধিক পদে নিয়োগ জানুন বিস্তারিত আবেদন পদ্ধতি

BOB Capital Markets Recruitment 2026

BOB Capital Markets Recruitment 2026: ব্যাঙ্ক অফ বরোদা ক্যাপিটাল মার্কেট এ চাকরির সুযোগ, ১০৬ টি শূন্য পদে নিয়োগ

IIFT Recruitment 2026 Internship

IIFT Recruitment 2026 Internship: IIFT তে চাকরির সুযোগ, নাগাল্যান্ডে পোস্টিং বেতন ৩৫ হাজার টাকা

Leave a Comment