Puja Special Train 2025: সামনেই দুর্গাপূজো দীপাবলি ও ছট পুজো। বছরের এই সময়টা একাধিক স্কুল কলেজ থেকে শুরু করে অফিস সমস্ত কিছুই ছুটি থাকে আর বাইরে ভ্রমণে যাওয়ার এতেই সুবর্ণ সুযোগ হিসেবে বেছে নেন ভ্রমণ পিপাসু মানুষেরা। অনেকেই হয়তো ও ট্রেনের টিকিট পাচ্ছেন না তাই ঘুরতে যাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা কিন্তু আর সেই বিষয়ে চিন্তা নেই আপনাদের কথা ভেবেই কলকাতা থেকে উত্তর বঙ্গের নিউ জলপাইগুড়ি এবং লালকুয়া রুটে চালানো হবে বেশ একাধিক পুজো স্পেশাল ট্রেন। প্রায় ৩৬ হাজার ৫শ ৭ টিরও বেশি নতুন বার্থের ব্যবস্থা করা হয়েছে যাত্রী সুবিধার্থে। এর মধ্যে রয়েছে এসি স্লিপার এবং জেনারেল ক্লাস থাকার ব্যবস্থা রয়েছে এই তিন ধরনের কোচেই।
কলকাতা নিউ জলপাইগুড়ি পূজা স্পেশাল
পূর্ব রেলের তরফ থেকে যে ট্রেনগুলি রয়েছে তা হলো-
০৩১২৯ কলকাতা নিউ জলপাইগুড়ি স্পেশাল-পুজো স্পেশাল এই ট্রেনটি কলকাতা থেকে ছাড়বে রাত ৯:৪০ মিনিটে। ২৮ সেপ্টেম্বর ২০২৫ থেকে ৩০শে নভেম্বর প্রতি রবিবার এই ট্রেন চলবে এবং মোট ১০ টি ট্রিপ চলবে। পরের দিন সকাল ১০:৪৫ মিনিটে পৌঁছে যাবেন যাত্রীরা নিউ জলপাইগুড়ি স্টেশনে। ছেড়ার জন্যও থাকছে ট্রেনের ব্যবস্থা(Puja Special Train 2025)।
০৩০১৩০ নিউ জলপাইগুড়ি থেকে কলকাতা পুজো স্পেশাল প্রতি সোমবার থাকছে। ২৯ শে সেপ্টেম্বর ২০২৫ থেকে ১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এই ট্রেনেও মোট ১০টি ট্রিপে চলবে। সন্ধ্যায় নিউ জলপাইগুড়ি থেকে ট্রেন ছাড়বে এবং কলকাতা পৌঁছবে পরের দিন রাত ১২:৪০ মিনিটে।
যাত্রাপথে এই ট্রেনটি মোট 10 টি স্টেশনের থামবে, যা হল নৈহাটি, ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ জংশন, জঙ্গিপুর রোড, মালদা টাউন, বারসোই, কিশানগঞ্জ এবং আলুয়াবাড়ি রোড স্টেশনে স্টপেজ দেবে।
কলকাতা থেকে লালকুঁয়া পুজো স্পেশাল
কলকাতা থেকে উত্তর ভারতের সংযোগ বাড়াতে চালু হচ্ছে নতুন কলকাতার লালকুঁয়া পুজো স্পেশাল। ০৫০৫৯ কলকাতা লালকুয়া পুজো স্পেশাল প্রতি সপ্তাহে শনিবার ছাড়বে কলকাতা থেকে ভোর ৫:০০টায়। ৬ ই সেপ্টেম্বর ২০২৫ থেকে ১৫ই নভেম্বর ২০২৫ পর্যন্ত এই ট্রেনটিও মোট ১০ টি ট্রিপে চলবে। ২৭শে সেপ্টেম্বর এই ট্রেন চলবে না। পরের দিন দুপুর ৩: ৪৫মিনিটে ট্রেনটি পৌঁছে যাবে লালকুঁয়া স্টেশনে।
অন্যত্র, ০৫০৬০ লালকুঁয়া কলকাতা পূজোর স্পেশাল ছাড়বে লালকুঁয়া থেকে দুপুর ১:৩৫ মিনিটে। ইতি ৪ সেপ্টেম্বর ২০২৫ থেকে ১৩ ই নভেম্বর ২০২৫ পর্যন্ত প্রতি বৃহস্পতিবার চলবে। তবে ২৫ শে সেপ্টেম্বর এই ট্রেন চলবে না। ট্রেনটি পরের দিন রাত ১১:৫৫ মিনিটে পৌঁছবে কলকাতায়। এই ট্রেনটি যাত্রা পথে মদ ৩৩ টি স্টেশনে থামবে। যার মধ্যে নৈহাটি,ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর এবং জাসিডিহ সহ অন্যান্য(Puja Special Train 2025)।
সুবিধা
যাত্রীদের আরামের কথা মাথায় রেখে, ট্রেন গুলিতে থাকবে তিন ধরনের কোচ। যার মধ্যে জেনারেল সেকেন্ড ক্লাস স্লিপার ক্লাস এবং শীত তাপ নিয়ন্ত্রিত এসি কামরা ব্যবস্থা রয়েছে। এর ফলে সকল যাত্রীরাই তাদের যাত্রাপথে সমানভাবে সুবিধা উপলব্ধ করবে।
আরও পড়ুন: বাংলার আড্ডার অমোঘ মুখরোচক পদ কিভাবে তৈরি হল?
তাহলে এখন ভাবছেন ট্রেনের বুকিং কিভাবে করবেন সেটিও অতি সহজেই যাত্রীরা করতে পারবে। পিআরএস কাউন্টার ছাড়াও যাত্রীরা অনলাইনে IRCTC ওয়েবসাইট ও অ্যাপ থেকে টিকিট কেটে নিতে পারবেন সহজে।
স্বস্তির খবর
পূর্ব রেলর তরফ থেকে জানানো হয়েছে, প্রতিবছর এই দুর্গাপুজোর এই সময় প্রচুর ছুটি থাকে আর যাদের এই উত্তর ভারত ও উত্তরবঙ্গের দিকে যাত্রীদের বাড়তি চাপ লক্ষ্য করা যায়। এবার সেই যাত্রী চাপ কমাতেই তাদের এই উদ্যোগ। কারণে অতিরিক্ত ট্রেন গুলি না থাকলে একদিকে টিকিট পাওয়া যেমন যাবে না তেমনি অন্যদিকে ভোগান্তির শিকার হবেন যাত্রীরা।
পরিশেষে বলা যেতে পারে এ বছর দুর্গা পুজো ও উৎসবের মৌসুমে কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি হোক কিম্বা কলকাতা থেকে লালকুঁয়া যাত্রীদের জন্য রেলপথে যাত্রা হতে চলেছে আর আরামপ্রিয় ও সহজ।











