West Bengal job vacancy 2025: চাকরির বাজার প্রতিযোগিতা দিন দিন বেড়েই চলেছে হাজারো আবেদনকারীর ফিরে উপযুক্ত চাকরি খুঁজে পাওয়া আজকের দিনে দুঃসাধ্য হয়ে উঠেছে তবে এই পরিস্থিতির মাধ্যমে চাকরিপ্রার্থীদের জন্য আসার আলো নিয়ে এসেছে দীঘা জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। যারা চাকরি খুজছেন তাদের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার নির্দেশ হইল। সম্প্রতি প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্নাতক পাস ও অভিজ্ঞ প্রার্থীদের মধ্যে থেকে পাবলিক রিলেশন্স ম্যানেজার পদে নিয়োগ করা হবে। এই পদে চাকরি করলে মিলবে মোটা অংকের বেতন। পাশাপাশি থাকবে দীঘার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্যটন কেন্দ্রের সঙ্গে যুক্ত হওয়ার সুবর্ণ সুযোগ। চলুন এই প্রতিবেদনে দেখে নিই এই পদের আবেদন করতে গেলে কি কি জরুরী বিষয় মাথায় রাখতে হবে-
নিয়োগের যোগ্যতা
মন্দিরের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগ হবে এক বছরের জন্য চুক্তিভিত্তিতে। চাকরি প্রার্থীদের অবশ্যই স্নাতক হতে হবে যে কোন বিষয়ে। তবে শুধু শিক্ষাগত যোগ্যতাই নয়, সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। বিক্রয়(Sales) বিষয়ে অভিজ্ঞতা থাকলেও তা বাড়তি যোগ্যতা হিসেবে গণ্য হবে।
বয়সসীমা-
বয়স সীমার ক্ষেত্রেও স্পষ্ট নিয়ম রয়েছে। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬০ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরাই এই পদে আবেদন করতে পারবেন।
দায়িত্ব ও কর্তব্য
নিযুক্ত জনসংযোগ ব্যবস্থাপক কে দিঘা জগন্নাথ মন্দিরের সার্বিক উন্নয়ন ও ব্র্যান্ডিং কার্যক্রম এগিয়ে নিতে হবে। স্থানীয় প্রশাসন, সংবাদ মাধ্যম ডিএসডিএ ও সাধারণ মানুষের সঙ্গে নিবিড় ভাবে সমন্বয় করা এই পদ্মের অন্যতম প্রধান দায়িত্ব।
এছাড়াও মন্দিরে আগত ভক্ত ও পর্যটকদের অভিজ্ঞতা উন্নত করতে ফিডব্যাক সিস্টেম গড়ে তোলা এবং অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার উন্নয়ন করাও এর অন্তর্ভুক্ত। পর্যটকদের সুবিধার্থে দীঘার বিভিন্ন হোটেল ও পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করার দায়িত্ব ও প্রার্থীর কাঁধে থাকবে।
শুধু তাই নয়, মন্দিরের অনলাইন পোর্টাল ও ওয়েবসাইটের সুষ্ঠ রক্ষণাবেক্ষনের জন্য প্রযুক্তিগত সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করতেও হবে নিযুক্ত প্রার্থীকে।
নিয়োগ প্রক্রিয়া-
আবেদন প্রক্রিয়া একেবারেই সহজ কোনো অনলাইন ফর্ম ফিলাপ করতে হবে না। ইচ্ছুক প্রার্থীদের CV এবং প্রয়োজনীয় সমস্ত নথি সঙ্গে নিয়ে সরাসরি সাক্ষাৎকারের উপস্থিত হতে হবে ৫ সেপ্টেম্বর সকাল ১১ টার মধ্যে।
সাক্ষাৎকার হবে দীঘা জগন্নাথ ধামের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের তৃতীয় তলার পিএম ইউ অফিসে। ঠিকানা বিস্তারিত তথ্য মন্দিরের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে: jagannathdhamdigha.com/recruitment
মন্দির কর্তৃপক্ষের বক্তব্য
নিয়োগ প্রক্রিয়া নিয়ে মন্দির কর্তৃপক্ষ বক্তব্য,” আমাদের লক্ষ্য হচ্ছে ভক্তদের এবং পর্যটকদের সেরা অভিজ্ঞতা দেওয়া। তাই আমরা একজন অভিজ্ঞ জনসংযোগ ব্যবস্থাপক নিয়োগ করতে চাই। যিনি সমন্বয়ে ঘটিয়ে মন্দির কে আরো উন্নত পরিষেবা দিতে সাহায্য করবেন। মন্দির শুধু একটি ধর্মীয় কেন্দ্র নয়, বরং পর্যটকদের ক্ষেত্রেও সমানভাবে গুরুত্বপূর্ণ। সেই কারণে নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হবে।”
আরও পড়ুন: UPI ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ! বন্ধ হচ্ছে UPI payment, পেমেন্ট গুগল কি বলছে জানুন
চাকরির বাজারে যেখানে সুযোগ সীমিত, সেখানে দীঘা জগন্নাথ মন্দিরের এই নিয়োগ বিজ্ঞপ্তি নিঃসন্দেহে বহু প্রার্থীর জন্য একটি সোনালী সুযোগ। অভিজ্ঞতা ও দক্ষতাকে মূল্যায়ন করে এখানে পাবলিক রিলেশন ম্যানেজার পদে যোগ দেওয়ার সুযোগ মিলবে। তাই যারা যোগ্য তারা যেন এই সুযোগ হাতছাড়া না করেন। আগামী ৫ সেপ্টেম্বর ইন্টারভিউতে নির্ধারিত হবে নতুন জনসংযোগ ব্যবস্থাপকের নাম। দেরি না করেই নিজেকে আজই তৈরি করে নিন।











