আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

WBCS Prelims Preparation Tips 2025: এবার ঘরে বসেই শুরু করুন WBCS-এর প্রস্তুতি, জানুন বিস্তারিত

Published on: September 8, 2025
WBCS Prelims Preparation Tips 2025

WBCS Prelims Preparation Tips 2025: আপনি কি ডব্লিউবিসিএস পরীক্ষায় বসার প্রস্তুতি শুরু করেছেন? একেবারে ঘরে বসেই পড়াশোনা করতে চান? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য বিশেষ হতে চলেছে। WBCS Prelims পরীক্ষায় সফল হতে হলে একটি সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত সময়সূচি তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের প্রতিবেদনে আমরা এই বিষয়ে আলোচনা করতে চলেছি। চলুন জেনে নেওয়া যাক সেই বিষয়ে বিস্তারিত।

প্রস্তুতির সময়সূচি

WBCS Prelims পরীক্ষায় প্রস্তুতির জন্য প্রার্থীদের অধ্যয়নের সময়সূচী যথাযথভাবে পরিকল্পনা করতে হবে। প্রতিটি বিষয়ে সমানভাবে সময় বরাদ্দ করতে হবে। প্রথম ২-৩ মাস, প্রতিদিন ৬-৮ ঘণ্টা প্রতিটি বিষয় যথাক্রমে ইতিহাস, অর্থনীতি, ভূগোল/বিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। দৈনিক সংবাদপত্র, ডিজিট্যাল পোর্টালের সাহায্যে আঞ্চলিক এবং জাতীয় ক্ষেত্রে বর্তমান বিষয়গুলির জন্য প্রস্তুতি নিতে হবে। পরবর্তী ২ মাস, গভীর অধ্যয়ন ও নোট তৈরি করতে হবে। বইয়ের পাশাপাশি ভিডিও লেকচার ও সরকারি ওয়েবসাইট ঘেঁটে বিষয়ভিত্তিক নোট প্রস্তুত করতে হবে। প্রার্থীদের অবশ্যই এই পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স জানতে হবে। শেষ ১-২ মাস, রিভিশন ও মক টেস্ট। আগের বছরের প্রশ্নপত্রগুলো সমাধান করতে হবে এবং মক টেস্ট দিয়ে ভুলগুলো বিশ্লেষণ করতে হবে। বিষয়গুলি অধ্যয়ন শেষ করার পর প্রতিদিন বিষয়গুলি সংশোধন করার অভ্যাস থাকলে বিষয়গুলি আরও সঠিকভাবে মুখস্থ করতে পারবেন এবং এটি আপনাকে গভীর জ্ঞান অর্জন করতে এবং পরীক্ষায় ভালো নম্বর পেতে ও সর্বোপরি পরীক্ষায় উত্তীর্ণ হতে সাহায্য করবে।

রিসোর্স ও বইয়ের তালিকা

WBCS Prelims পরীক্ষায় প্রস্তুতির জন্য সঠিক বই ও রিসোর্স নির্বাচন হলে প্রস্তুতি অনেক বেশি কার্যকর হয়। প্রতিটি বিষয়ের জন্য সাজেস্টেড বইয়ের তালিকা নিম্নে আলোচনা করা হলো। চলুন দেখে নেওয়া যাক।

১) ইতিহাস:
ভারতের ইতিহাস – Bipin Chandra
Ancient & Medieval India – R.S. Sharma / Satish Chandra

২) ভূগোল:
ভারতের ভূগোল – Majid Husain
Certificate Physical Geography – Goh Cheng Leong

৩) রাষ্ট্রবিজ্ঞান:
Indian Polity – M. Laxmikanth

৪) অর্থনীতি:
Indian Economy – Ramesh Singh
NCERT Basics + Budget & Economic Survey

৫) সাধারণ বিজ্ঞান:
NCERT (Class 6-10)
Lucent’s General Science

৬) কম্পিউটার সচেতনতা:
সৌম্য রঞ্জন বেহেরা

৭) কারেন্ট অ্যাফেয়ার্স:
The Hindu / The Indian Express (Daily Reading)
Monthly Magazine – Vision IAS / Pratiyogita Darpan

আরও পড়ুন: কলকাতার বুকে চাকরির বিরাট সুযোগ! এক লক্ষ টাকার বেতন সহ নার্সিং কলেজে নিয়োগ

প্র্যাকটিস টেস্টের গুরুত্ব

প্র্যাকটিস টেস্ট অর্থাৎ মক টেস্ট হলো WBCS Prelims প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি। এর মাধ্যমে প্রতিটি প্রশ্নে কতটা সময় খরচ করবেন তা বুঝতে পারবেন। সম্পূর্ণ প্রশ্নপত্র সমাধানে অনুশীলন হবে। কোন বিষয়ে বারবার ভুল হচ্ছে তা বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী পড়াশোনা করতে পারবেন। প্রতিদিন মক টেস্ট দিলে পরীক্ষার সময় নার্ভাসনেস অনেক কম হয়। এমনকি, পরীক্ষায় কোন প্রশ্ন ছেড়ে দেওয়া উচিত তা বুঝতে পারবেন। তাই প্রতিদিন যদি সম্ভব নাও হয় অন্তত সপ্তাহে ২টি পূর্ণাঙ্গ মক টেস্ট দেওয়া প্রয়োজন। প্রতিটি টেস্টের পর কোথায় হয়েছে, কেন হয়েছে প্রভৃতি বিষয়ে বিশ্লেষণ করে ফলাফল ভালো করার চেষ্টা করা প্রয়োজন।

Indrani Roy Moitra

আমি ইন্দ্রানী রায় মৈত্র। বিগত ৫ বছর ধরে কন্টেন্ট লিখি। বাংলায় স্নাতক, স্নাতকোত্তরের পর শিক্ষকতার পাশাপাশি এই পেশায় নিযুক্ত। দেশ-রাজ্য-বিদেশের নানা ঘটনা, খেলা, আবহাওয়া, রাজনীতি, ক্রাইম, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, বিনোদন, লাইফস্টাইল সহ নানা বিষয়ে লেখালিখি ও চর্চায় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

IIT Kharagpur Recruitment 2026

IIT Kharagpur Recruitment 2026: বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তরদের জন্য মোটা বেতনের চাকরির বিজ্ঞপ্তি জারি

India Post GDS Recruitment 2026

India Post GDS Recruitment 2026: পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি হাজার হাজার শুন্যপদে আবেদন এবং আকর্ষণীয় বেতনের সুবিধা

Alipurduar Community Auditor Recruitment 2026

Alipurduar Community Auditor Recruitment 2026: আলিপুরদুয়ারে ১৬ জন মহিলার জন্য কর্মসংস্থান| কমিউনিটি অডিটর পদে আবেদন শুরু

IRCTC CACMA Recruitment 2026

IRCTC CA/CMA Recruitment 2026: CA/CMA পদের জন্য আকর্ষণীয় চাকরির সুযোগ|Walk-in Interview ১৭ ফেব্রুয়ারি–৫ মার্চ। বিস্তারিত দেখুন।

Raghunath Ayurveda College Kanthi BAMS Course

Raghunath Ayurveda College Kanthi BAMS Course: উচ্চ মাধ্যমিকের পর আয়ুর্বেদ শিক্ষা ও ক্যারিয়ার, কাঁথি রঘুনাথ আয়ুর্বেদ কলেজের সুযোগ ও চাহিদা বর্ধিত হচ্ছে

Jhargram Data Entry Operator Recruitment 2026

Jhargram Data Entry Operator Recruitment 2026: ঝাড়গ্রামে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ সরকারি চাকরির নতুন সুযোগ

Leave a Comment