আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

ESIC Nursing College Kolkata Recruitment 2025: কলকাতার বুকে চাকরির বিরাট সুযোগ! এক লক্ষ টাকার বেতন সহ নার্সিং কলেজে নিয়োগ

Published on: September 6, 2025
ESIC Nursing College Kolkata Recruitment 2025

ESIC Nursing College Kolkata Recruitment 2025: চাকরি প্রার্থীদের জন্য সুখবর! প্রায় ১ লক্ষ টাকার কাছাকাছি বেতন সহ চাকরি সুযোগ এসেছে কলকাতার (Kolkata) জোকার অবস্থিত ইএসআইসি নার্সিং কলেজে। রাজ্য বিমা নিগম (Employee State Insurance Corporation -ESIC) অধীনস্থ এই নার্সিং কলেজে অধ্যক্ষ (Principal) ও উপাধ্যক্ষ (Vice principal) পদে দুজনকে নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীদের জন্য এটি নিঃসন্দেহে এক বিরাট সুযোগ।

সংস্থার নামEmployee State Insurance Corporation -ESIC
পদের নামঅধ্যক্ষ (Principal) এবং উপাধ্যক্ষ (Vice principal)
বেতন৮৯,৭৮০টাকা থেকে ৮৪,৪২০ টাকা
শিক্ষাগত যোগ্যতানার্সিং এ পিএইচডি ডিগ্রিধারী
ইন্টারভিউয়ের তারিখ১০ সেপ্টেম্বর ইন্টারভিউ

পদের নাম

  • অধ্যক্ষ (Principal)
  • উপাধ্যক্ষ (Vice principal)

এই দুই পদেই উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ প্রার্থীদের জন্য সংরক্ষিত। নার্সিং এর শিক্ষা ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থীরাই কেবল আবেদন করতে পারবেন।

বেতন

এই পদগুলিতে নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি বেতন পাবেন।

  • অধ্যক্ষের পদে মাসিক বেতন নির্ধারিত হয়েছে ৮৯,৭৮০
  • উপাধক্ষ পদে মাসিক বেতন হবে ৮৪,৪২০

বর্তমান সময়ের সরকারি ও আধা সরকারী চাকরির মধ্যে এই বেতন কাঠামো যথেষ্ট আকর্ষণীয় বলে মনে করছেন অনেকে।

শিক্ষাগত যোগ্যতা

এ চাকরিতে আবেদন করতে হলে প্রার্থীর কিছু নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে

  • প্রার্থীকে অবশ্যই নার্সিং এ পিএইচডি ডিগ্রিধারী হতে হবে।
  • অধ্যক্ষ পদের জন্য প্রার্থীর কমপক্ষে ১২ বছরের অধ্যাপনার অভিজ্ঞতা থাকতে হবে
  • উপাধ্যক্ষ পদের জন্য থাকতে হবে অন্তত ১০ বছরের অধ্যাপনার অভিজ্ঞতা
    অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতেই প্রার্থীদের বাছাই করা হবে।

বয়স সীমা

এই পদে প্রার্থীরা সর্বোচ্চ ৬৯ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: মাত্র ৫১ টাকায় ২৪ ক্যারেট খাঁটি সোনা! জেনে নিন ডিজিটাল গোল্ড বিনিয়োগের এই বিশেষ সুবিধা

আবেদন প্রক্রিয়া

এই পথগুলিতে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের জন্য প্রক্রিয়াটি অত্যন্ত সহজ।

  • আবেদনপত্র জমা দেওয়ার জন্য প্রার্থীদের ৫০০ টাকা ফি প্রদান করতে হবে
  • লিখিত পরীক্ষার পরিবর্তে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

ESIC কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে আগামী ১০ সেপ্টেম্বর ইন্টারভিউ নেওয়া হবে। সেদিন উপস্থিত হয়ে যোগ্য প্রার্থীরা তাদের যোগ্যতার প্রমাণসহ সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন।

নার্সিং শিক্ষা ক্ষেত্রে পিএইচডি ডিগ্রিধারীদের জন্য কলকাতায় এরকম উচ্চপদস্থ চাকরির সুযোগ সচরাচর পাওয়া যায় না। তাছাড়া প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি বেতন কাঠামো এবং সরকারি নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে চাকরির দায়িত্ব সবমিলিয়ে এটি অনেকের কাছে স্বপ্নে সুযোগ হয়ে উঠতে পারে। তাই নির্দিষ্ট তারিখে ইন্টারভিউ তে অংশ নিয়ে তারা নিজেদের যোগ্যতার প্রমাণ করতে পারলেই মিলতে পারে কাঙ্খিত চাকরি ও আকর্ষণীয় বেতন।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Delhi University Professor Recruitment 2026

Delhi University Professor Recruitment 2026: দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ অভিজ্ঞ প্রার্থীদের জন্য বড় সুযোগ

Fitness Trainer Career Guide Bangla

Fitness Trainer Career Guide Bangla: বাড়ছে ফিটনেস ট্রেনার এর চাহিদা, কিভাবে গড়ে তুলবেন এই পেশায় ক্যারিয়ার?

West Bengal College Teacher Recruitment 2026

West Bengal College Teacher Recruitment 2026: কলেজে শিক্ষাগতার নতুন আশা মার্চে SET সার্টিফিকেট, ত্বরান্বিত হতে পারে নিয়োগ প্রক্রিয়া

Visva Bharati University Recruitment 2026

Visva Bharati University Recruitment 2026: বিশ্বভারতীতে চাকরির সুবর্ণ সুযোগ| একাধিক পদে নিয়োগ জানুন বিস্তারিত আবেদন পদ্ধতি

BOB Capital Markets Recruitment 2026

BOB Capital Markets Recruitment 2026: ব্যাঙ্ক অফ বরোদা ক্যাপিটাল মার্কেট এ চাকরির সুযোগ, ১০৬ টি শূন্য পদে নিয়োগ

IIFT Recruitment 2026 Internship

IIFT Recruitment 2026 Internship: IIFT তে চাকরির সুযোগ, নাগাল্যান্ডে পোস্টিং বেতন ৩৫ হাজার টাকা

Leave a Comment