আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Toto Registration 2025: টোটো তে শৃঙ্খলা ফেরাতে উদ্যোগী রাজ্য সরকার, এবার বাধ্যতামূলক রেজিস্ট্রেশন ও জোড় বিজোড় নিয়ম

Published on: October 12, 2025
Toto Registration 2025

Toto Registration 2025: রাজ্যের শহর থেকে গ্রাম সর্বত্রই এখন জনপ্রিয় পরিবহন মাধ্যম টোটো। লাখো মানুষের জীবিকা ও ব্যাটারী চালিত যানকে ঘিরে। তবে টোটো সঠিক সংখ্যা নিয়ে রাজ্যের পরিবহন দপ্তরের কাছে কোন নির্ভরযোগ্য তথ্য না থাকায় এবার করা পদক্ষেপে নামল রাজ্য সরকার।

পরিবহন দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের প্রতিটি টোটোকে অস্থায়ী এনরোলমেন্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশন এর আওতায় আনতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়েছেন টোটো চালকদের জীবিকার পথ বন্ধ করা যাবে না। তবে টোটোর কারণে সাধারণ মানুষের অসুবিধা ও বরদাস্ত করা হবে না। কারণ বিভিন্ন এলাকায় টোটোর অতিরিক্ত চলাচলে যানজটের সমস্যা ভয়াবহ আকার নিচ্ছে।

১৩ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে টোটো চিহ্নিতকরণের জন্য। এই সময়ের মধ্যেই প্রতিটি টোটো কিউআর কোড যুক্ত স্টিকার দেওয়া হবে। এর মাধ্যমে টোটোর মালিক চালক এবং রেজিস্ট্রেশন তথ্য সহজেই জানা যাবে। প্রক্রিয়াটি অনলাইন ও সরকারি সহায়তা কেন্দ্র উভয় জায়গা থেকে সম্পন্ন করা যাবে।

৩০ শে নভেম্বর থেকে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। প্রতিটি টোটকে ১০০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। ৬ মাস পর থেকে মাসে ১০০ টাকা দিতে হবে। অর্থাৎ বছরে মোট ১২০০ টাকা। পাশাপাশি চালকদের বীমার আওতায় আনা হবে, যাতে দুর্ঘটনা বা ক্ষতির ক্ষেত্রে তারা আর্থিক সুরক্ষা পান।

পরিবহন দপ্তর জানিয়েছে, রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর কোনও অরেজিস্টার্ড টোটো কি রাস্তায় নামতে দেওয়া হবে না। এছাড়া শব্দটির তালিকা তৈরি হলে রাস্তায় জোর ও বিজোড় নম্বরের ভিত্তিতে টোটো চলাচলের নতুন বিধি চালু করার পরিকল্পনা রয়েছে। ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে এই বিধি কার্যকর করা সম্ভাবনা রয়েছে

আরও পড়ুন: চুল বলছে আপনার গল্প! কোঁকড়ানো ঢেউ খেলানো না সোজা চুলেই লুকিয়ে আপনার ব্যক্তিত্বের রহস্য

এ গোটা প্রক্রিয়ার তত্ত্বাবধান করবে সংক্ষিপ্ত পুরসভা ও থানার পুলিশ। পাশাপাশি রাজ্যকে অন্ধকারে রেখে ভবিষ্যতে কোন সংস্থা বা ভেন্ডার যাতে টোটো তৈরি বা বিক্রি করতে না পারে, তার ওপর নজরদারি জোরদার করা হচ্ছে।

রাজ্য সরকারের এই উদ্যোগে যেমন টোটো চালকরা একটি স্থায়ী পরিচয় ও সুরক্ষা পাবেন, তেমনি যানজট ও বিশৃঙ্খল চলাচলের সমস্যা অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে বলে আশা পরিবহন দপ্তরে।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Delhi University Professor Recruitment 2026

Delhi University Professor Recruitment 2026: দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ অভিজ্ঞ প্রার্থীদের জন্য বড় সুযোগ

Fitness Trainer Career Guide Bangla

Fitness Trainer Career Guide Bangla: বাড়ছে ফিটনেস ট্রেনার এর চাহিদা, কিভাবে গড়ে তুলবেন এই পেশায় ক্যারিয়ার?

West Bengal College Teacher Recruitment 2026

West Bengal College Teacher Recruitment 2026: কলেজে শিক্ষাগতার নতুন আশা মার্চে SET সার্টিফিকেট, ত্বরান্বিত হতে পারে নিয়োগ প্রক্রিয়া

Visva Bharati University Recruitment 2026

Visva Bharati University Recruitment 2026: বিশ্বভারতীতে চাকরির সুবর্ণ সুযোগ| একাধিক পদে নিয়োগ জানুন বিস্তারিত আবেদন পদ্ধতি

BOB Capital Markets Recruitment 2026

BOB Capital Markets Recruitment 2026: ব্যাঙ্ক অফ বরোদা ক্যাপিটাল মার্কেট এ চাকরির সুযোগ, ১০৬ টি শূন্য পদে নিয়োগ

IIFT Recruitment 2026 Internship

IIFT Recruitment 2026 Internship: IIFT তে চাকরির সুযোগ, নাগাল্যান্ডে পোস্টিং বেতন ৩৫ হাজার টাকা

Leave a Comment