আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Durga Puja Weather Alert: জোড়া নিম্নচাপে দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কবার্তা জারি

Published on: September 24, 2025
Durga Puja Weather Alert

Durga Puja Weather Alert: দুর্গাপুজোর মুখে ফের বিক্ষুদ্ধ বঙ্গোপসাগর। জোড়া নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে বাংলাদেশ মায়ানমার উপকূলের ঘূর্ণাবর্ত নিম্ন চাপে পরিণত হয়েছে। আবহাওয়া দপ্তর এর অনুমান, এই নিম্নচাপ ক্রমশই পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গসাগরে প্রবেশ করবে।

এতেই শেষ নয়। নতুন করে আরো একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব মধ্য ও উত্তর বঙ্গোপসাগর এলাকায়। বৃহস্পতিবার অর্থাৎ ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় নিম্নচাপ তৈরি হতে পারে এই সিস্টেমেও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে ফলে পশ্চিম মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সেটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। ফলের টানা কয়েকদিন ধরে রাজ্যে প্রভাব ফেলতে পারে এই দুই নিম্নচাপ।

সমুদ্রে নিষেধাজ্ঞা জারি

আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী পাঁচ দিন উত্তর-পূর্ব ও উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। সমুদ্রে পৌঁছানো থেকে ৭ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে তাই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মৎস্যজীবীদের 27 সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে যেতে করা নির্দেশ করা হয়েছে(Durga Puja Weather)। উপকূলীয় জেলাগুলিতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনার কিছু জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি নামার সম্ভাবনা প্রবল। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে।

মঙ্গলবার অর্থাৎ আগামীকাল আকাশ মেঘলা থাকবে। দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। একইসঙ্গে পত্রবিদ্যুৎসহ বৃষ্টির সময় দমকা হাওয়া বইবে বলে জানানো হয়েছে।

কতদিন চলবে বৃষ্টি?

আবহাওয়া দপ্তরের প্রভাব অনুযায়ী অন্তত 26 শে সেপ্টেম্বর শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে(Durga Puja Weather)। উপকূলের জেলাগুলিতে যেমন দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। ফলে উপকূলবর্তী এলাকায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরও পড়ুন: নিত্য প্রয়োজনীয় ৩৭৫টি জিনিস সস্তা, রান্না করতে থেকে ইলেকট্রনিক্স স্বস্তি সাধারণ মানুষের পকেটে

পুজোর আনন্দে ভাটা

দুর্গাপূজো শুরু হতে আর কদিন বাকি। পঞ্চমী থেকে নানা মন্ডপে জমতে শুরু করবে।কিন্তু টানা বৃষ্টির পূর্বাভাসে পুজোর আনন্দে ভাটা পড়তে পারে। বিশেষত উপকূলবর্তী জেলা ও কলকাতায় প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকায়, ভিজে পুজো কাটানোর প্রস্তুতি নিতে হচ্ছে সাধারণ মানুষকে(Durga Puja Weather)। তবে আবহাওয়া দপ্তরের আশা, সপ্তমীর পর থেকে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে।

সব মিলিয়ে বলা যায়, এবারের পূজোই আবহাওয়ার বড় চ্যালেঞ্জ জোড়া নিম্নচাপ। তাই পূজোর আনন্দ বজায় রাখতে হলে সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে এবং সরকারি নির্দেশিকা মেনে চলতে হবে।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Delhi University Professor Recruitment 2026

Delhi University Professor Recruitment 2026: দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ অভিজ্ঞ প্রার্থীদের জন্য বড় সুযোগ

Fitness Trainer Career Guide Bangla

Fitness Trainer Career Guide Bangla: বাড়ছে ফিটনেস ট্রেনার এর চাহিদা, কিভাবে গড়ে তুলবেন এই পেশায় ক্যারিয়ার?

West Bengal College Teacher Recruitment 2026

West Bengal College Teacher Recruitment 2026: কলেজে শিক্ষাগতার নতুন আশা মার্চে SET সার্টিফিকেট, ত্বরান্বিত হতে পারে নিয়োগ প্রক্রিয়া

Visva Bharati University Recruitment 2026

Visva Bharati University Recruitment 2026: বিশ্বভারতীতে চাকরির সুবর্ণ সুযোগ| একাধিক পদে নিয়োগ জানুন বিস্তারিত আবেদন পদ্ধতি

BOB Capital Markets Recruitment 2026

BOB Capital Markets Recruitment 2026: ব্যাঙ্ক অফ বরোদা ক্যাপিটাল মার্কেট এ চাকরির সুযোগ, ১০৬ টি শূন্য পদে নিয়োগ

IIFT Recruitment 2026 Internship

IIFT Recruitment 2026 Internship: IIFT তে চাকরির সুযোগ, নাগাল্যান্ডে পোস্টিং বেতন ৩৫ হাজার টাকা

Leave a Comment