আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Central Govt DA Hike 2025 3 Percent Increase: উৎসবের মরশুমে কেন্দ্রীয় কর্মীদের জন্য বড় সুখবর, ফের দিয়ে বৃদ্ধি ডিএ ঘোষণা

Published on: October 3, 2025
Central Govt DA Hike 2025 3 Percent Increase

Central Govt DA Hike 2025 3 Percent Increase: দুর্গা পুজো ও দীপাবলীর উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশন ভোগীদের জন্য এক বিরাট সুখবর। কেন্দ্রীয় সরকার ঘোষণা করল আরও তিন শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হচ্ছে। বুধবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো আনুষ্ঠানিক ভাবেই ঘোষণা করেন। এর ফলে উপকৃত হবেন প্রায় ৪৯.১৯ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৭২ লাখের বেশি পেনশনভোগী।

মার্চের পর ফের বৃদ্ধি

প্রসঙ্গত, গত মার্চ মাসেই কেন্দ্র সরকার ২ শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল। তখন কেন্দ্রীয় কর্মীদের ডিএ ছিল ৫৩ শতাংশ থেকে বেড়ে দাঁড়ায় ৫৫ শতাংশ। সেই বৃদ্ধির রেশ কাটতে না কাটতেই উৎসবের মরশুমে ফের বাড়লো ডিএ। এবার তিন শতাংশ বৃদ্ধির ফলে দিয়ে দাঁড়ালো ৫৮ শতাংশে।

সরকারের ব্যয় বাড়ছে

এই সিদ্ধান্তে কার্যকর করতে কেন্দ্রীয় সরকারের কোষাগার থেকে ব্যয় হবে আনুমানিক ১০,০৮৩ কোটি টাকা। যদিও এই বিপুল ব্যয়ের মধ্যেও সরকারের দাবি, কর্মীদের স্বার্থে এবং তাদের ক্রমবর্ধমান জীবনযাত্রার খরচ মেটাতে এই পদক্ষেপ অত্যন্ত প্রয়োজনীয়।

কবে থেকে কার্যকর?

সরকার জানিয়েছে, নতুন হাড়ি দিয়ে কার্যকর হবে ১ অক্টোবর ২০২৫ থেকে। জুলাই মাসে এই বৃদ্ধির ঘোষণাক কার্যকর করা হয়েছে। ফলে অক্টোবর থেকে সরকারি কর্মীরা বর্ধিত ভাতা টাকা হাতে পাবেন। শুধু তাই নয়, অক্টোবরের শেষে কর্মচারী ও পেনশন ভোগীরা ৩ মাসের বকেয়া অর্থ একসঙ্গে পাবেন বলে জানা গিয়েছে। এতে উৎসবের সময়ে হাতে বাড়তি টাকার যোগান হবে কর্মচারী ও অবসরপ্রাপ্তদের।

সপ্তম বেতন কমিশনের আওতায়

উল্লেখ যোগ্য বিষয় হল, এই বৃদ্ধি এখনো সপ্তম বেতন কমিশনের আওতাতেই করা হয়েছে। অনেকেরই আশা ছিল অষ্টম বেতন কমিশনের ঘোষণা শীঘ্রই আসবে। তবে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন কার্যকর করেনি। ফলে কর্মচারীরা সেই দিক থেকে খানিকটা হতাশ হলেও ডিএ বৃদ্ধির খবরে স্বস্তি মিলেছে।

কেন গুরুত্বপূর্ণ এই ঘোষণা?

বর্তমানে মূল্যবৃদ্ধির চাপ সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় প্রভাব ফেলেছে। বিশেষ করে পেট্রোল ডিজেল এলপিজি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে।, তাতে কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি একান্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে। দিয়ে মূলত মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মচারী ও পেনশনভোগীদের ক্রয় ক্ষমতা ধরে রাখতে সাহায্য করে। তাই এই বৃদ্ধি তাদের আর্থিক স্বস্তি এনে দেবে।

কর্মী ও পেনশন ভোগীদের প্রতিক্রিয়া

এই সিদ্ধান্তের সরকারি কর্মী মহলে সত্যি হওয়া বইতে শুরু করেছে। কর্মীরা জানিয়েছেন উৎসবের সময় হাতে বাড়তি টাকা আশায় সংসারের খরচ চালাতে অনেকটাই সুবিধা হবে। বিশেষ করে, একসঙ্গে বকেয়া অর্থ পাওয়ায় তাৎক্ষণিক স্বস্তি মিলবে।

আরও পড়ুন: দুর্গাপূজা, লক্ষ্মীপূজো কালীপুজো, দীপাবলি একাধিক! অক্টোবর মাসে ধামাকা আজ থেকে চমকে উঠবে পাঁচ রাশির ভাগ্য

ভবিষ্যতের আশা

যদিও কর্মীদের দাবি, শুধুমাত্র ডিএ বৃদ্ধি নয়, দীর্ঘমেয়াদি অষ্টম বেতন কমিশনের ঘোষণা ও বাস্তবায়ন প্রয়োজন। এতে সার্বিক বেতন কাঠাময় পরিবর্তন আসবে এবং কর্মীদের আর্থিক নিরাপত্তা আরো মজবুত হবে।

সব মিলিয়ে, উৎসবের মৌসুমী কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশন ভোগীদের জন্য এটি নিঃসন্দেহে বড় উপহার। তিন শতাংশ ডিএ বৃদ্ধির ফলে প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন। সরকারের এই পদক্ষেপ উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তুলবে বলেই মনে করছেন অনেকেই। তবে ভবিষ্যতে অষ্টম বেতন কমিশন কার্যকর না হলে কর্মীদের সম্পূর্ণ চাহিদা পূরণ হবে না, এমনই অভিমত বিশেষজ্ঞদের।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment