IIT Kharagpur Job Vacancy: চাকরির বাজারে প্রতিযোগিতা তীব্র, কিন্তু সুযোগ এলে তা হাতছাড়া করা ঠিক নয়। বিশেষ করে যদি সেই সুযোগ আসে দেশের অন্যতম সেরা শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান আইআইটি খড়্গপুরে। সম্প্রতি প্রতিষ্ঠানটি এক গুরুত্বপূর্ণ প্রকল্পের প্রজেক্ট ‘রিসার্চ সাইন্টিস্ট’ পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কম্পিউটার সাইন্স কম্পিউটার এবং গণিত বিষয়ে এমএসসি ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন এই মর্যাদাপূর্ণ চাকরির জন্য।
প্রকল্পের বিবরণ
এই নিয়োগটি হচ্ছে MSR India PhD Award Unrestricted Grant (IPU) নামে একটি বিশেষ গবেষণা প্রকল্পে। প্রকল্পটি পরিচালিত হচ্ছে বেঙ্গালুরোর মাইক্রোসফট রিসার্চ ল্যাব এর আর্থিক সহযোগিতায়। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো কম্পিউটার বিজ্ঞান ও গণিত উন্নত গবেষণা, বিশেষত কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সাইন্স সং সংক্রান্ত ক্ষেত্রে নতুন উদ্ভাবন আনা।
পদ: Project Research Scientist
- পদের ধরন: অস্থায়ী
- শূন্য পদ-১টি
- বেতন- প্রতি মাসে ৫৫ হাজার
- চাকরির মেয়াদ: প্রাথমিকভাবে ৬ মাস প্রকল্পের প্রয়োজন এ বাড়ানো যেতে পারে।
যোগ্যতা
- কম্পিউটার সাইন্স বা কম্পিউটার এবং গণিত বিষয়ে এমএসসি
- কোনরকম অভিজ্ঞতার প্রয়োজন নেই তাই সব দোষ স্নাতকোত্তর প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
- প্রাতি বয়সসীমা সর্বাধিক ৩০ বছর
অভিজ্ঞতা ছাড়াই চাকরি
এই বিজ্ঞপ্তির অন্যতম আকর্ষণীয় দিক হলো, আবেদনকারীদের কাছ থেকে কোন প্রকার অভিজ্ঞতা চাওয়া হয়নি। অর্থাৎ যারা সদ্য মাস্টার্স শেষ করেছেন তাদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। দেশের অন্যতম সেরা গবেষণা প্রতিষ্ঠান থেকে কাজের অভিজ্ঞতা পাওয়া ভবিষ্যতের জন্য এক বিশাল সম্ভাবনার দরজা খুলে দিতে পারে।
বেতন ও সুবিধা
এই পদের জন্য নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ৫৫ হাজার টাকা সম্মানিক দেওয়া হবে। কোন অতিরিক্ত আবেদন ফি বা চার্জ নেওয়া হবে না। চাকরিটি অস্থায়ী হলেও, প্রকল্পের মেয়াদ শেষের যোগ্যতার ভিত্তিতে ভবিষ্যতে স্থায়ী গবেষণার পদের জন্য সুযোগ মিলতে পারে।
আবেদন পদ্ধতি
আবেদন প্রক্রিয়ার সম্পূর্ণ অনলাইনে। আবেদন করতে হবে আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে
- প্রথমে ভিজিট IIT Kharagpur official website করুন
- হোমপেজে গিয়ে “Temporary jobs” বিভাগে ক্লিক করুন
- সেখানেই প্রকল্পের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিটি খুলে Apply Online অপশনে ক্লিক করুন
- প্রয়োজনীয় তথ্য ও নথি আপলোড করে আবেদন জমা দিন
আবেদনের শেষ তারিখ
১৪ ই নভেম্বর ২০২৫ তাই দেরি না করেই এখনই আবেদন করুন।
আরও পড়ুন: বিদেশে পড়াশোনায় বড় ধাক্কা! কানাডায় ভারতীয় পড়ুয়াদের ৭৪% ভিসার আবেদন খারিজ
গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে
- প্রতিষ্ঠান-আইআইটি খড়গপুর
- পদ: project research scientist
- প্রকল্প: MSR India PhD Award Unrestricted Grant (IPU)
- অভিজ্ঞতা: প্রয়োজন নেই
- বেতন- ৫৫ হাজার প্রতি মাস
- চাকরির মেয়াদ: ছয় মাস
- আবেদনের তারিখ -১৪ নভেম্বর ২০২৫
চাকরি খোঁজে থাকা তরুণ প্রজন্মের জন্য এটি একটি অনন্য সুযোগ অভিজ্ঞতা ছাড়াই দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানে গবেষণার কাজ করার সুযোগ। তাই যারা কম্পিউটার সাইন্স বা গণিত বিষয়ে মাস্টার সম্পন্ন করেছেন, তারা দেরি না করে আজি আবেদন করুন হাতে সময় কম একবার আবেদন করলেই হয়তো খুলে যাবে গবেষণা ও প্রযুক্তির নতুন দিগন্ত।











