আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Kolkata University Project Scholar Recruitment 2025: কর্মী নিয়োগ করছে কলকাতা বিশ্ববিদ্যালয়, যোগ্যতা বেতন ও আবেদনের শেষ তারিখ

Published on: November 7, 2025
Kolkata University Project Scholar Recruitment

Kolkata University Project Scholar Recruitment 2025: রাজ্যের মহিলা উদ্যোগ প্রতিদের নিয়ে এক বিশেষ ঘোষণা প্রকল্প শুরু করতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য ও রাজ্যের বিভিন্ন প্রান্তের নারী উদ্যোক্তাদের অবস্থান, তাদের সাফল্যের গল্প সমস্যা ও চ্যালেঞ্জ গুলিকে বিশদভাবে বিশ্লেষণ করা। সমাজের অগ্রগতিতে নারীদের অর্থনৈতিক ভূমিকা এবং তাদের উদ্যোক্তা হিসেবে উঠে আসার প্রেক্ষাপট এই গবেষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এই প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজন মানবসম্পদ। তাই বিশ্ববিদ্যালয়ের তরফে ঘোষনা করা হয়েছে স্বল্প মেয়াদী এই গবেষণার কাজে দুজন প্রজেক্ট স্কলার নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীরা মূলত প্রকল্প পরিচালনা,ফিল্ড সার্ভে, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ আর্থিক নথি সংরক্ষণ সহ নানা প্রশাসনিক ও প্রযুক্তিগত কাজের দায়িত্ব পালন করবেন।

Organization NameKolkata University
প্রকল্পের নামSurvey of Women Entrepreneurs in West Bengal
পদের নাম প্রজেক্ট স্কলার Admin/ Field Coordinator/ Technical Assistance
শিক্ষাগত যোগ্যতাস্নাতকোত্তর
শূন্যপদ২ টি
পারিশ্রমিক১৮০০০ থেকে ২১ হাজার টাকা
আবেদন করার শেষ দিন১০ নভেম্বর ২০২৫

কোথায় কাজ হবে

এই গবেষণা প্রকল্পের কাজ হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আলিপুর ক্যাম্পাসে। তবে প্রয়োজনেই প্রার্থীদের রাজ্যের বিভিন্ন জেলায় গিয়ে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ করতে হতে পারে।

কাজের মেয়াদ ও পারিশ্রমিক

প্রকল্পে নিযুক্তদের কাজের মেয়াদ প্রাথমিকভাবে এক বছর। প্রকল্পের মেয়াদ বাড়ানো হলে চুক্তি নবায়নের সম্ভাবনাও থাকতে পারে। নির্বাচিত প্রার্থীরা মাসে ১৮০০০ থেকে ২১ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক পাবেন। দা অভিজ্ঞতা ও দক্ষতা ভিত্তি নির্ধারিত হবে।

শিক্ষাগত যোগ্যতা

আবেদনের জন্য প্রার্থীদের সর্বাধিক চল্লিশ বছর বয়স সীমার মধ্যে থাকতে হবে। যোগ্য প্রার্থী হলে তবে নিম্নলিখিত শিক্ষাগত মানদণ্ড পূরণ করতে হবে-

  • অর্থনীতি, বাণিজ্য, ম্যানেজমেন্ট অথবা সম্পর্কিত বিষয়ে স্নাতক উত্তীর্ণ অথবা স্নাতকোত্তর অধ্যয়নরত হতে হবে।
  • কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে
  • ডেটা আ্যনালাইসিস ফিনান্স ও একাউন্ট সম্পর্কিত কাজ সামলানোর অভিজ্ঞতা থাকতে হবে।
  • বাংলা, ইংরেজি হিন্দি তিনটি ভাষাতেই ভালো দখল থাকা আবশ্যক
  • পূর্বে কোন গবেষণা বা সার্ভে সংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকলে তা প্রাধান্য পাবে।

প্রয়োজনীয় নথি

আগ্রহী প্রার্থীদের আবেদন করার সময় জীবনপঞ্জি কভার লেটার এবং প্রয়োজনীয় শিক্ষাগত ও অভিজ্ঞতার নথি email পাঠাতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণরূপে অনলাইন।

আরও পড়ুন: MSc ডিগ্রি থাকলেই চাকরি! প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট পদে আবেদন করুন | বেতন ₹55,000

আবেদনের শেষ তারিখ

এ প্রকল্পে আবেদন করার শেষ দিন ১০ নভেম্বর ২০২৫ নির্ধারিত সময়ের পরে পাঠানো আবেদন গ্রহণযোগ্য হবে না।

বিস্তারিত তথ্য

আবেদনের email (sbbm@caluniv.ac.in) ঠিকানা ও পূর্ণ বিজ্ঞপ্তি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। প্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে আবেদন করার আগে মূল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেওয়া এবং সমস্ত প্রয়োজনীয় যোগ্যতা ও নথি নিশ্চিত করা।

অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download Now

অফিসিয়াল ওয়েবসাইট: www.caluniv.ac.in/

এই প্রকল্পটি কেবলমাত্র একটি চাকরির সুযোগ নয়, বরং রাজ্যের নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক অবস্থান ও তাদের পথ চলার এক অনন্য দলিল তৈরীর অংশ হওয়ার সুযোগ। গবেষণায় অংশগ্রহণের মাধ্যমে প্রার্থীরা রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে যুক্ত থাকার একটি বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

IIT Kharagpur Recruitment 2026

IIT Kharagpur Recruitment 2026: বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তরদের জন্য মোটা বেতনের চাকরির বিজ্ঞপ্তি জারি

India Post GDS Recruitment 2026

India Post GDS Recruitment 2026: পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি হাজার হাজার শুন্যপদে আবেদন এবং আকর্ষণীয় বেতনের সুবিধা

Alipurduar Community Auditor Recruitment 2026

Alipurduar Community Auditor Recruitment 2026: আলিপুরদুয়ারে ১৬ জন মহিলার জন্য কর্মসংস্থান| কমিউনিটি অডিটর পদে আবেদন শুরু

IRCTC CACMA Recruitment 2026

IRCTC CA/CMA Recruitment 2026: CA/CMA পদের জন্য আকর্ষণীয় চাকরির সুযোগ|Walk-in Interview ১৭ ফেব্রুয়ারি–৫ মার্চ। বিস্তারিত দেখুন।

Raghunath Ayurveda College Kanthi BAMS Course

Raghunath Ayurveda College Kanthi BAMS Course: উচ্চ মাধ্যমিকের পর আয়ুর্বেদ শিক্ষা ও ক্যারিয়ার, কাঁথি রঘুনাথ আয়ুর্বেদ কলেজের সুযোগ ও চাহিদা বর্ধিত হচ্ছে

Jhargram Data Entry Operator Recruitment 2026

Jhargram Data Entry Operator Recruitment 2026: ঝাড়গ্রামে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ সরকারি চাকরির নতুন সুযোগ

Leave a Comment