আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Birbhum Health Department Recruitment 2025: জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে বীরভূম জেলার স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ

Published on: November 10, 2025
Birbhum Health Department Recruitment 2025

Birbhum Health Department Recruitment 2025: রাজ্যের স্বাস্থ্য কাঠামোকে আরো শক্তিশালী করতে জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে বীরভূম জেলার রামপুরহাট ষষ্ঠ জেলায় দুটি পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা স্বাস্থ্য দপ্তর। প্রশাসনিক ওয়েবসাইটে প্রকাশিত এই নিয়োগ সংক্রান্ত ঘোষণা অনুযায়ী, অনলাইন আবেদন গ্রহণ শুরু হবে ৬ নভেম্বর থেকে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৪ শে নভেম্বর।

নিয়োগ হবে মোট দুটি শূন্য পদে যার মধ্যে রয়েছে-

  • মাল্টি রিহ্যা বিলিটেশন ওয়ার্কার
  • VBD টেকনিক্যাল সুপারভাইজার

এই দুই ক্ষেত্রেই নির্বাচিতদের জেলা স্বাস্থ্য দপ্তরের অধীনে বিভিন্ন প্রকল্পে কাজ করতে হবে

কোন পদে কত বেতন?

নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে-

  • মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার: ১৮,০০০টাকা
  • VBD টেকনিক্যাল সুপারভাইজার: ২২,০০০ টাকা

এই বেতন জাতীয় স্বাস্থ্য মিশনের নির্দিষ্ট প্রকল্পের আওতায় প্রদান করা হবে।

যোগ্যতা ও আবেদনের করার শর্ত

মাল্টি হ্যাবিলিটেশন ওয়ার্কার:
এই পদে আবেদন করতে হলে প্রার্থীর থাকতে হবে –

  • স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজিওথেরাপিতে এই স্নাতক ডিগ্রি
  • কোন হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে কমপক্ষে দুই বছরের পেশাগত অভিজ্ঞতা
  • কম্পিউটার পরিচালনায় ন্যূনতম দক্ষতা
    ফলে শ্রীকৃষ্ণ সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষিত এবং বাস্তবিক কাজের অভিজ্ঞতা সম্পন্ন আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন।

VBD টেকনিক্যাল সুপারভাইজার:

এই পথটি মশাবাহিত রোগ নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত। তাই আবেদনকারী থাকতে হবে-

  • বিজ্ঞপ্তিতে নির্ধারিত প্রাসঙ্গিক শিক্ষাগত যোগ্যতা
  • ভেক্টর কন্ট্রোল প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
  • ফিল্ড সার্ভে ও রিপোর্টিং এর মত কাজ সম্পন্ন করার দক্ষতা
  • কম্পিউটার ব্যবহারের সক্ষমতা

বয়সসীমা

দুটি পদেই আবেদন করতে পারবেন অনূর্ধ্ব ৪০ বছর বয়সীরা। সংরক্ষিত শ্রেণির জন্য বয়স সীমায় সরকারি নিয়ম অনুযায়ী ছাড় প্রযোজ্য হবে।

নির্বাচন পদ্ধতি

প্রার্থীতে নির্বাচন করা হবে কয়েকটি ধাপের মাধ্যমে-

  • শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক মূল্যায়ন
  • পেশাগত অভিজ্ঞতা যাচাই
  • কম্পিউটার পরিচালনার দক্ষতা পরীক্ষা
  • সরাসরি সাক্ষাৎকার

চূড়ান্তভাবে যোগ্যতার ভিত্তিতে পাওয়া নম্বর অনুযায়ী মেধা তালিকা তৈরি করে নিয়োগ করা হবে।

আবেদন করার নিয়ম

ইচ্ছুক চাকরি প্রার্থীদের রাজ্য স্বাস্থ্য দপ্তরের সরকারি ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবে তো অনেক সময় আপলোড করতে হবে

  • শিক্ষাগত যোগ্যতার নথি
  • জন্ম তারিখের প্রমাণপত্র
  • অভিজ্ঞতা সার্টিফিকেট
  • পরিচয় পত্র
  • ছবিও সিগনেচার

এছাড়া আবেদনকারীদের নির্দিষ্ট আবেদন মূল্যও জমা দিতে হবে

  • সংরক্ষিত শ্রেণি: ৫০ টাকা
  • অসংরক্ষিত শ্রেণী: ১০০ টাকা

অনলাইনে ফরম পূরণের পর আবেদন পত্র জমার স্বীকৃতি রশিদ সংরক্ষণ করতে হবে ভবিষ্যতের জন্য।

আরও পড়ুন: বিদেশে পড়াশোনায় বড় ধাক্কা! কানাডায় ভারতীয় পড়ুয়াদের ৭৪% ভিসার আবেদন খারিজ

কোথা থেকে জানতে পারবেন বিশদ?

যোগ্যতা, অভিজ্ঞতা, কাজের প্রকৃতি, নথিপত্র, বেতন কাঠামো এবং নির্বাচন পদ্ধতি সবকিছু বিস্তারিত জানার জন্য আগ্রহীরা জেলা স্বাস্থ্য দপ্তরের মূল বিজ্ঞপ্তি দেখতে পারেন। বিজ্ঞপ্তির লিংক জেলা প্রশাসনের এবং স্বাস্থ্য দপ্তরের সরকারি ওয়েবসাইটে পাওয়া যাবে।

বীরভূমে এই নতুন সুযোগ বিশেষ করে স্বাস্থ্য সম্পর্কিত পড়াশোনা অভিজ্ঞতা সম্পন্ন যুবকদের সামনে চাকরির নতুন দরজা খুলে দিচ্ছে। সময়সীমা মেনে অনলাইনে আবেদন করলেই এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেয়া যাবে।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Delhi University Professor Recruitment 2026

Delhi University Professor Recruitment 2026: দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ অভিজ্ঞ প্রার্থীদের জন্য বড় সুযোগ

Fitness Trainer Career Guide Bangla

Fitness Trainer Career Guide Bangla: বাড়ছে ফিটনেস ট্রেনার এর চাহিদা, কিভাবে গড়ে তুলবেন এই পেশায় ক্যারিয়ার?

West Bengal College Teacher Recruitment 2026

West Bengal College Teacher Recruitment 2026: কলেজে শিক্ষাগতার নতুন আশা মার্চে SET সার্টিফিকেট, ত্বরান্বিত হতে পারে নিয়োগ প্রক্রিয়া

Visva Bharati University Recruitment 2026

Visva Bharati University Recruitment 2026: বিশ্বভারতীতে চাকরির সুবর্ণ সুযোগ| একাধিক পদে নিয়োগ জানুন বিস্তারিত আবেদন পদ্ধতি

BOB Capital Markets Recruitment 2026

BOB Capital Markets Recruitment 2026: ব্যাঙ্ক অফ বরোদা ক্যাপিটাল মার্কেট এ চাকরির সুযোগ, ১০৬ টি শূন্য পদে নিয়োগ

IIFT Recruitment 2026 Internship

IIFT Recruitment 2026 Internship: IIFT তে চাকরির সুযোগ, নাগাল্যান্ডে পোস্টিং বেতন ৩৫ হাজার টাকা

Leave a Comment