আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Indian Bank Fire Safety Officer Recruitment 2025: ইন্ডিয়ান ব্যাংকে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ, কলকাতা সহ দেশের বিভিন্ন শহরে পোস্টিং, আবেদন চলছে

Published on: November 9, 2025
Indian Bank Fire Safety Officer Recruitment 2025

Indian Bank Fire Safety Officer Recruitment 2025: রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান ব্যাংকে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, ফায়ার সেফটি অফিসার পদে মোট ছয়টি সোনা পদ পূরণ করা হবে। নির্বাচিত প্রার্থীদের দেশের বিভিন্ন শহরের ব্যাংক শাখা ও দপ্তরে কাজ করার সুযোগ মিলবে। আবেদন করা চাবি অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে।

চুক্তিভিত্তিক এই নিয়োগ প্রথমে তিন বছরের জন্য হবে। প্রার্থীর কর্মদক্ষতা আচরণ ও ব্যাংকের প্রয়োজন অনুযায়ী এই চুক্তির মেয়াদ সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। বেতন কাঠামো নির্ধারিত হবে ইন্ডিয়ান ব্যাংকের নিয়ম অনুযায়ী এবং সংশ্লিষ্ট অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে।

কোথায় হবে পোস্টিং

নিযুক্ত প্রার্থীদের কাজের স্থান হতে পারে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিজ্ঞপ্তি অনুযায়ী সম্ভাব্য পোস্টিং এর মধ্যে রয়েছে-

  • কলকাতা
  • মুম্বাই
  • দিল্লি
  • কোয়েম্বাটুর
  • লখনউ
  • ব্যাঙ্গালুরু

এছাড়াও ব্যাঙ্ক প্রয়োজন অনুযায়ী অন্যান্য শহরের প্রার্থীদের নিয়োগ করতে পারে।

যোগ্যতা, বয়সসীমা ও প্রয়োজনীয় অভিজ্ঞতা

ফায়ার সেফটি অফিসার হিসেবে আবেদন করতে হলে প্রার্থীকে ২৩ থেকে ৪০ বছরের মধ্য হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে তার প্রযোজ্য হবে।

শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত অভিজ্ঞতার জন্য ব্যাংক নির্দিষ্ট মানদন্ড স্থির করেছে। বিজ্ঞপ্তি অনুসারে-

  • প্রার্থীকে অবশ্যই অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ বা ডিগ্রি থাকতে হবে
  • সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকা আবশ্যক
  • সরকারি বেসরকারি বা আর্থিক প্রতিষ্ঠানে অগ্নি নিরাপত্তা কার্যক্রমে দায়িত্ব পালন করে থাকলে তা বাড়তি সুবিধা দেবে

সকল তথ্য বিস্তারিতভাবে উল্ল্যেখ রয়েছে ব্যাংকের মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে।

Company NameIndian Bank
Post Name Fire Safety Officer
No of posts06
QualificationDegree
Age Limit23 to 40 years
Last date of Apply21-11-2025

আবেদন করার নিয়ম

আগ্রহী চাকরিপ্রার্থীদের ইন্ডিয়ান ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। প্রয়োজনীয় নথি যেমন-

  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • বয়স প্রমাণ পত্র
  • অভিজ্ঞতা নথি
  • পরিচয় পত্র
  • ছবি ও সই

এসব স্ক্যান করে আপলোড করতে হবে। পাশাপাশি অফলাইনেও আবেদনপত্র গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে।

প্রার্থীদের আবেদন করার সময় নির্দিষ্ট ফি জমা দিতে হবে-

  • সংরক্ষিত শ্রেণি: ১৭৫ টাকা
  • অসংরক্ষিত শ্রেণি: ১০০০ হাজার টাকা

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২১ নভেম্বর

আরও পড়ুন: কর্মী নিয়োগ করছে কলকাতা বিশ্ববিদ্যালয়, যোগ্যতা বেতন ও আবেদনের শেষ তারিখ

নিয়োগ প্রক্রিয়া

আবেদন যাচাইয়ের পর যোগ্য প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য। মূলত সাক্ষাৎকারে পাওয়া নম্বর এবং প্রার্থীর অভিজ্ঞতা মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ করা হবে। চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি উল্লেখ যোগ্য সুযোগ, কারণ চুক্তিভিত্তিক হলেও এই পথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অভিজ্ঞদের জন্য কর্মজীবনে নতুন দিশা এনে দিতে পারে।

আবেদনকারীরা ব্যাংকের সরকারি ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি সম্পন্ন তথ্য দেখে আবেদন করতে পারবেন। ইন্ডিয়ান ব্যাঙ্কের এই নিয়োগ সংক্রান্ত খুঁটিনাটি যোগ্যতা দায়িত্ব ও বেতন কাঠামো সবই মূল বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ রয়েছে। চাকরি প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download Now

অফিসিয়াল ওয়েবসাইট: www.indianbank.bank.in

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

IIT Kharagpur Recruitment 2026

IIT Kharagpur Recruitment 2026: বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তরদের জন্য মোটা বেতনের চাকরির বিজ্ঞপ্তি জারি

India Post GDS Recruitment 2026

India Post GDS Recruitment 2026: পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি হাজার হাজার শুন্যপদে আবেদন এবং আকর্ষণীয় বেতনের সুবিধা

Alipurduar Community Auditor Recruitment 2026

Alipurduar Community Auditor Recruitment 2026: আলিপুরদুয়ারে ১৬ জন মহিলার জন্য কর্মসংস্থান| কমিউনিটি অডিটর পদে আবেদন শুরু

IRCTC CACMA Recruitment 2026

IRCTC CA/CMA Recruitment 2026: CA/CMA পদের জন্য আকর্ষণীয় চাকরির সুযোগ|Walk-in Interview ১৭ ফেব্রুয়ারি–৫ মার্চ। বিস্তারিত দেখুন।

Raghunath Ayurveda College Kanthi BAMS Course

Raghunath Ayurveda College Kanthi BAMS Course: উচ্চ মাধ্যমিকের পর আয়ুর্বেদ শিক্ষা ও ক্যারিয়ার, কাঁথি রঘুনাথ আয়ুর্বেদ কলেজের সুযোগ ও চাহিদা বর্ধিত হচ্ছে

Jhargram Data Entry Operator Recruitment 2026

Jhargram Data Entry Operator Recruitment 2026: ঝাড়গ্রামে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ সরকারি চাকরির নতুন সুযোগ

Leave a Comment