আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Digital India Corporation Recruitment 2025: ‘My Bharat’ প্রকল্পে গ্রাফিক ডিজাইনার নিয়োগ

Published on: November 13, 2025
Digital India Corporation Recruitment 2025

Digital India Corporation Recruitment 2025: কেন্দ্রীয় সরকারের তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স মন্ত্রণালয়ের অধীনস্থ ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন সম্প্রতি গ্রাফিক ডিজাইনার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ ‘My Bharat’ প্রকল্পের জন্য এবং চুক্তিভিত্তিক হবে।

শিক্ষাগত যোগ্যতা

গ্রাফিক ডিজাইনার পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই গ্রাফিক্স ডিজাইন ভিসুয়াল আর্টস অথবা কমিউনিকেশন ডিজাইন বিষয়ে স্নাতক (BA/Bsc) অথবা স্নাতকোত্তর (MA/Msc) ডিগ্রি থাকতে হবে।

শূন্যপদ

মোট শূন্যপদ রয়েছে ৩২টি

পদের নাম

Name of the PostNo. of Positions
Business Analyst 3
Sr. Full Stack Developer 4
Solution Architect 1
Technology Head1
Full Stack Developer 2
Sr. Database Engineer 1
Sr. Data Analyst 1
Database Administrator (DBA) 1
UX Designer 1
Mobile Developer – Android & iOS 1
Front- end Developer 2
Data Scientist 1
Digital Marketing Specialist 1
Head – A&C1
Level 1 Engineer / IT Support Engineer 2
Sr. Cloud cum DevOps Engineer 2
Sr. Cyber Security Manager 1
Content Writer 1
Business Development Executive 2
Head – CB & Onboarding 1
Graphic Designer 2

কাজের দায়িত্ব ও পরিধি

এই গ্রাফিক ডিজাইনার নিয়োগের মূল লক্ষ্য হবে ব্র্যান্ডের নির্দেশিকা অনুসারে বিভিন্ন ব্র্যান্ডিং ও ভিজুয়াল যোগাযোগ সামগ্রী যেমন লোগো, পোস্ট, ইনফোগ্রাফিক্স, ডিজিটাল ব্যানার ডিজাইন করা। প্রার্থীকে Adobe Photoshop, Illustrator সহ সংশ্লিষ্ট গ্রাফিক্স সফটওয়্যার পারদর্শী হতে হবে। রিপোর্টিং ও সহযোগিতার ক্ষেত্রে প্রকল্প টিমের সঙ্গে কাজ করতে হবে এবং সময় মতো ডেলিভারি নিশ্চিত করতে হবে।

আবেদন ও সময়সীমা

আগ্রহী প্রার্থীরা প্রথমে বিআইসি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Jobs’ বা’Notification’ সেকশনে গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি খুঁজে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলবে ২৭শে নভেম্বর 2025 তারিখ পর্যন্ত। আবেদন করার সময় প্রার্থী শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও অন্যান্য শর্তাবলী ভালোভাবে যাচাই করে নেওয়া জরুরী।

কেন একটি ভালো সুযোগ?

এই নিও কেন্দ্রীয় সরকারের অন্যতম ডিজিটাল প্রকল্পের অংশ হিসেবে। প্রকল্পের জন্য গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করা মানে হলো ডিজিটাল বিপণন ও ক্যাম্পেন অভিমুখীর পরিবেশে কাজ করার সুযোগ সরকারি প্রকল্পে যুক্ত হয়ে কাজ করার অভিজ্ঞতা। এছাড়াও চুক্তিভিত্তিক হলেও ভালো অভিজ্ঞতা ও পারদর্শিতা থাকলে ভবিষ্যতে সমান বা বৃহত্তর দায়িত্ব পালন করা সম্ভবনা রয়েছে। গ্রাফিক ডিজাইনের সঙ্গে যারা যুক্ত তাদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। কারণ ডিজিটাল মিডিয়া ব্র্যান্ডিং ও পাবলিক কমিউনিকেশন সম্পর্কিত কাজের অভিজ্ঞতা আজ অনেক গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে বীরভূম জেলার স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ

আবেদনকারীদের জন্য পরামর্শ

  • আপনার বায়োডাটা বা সিভিতে গ্রাফিক ডিজাইন প্রকল্প রেফারেন্স ওপর পোর্টফোলিও অবশ্যই সংযুক্ত করুন।
  • অভিজ্ঞতার বছর ব্যবহৃত সফটওয়্যার ও প্রকল্প রূপ তুলে ধরুন
  • সময় মতো আবেদন করুন শেষ তারিখের আগে আবেদন জমা দেখা সব সময় ভালো
  • বিজ্ঞপ্তিতে যেসব শর্ত দেওয়া আছে সেগুলি ভালোভাবে পড়ুন এবং নিশ্চিত করুন আপনি সেসব পূরণ করেছেন।
  • সরকারি ও ডিজিটাল প্রকল্পে কাজ করার মানদন্ড অন্য মাধ্যমের তুলনায় একটু বেশি হতে পারে দৃঢ় মনোবল সময়ানুবর্তিতা ও দলগত কাজের দক্ষতা গুরুত্বপূর্ণ।

এই নিয়োগের সুযোগ গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আগ্রহী অভিজ্ঞ প্রার্থীদের জন্য বিশেষভাবে আকর্ষণীয়। ‘My Bharat’ প্রকল্পের মতো উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে কাজ করার মাধ্যমে আপনি নিজের ক্যারিয়ারে নতুন মাত্রা আনতে পারেন। আবেদন করার আগে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি ভালোভাবে পরীক্ষা করে নিন।

অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download Now

অফিসিয়াল ওয়েবসাইট: www.dic.gov.in/

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment