2026 Long Weekend Holiday Calendar: আপনি যদি ভ্রমণ প্রেমী হন অথবা পরিবার নিয়ে কোথাও বেড়ানোর পরিকল্পনা করেন, তাহলে ২০২৬ সাল হতে পারে আপনার জন্য একদম আদর্শ একটি বছর। কারণ ২০২৬ সালে বছরের বিভিন্ন মাসের ছুটির দিনগুলি এমন ভাবে পড়েছে, সেগুলিকে সপ্তাহের সঙ্গে মিলিয়ে তৈরি করা যাবে দীর্ঘ ছুটি অর্থাৎ লং উইকেন্ড। অফিস স্কুলের নির্দিষ্ট ছুটি কাজে লাগিয়ে সামান্য পরিকল্পনাতেই পাওয়া যাবে তিন থেকে পাঁচ মিনিট ছোট্ট ভ্রমণের সুযোগ।
আজকের ব্যস্ত জীবনে ছুটি মিলিয়ে বেড়াতে যাওয়া সত্যিই কঠিন। তাই দীর্ঘ ছুটি পাওয়া গেলে অনেকেই পাহাড় সমুদ্র বা কোনো অফবিট জায়গায় রওনা দেন। এই কারণে ২০২৬ সালের ছুটির ক্যালেন্ডার নিয়ে এখন থেকেই আগ্রহ বাড়ছে ভ্রমণ প্রেমীদের মধ্যে। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে একাধিক লং উইকেট, যা ভ্রমণের পরিকল্পনাকে করে তুলবে আরো সহজ ও উপভোগ্য।
জানুয়ারি ২০২৬: বছরের প্রথম দীর্ঘ ছুটি
নতুন বছর মানেই ছুটির আমেজ। ২০২৬ সালের জানুয়ারিতেই পাওয়া যাবে প্রথম লং উইকেট সুযোগ। জানুয়ারির প্রথম সপ্তাহে নিউ ইয়ারের ছুটি ও রবিবার মিলে দুই থেকে তিন দিনের ছোট ট্রিপ করা যেতে পারে। উত্তরবঙ্গের পাহাড় কিংবা দীঘা মন্দারমনির মতো কাছের জায়গায় এই সময় ভিড় কম থাকে।
ফেব্রুয়ারি ও মার্চ: আরো কয়েকটি সুবিধাজনক উইকেন্ড
বসন্তের সময়ে আবহাওয়ার মনোরম হয় বলে অনেকেই এই সময় বেড়াতে যেতে পছন্দ করেন। ২০২৬ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসেও ছুটির দিনগুলি প্রত্যাহ্নের পাশে থাকায় পাওয়া যাবে লম্বা ছুটির সুযোগ। মহা শিবরাত্রি দোলযাত্রা সহ কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব পড়েছে বৃহস্পতি ,শুক্রবারে যার ফলে ছুটির দিন মিলিয়ে তিন থেকে চার দিনের ভ্রমণ পরিকল্পনা করা দারুন সুবিধা জনক।
এপ্রিল- মে গরমের ছুটিতে আরো একাধিক ট্রাভেল উইন্ডো
২০২৬ সালের এপ্রিল ও মে মাসেও রয়েছে বেশ কিছু সরকারি ছুটি। বৈশাখী গুড ফ্রাইডে বা মেয়েদের মত ছুটিগুলি সপ্তাহ আনতে একেবারে কাছাকাছি পড়ায় অনেকে পাহাড়ে গরম থেকে মুক্তির পরিকল্পনা করতে পারেন। গ্রীষ্মের ছুটিতে পরিবারসহ দার্জিলিং, সিকিম, কালিম্পং, দিল্লি, আগ্রার মতো দূরের ভ্রমণ করা সম্ভব হবে।
জুলাই আগস্ট: বর্ষায় অফবিট গন্তব্য
বর্ষাকালে সাধারণত ভ্রমণ তেমন পরিকল্পনা করা হয় না। কিন্তু ২০২৬ সালের জুলাই আগস্টেও আছে দুটি লং উইকেট। এই সময় পশ্চিমঘাট, কেরালা, কোঙ্কণ উপকূল বা ঝরনা সমৃদ্ধ অফবিট স্থানে ঘুরতে যাওয়ার আদর্শ সময়। বর্ষা সৌন্দর্য উপভোগ করার সুযোগ সেই লং উইকেন্ডে পাওয়া যাবে।
অক্টোবর নভেম্বর: উৎসবের জমকালো ছুটি
দুর্গাপুজো লক্ষ্মী পূজার দিওয়ালি এই সময় স্বাভাবিকভাবেই বড় ছুটি পড়ে থাকে। ২৬ সালে উৎসবের ছুটি গুলি সপ্তাহান্তের সঙ্গে মিলেছে। ফলের টানা পাঁচ থেকে সাত দিনের মতো ভ্রমণের সুযোগ তৈরি হতে পারে। এই সময় বিদেশ, দেশ দুই জায়গাতেই travel প্ল্যান করা সম্ভব।
ডিসেম্বর ২০২৬ বছরের শেষেও ছুটি উপহার
বছরের শেষ মাসেও রয়েছে ক্রিসমাস শনিবার রবিবার মিলে দীর্ঘ ছুটির সম্ভাবনা। ফলে বছরের শেষে পরিবার নিয়ে হিল স্টেশন বা সমুদ্র তটে একবার রিফ্রেশ হওয়া যায়।
আরও পড়ুন: ‘My Bharat’ প্রকল্পে গ্রাফিক ডিজাইনার নিয়োগ
কেন এখন প্ল্যান করে ফেলবেন ২০২৬ সালের ভ্যাকেশন?
- আগেভাগে বুকিং করলে হোটেল টিকিটে খরচ অনেক কম
- জনপ্রিয় গন্তব্য ভিড় এড়াতে আগে থেকে পরিকল্পনা জরুরি।
- অফিস ছুটির আবেদন আগাম জানালে পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
- পরিবার বন্ধুদের পরিকল্পনার সমন্বয় করতেও সময় লাগে।
২০২৬ সাল তাই ভ্রমণ প্রেমীদের জন্য হয়ে উঠতে পারি একেবারে পারফেক্ট বছর। এখনই ক্যালেন্ডার হাতে নিন, ছুটি মিলিয়ে নিন, আর পরিকল্পনা শুরু করে দিন আপনার পরের বছরের সব ভ্যাকেশন!









