AIIMS Kalyani Externship 2025: মেডিক্যাল শিক্ষার ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঠ্য পুস্তক ভিত্তিক জ্ঞান চিকিৎসা পরিষেবা ভিত্তি তৈরি করলেও, হাসপাতালের ভেতরে হাতে কলমে কাজ শেখার অভিজ্ঞতা পড়ুয়াদের পেশাগত দক্ষতাকে আরো সমৃদ্ধ করে। এই লক্ষ্যই অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স, কল্যাণী ঘোষনা করলেও নতুন এক্সট্যার্নশিপ প্রোগ্রাম, যেখানে স্নাতক ও স্নাতকত্তোর স্তরে মেডিকেল শাখায় পাঠরত পড়ুয়ারা অংশ নিতে পারবেন।
‘এক্সট্রার্নসিপ’ হলো একটি পদ্ধতি, যেখানে কোন শিক্ষার্থী তার পড়াশোনা চলাকালীন অন্য প্রতিষ্ঠানে গিয়ে সরাসরি কাজ শিখতে পারেন। এটি ইন্টার্নশিপ এর মতোই হলেও, সাধারণত এটি কোর্সের বাধ্যতামূলক অংশ নাওকে অতিরিক্ত অভিজ্ঞতা অর্জনের সুযোগ হিসেবে বিবেচিত হয়। সেই কারণেই পড়ুয়াদের মধ্যে এই প্রশিক্ষণের গুরুত্ব ক্রমেই বাড়ছে।
এমস কল্যাণী নতুন উদ্যোগে রাজ্যের সরকারি বা বেসরকারি কলেজে মেডিকেল শাখায় স্নাতক ও স্নাতকোত্তর তরে পড়াশোনা করছেন এমন সকল পুরোই আবেদন করতে পারবেন। তবে প্রশিক্ষণে যোগ দিতে হলে তাদের অবশ্যই নিজে নিজে শিক্ষা প্রতিষ্ঠান অনুমোদন পত্র জমা দিতে হবে। প্রতিষ্ঠানের অনুমতি ছাড়া কারোর আবেদন গ্রহণ করা হবে না।
উল্লেখযোগ্য বিষয় হল, যারা ইতিমধ্যেই পড়াশোনা শেষ করেছেন বা চূড়ান্ত পর্বের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের এই সুযোগ থেকে বাদ রাখা হয়েছে। কারণ প্রোগ্রামটির মূল উদ্দেশ্য হলো পড়াশোনা চলাকালীন শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনে সুযোগ করে দেওয়া।
প্রশিক্ষণ চলবেন ন্যূনতম এক মাস এবং সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত। এ সময় আবেদনকারীরা এমস কল্যাণীর বিভিন্ন বিভাগে কাজ করার সুযোগ পাবেন। মেডিসিন, সার্জারি, প্যাথলজি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি সহ যেকোনো বিভাগের অধীনেই প্রশিক্ষণ নেওয়ার সুযোগ থাকবে। প্রতিটি বিভাগেই থাকবে বিশেষজ্ঞ চিকিৎসক ও শিক্ষক, যারা প্রশিক্ষণার্থী কাজে হাতে কলমে দিশা দেখাবেন।
প্রোগ্রামটি শেষ হলে সকল অংশগ্রহণকারীকে এমস কল্যাণী থেকে একটি আনুষ্ঠানিক শংসাপত্র প্রদান করা হবে। যা ভবিষ্যতের উচ্চশিক্ষা গবেষণা বা চাকরির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হিসেবে বিবেচিত হবে। এই এক্সটার্নশিপ এর কোর্স ফি ধার্য করা হয়েছে এক হাজার টাকা, যা সরকারি মানের প্রতিষ্ঠানে প্রশিক্ষণের তুলনায় অনেক কম।
আরও পড়ুন: ধনেপাতা কীভাবে দীর্ঘদিন টাটকা রাখবেন, সহজ ও কার্যকর সংরক্ষণ কৌশল
আবেদন করতে ইচ্ছুকদের অনলাইনে একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। ফরম পূরণের শেষ তারিখ পাঁচ ডিসেম্বর। সময়সীমার আগে আবেদনপত্র জমা না দিলে আর সুযোগ মিলবে না। আবেদনকারীদের মধ্য থেকে বাছাই করা প্রার্থীদের পরে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। সে ইন্টারভিউ এর ভিত্তিতেই চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
ইউস কল্যানী এই এক্সটের্নশিপ উদ্যোগ নিঃসন্দেহে রাজ্যের মেডিকেল পড়ুয়াদের জন্য বড় সুযোগ সৃষ্টি করেছে। দেশের অন্যতম শীর্ষস্থানীয় চিকিৎসা প্রতিষ্ঠানে প্রশিক্ষণ পাওয়া যে কোন শিক্ষার্থীর ক্যারিয়ারে একটি উল্লেখযোগ্য যোগ হবে এমনটাই মত চিকিৎসা মহলের অনেকের।











