WB SSC Interview List 2025: রাজ্যের একাদশ দ্বাদশ শ্রেণী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বড় পদক্ষেপ হিসেবে স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছে ২০,৫০০ প্রার্থীর ইন্টারভিউ তালিকা। তালিকায় রয়েছে নতুন আবেদনকারী থেকে শুরু করে পূর্বে শিক্ষাগতা অভিজ্ঞতা সম্পন্ন এবং চাকরি বাতিল হওয়া বহু প্রার্থী। কারা কত সংখ্যায় ডাক পেলেন তা নিয়েই শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
নতুন বনাম অভিজ্ঞ প্রার্থী কাদের সুযোগ বেশি?
তথ্য অনুযায়ী, ইন্টারভিউয়ের তালিকায় মোট প্রায় সাড়ে ৯ হাজার নতুন প্রার্থী ডাক পেয়েছে। এবং যারা এই প্রথম শিক্ষকতার জন্য আবেদন করেছেন তাদের একটি অংশ ইন্টারভিউ সুযোগ পেয়েছেন।
অন্যদিকে, শিক্ষাগতার অভিজ্ঞতা থাকা এবং তাদের চাকরি আগেই বাতিল হয়েছিল সেই পুরনো প্রার্থীদের মধ্যে থেকে প্রায় ১১,০০০ জন ইন্টারভিউ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। ফলের তালিকায় অভিজ্ঞ প্রার্থীর সংখ্যায় বেশি।
৮-৯টি বিষয়ে জেনারেল ক্যাটাগরিতে নতুনদের জন্য শূন্য পদ
যদিও সামগ্রিকভাবে নতুন প্রার্থীদের সুযোগ মিলছে, কিছু বিষয়ে চিত্র সম্পন্ন ভিন্ন। প্রায় ৮ থেকে নটি বিষয় জেনারেল ক্যাটাগরি থেকে কোন নতুন আবেদনকারী ইন্টারভিউর তালিকায় স্থান পাননি।
বিশেষত নিম্নলিখিত বিষয়ে নতুন প্রার্থীরা সম্পূর্ণ বাদ পড়েছেন-
- বাংলা
- ইংরাজি
- ভূগোল
- হোম সায়েন্স
এ বিষয়গুলিতে শুধুমাত্র অভিজ্ঞ অপূর্বে শিক্ষকতার সঙ্গে যুক্ত প্রার্থীরাই সুযোগ পেয়েছেন বলে কমিশনের তালিকা ইঙ্গিত দিচ্ছে।
ইন্টারভিউ তালিকা প্রকাশ
গতকাল আনুষ্ঠানিকভাবে এই ২০,৫০০ জন প্রার্থীর তালিকা প্রকাশ করে। প্রার্থীরা তাদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে কমিশনের ওয়েবসাইটে গিয়ে জানতে পারবেন তাদের ইন্টারভিউ ডাকা হয়েছে কিনা।
আরো পড়ুন: রাজ্যে শীতের আমেজে ভাটা, ফের বাড়ছে তাপমাত্রা ডিসেম্বরে ফিরতে পারে প্রকৃত শীত
নথি যাচাইয়ের তারিখ ঘোষণা
ইন্টারভিউ এর জন্য নির্বাচিত নথি যাচাই নির্ধারিত সময় ও ঘোষণা করেছে এসএসসি।
নথি যাচাই শুরু: ১৮ নম্ভেম্বর
নথি যাচাই শেষ: ৩ ডিসেম্বর
এই সময়ের মধ্যে নির্বাচিত প্রার্থীদের প্রয়োজনীয় সমস্ত শিক্ষাগত ও পরিচয় পত্র কমিশনের নির্দেশিকা অনুযায়ী জমা দিতে হবে।
নতুন পুরনো এই দুই শ্রেণীর প্রার্থীরাই সুযোগ পেলেও কিছু বিষয় ভিত্তিক বৈষম্য নিয়ে উঠছে প্রশ্ন। বিশেষ করে জেনারেল ক্যাটাগরির নতুন আবেদনকারীরা একাধিক বিষয়ের সম্পূর্ণ বঞ্চিত হওয়ায় নিউ প্রক্রিয়া স্বচ্ছতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন নজর থাকবে ইন্টারভিউ ও নথি যাচাইয়ের পর চূড়ান্ত তালিকায় কাদের স্থান হয়।











