PM kisan 21st Installment 2025: দেশের কৃষকদের জন্য বড় সুখবর। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের ২১ তম কিস্তি প্রকাশ করতে চলেছে। এই কীর্তির অর্থ সরাসরি দেশের প্রায়ই নয় কোটি কৃষক পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। প্রীতির মৌসুমে যখন চাষের নানা কাজ চলছে, তখন এই আর্থিক সহায়তা বহু কৃষকের জন্য উপকারী হতে চলেছে।
প্রতি চার মাসে ২,০০০ টাকা বছরে মোট সহায়তা ৬,০০০
পিএম কিষান প্রকল্পের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বছরে মোট ৬,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এই অর্থ তিনটি কিস্তিতে ভাগ করে দেয়া হয়, প্রত্যেক চার মাস অন্তর ২,০০০ টাকা করে কৃষকের একাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয়। প্রধানমন্ত্রী নিতেই প্রতিবার কিস্তি প্রকাশ করেন এবং কৃষকদের উদ্দেশ্যে বার্তা দেন।
বর্তমান ২১ তম কিস্তি জমা হলে, প্রকল্পের শুরুর পর থেকে প্রতিটি যোগ্য কৃষকের একাউন্টে মোট ৪২ হাজার টাকা পৌঁছে যাবে।
২১তম কিস্তিতে সরকারের ব্যয় প্রায় ১৮,০০০ কোটি টাকা
অনুমান করা হচ্ছে, এই কিস্তির অর্থ পাঠাতে কেন্দ্রীয় সরকারের প্রায় ১৮ হাজার কোটি টাকা ব্যয় হবে। এই বিপুল আর্থিক সহায়তা দেশের এক বৃহৎ কৃষক সমাজকে চাষবাসের নানা প্রয়োজনের সহায়তা করবে, সার , বীজ যন্ত্রপাতি, সেচ বা অন্য জরুরী কাজেই অর্থ ব্যবহার করা যায়।
এই কৃষকরা কিস্তির টাকা পাবে না
সরকার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যাদের নথিপত্র অসম্পূর্ণ বা যাচাই না করা,তারা ২১ তম কিস্তি টাকা পাবেন না।
- ই কেওয়াইসি সম্পূর্ণ নয়
- আঁধার ও ব্যাংক একাউন্ট লিংক করা নেই
- জমি সংক্রান্ত কাগজপত্রের যাচাই করণ অসম্পূর্ণ
- Direct benefit transfer বন্ধ বা নিষ্ক্রিয়
- বেনিফিসিয়ারির তালিকা থেকে বাদ পড়েছেন
এই ক্ষেত্রে কৃষকদের একাউন্টে কোনভাবেই ২,০০০ টাকা জমা হবে না। সুতরাং যাদের নথি আপডেট নেই তাদের দ্রুত তা ঠিক করতে হবে।
টাকা পেতে চাইলে আজই করুন এই জরুরী কাজগুলি
২১ তম কৃষ্টি পেতে হলে কৃষকদের অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে হবে। সরকারের নির্দেশ অনুযায়ী-
- ই -কেওয়াইসি সম্পূর্ণ করুন
পিএম কিষান পোর্টাল বা কমন সার্ভিস সেন্টার এগিয়ে ই- কেওয়াইসি ভেরিফিকেশন সম্পন্ন করুন। এটি না হলে অর্থ ট্রান্সফার আটকে যাবে। - আধার ব্যাংক লিঙ্ক করা বাধ্যতামূলক
আধারের সঙ্গে ব্যাংক একাউন্ট লিংক করতে না পারলেDBT কার্যকর হয় না। তাই নিকটবর্তী ব্যাংক শাখায় গিয়ে তা অবিলম্বে সম্পন্ন করুন।
ব্যাংক বিবরণ যাচাই করুন
IFSC কোড একাউন্ট নম্বর বা আপনার নামের বানানে কোন ভুল থাকলে অর্থ জমা হবে না। তাই ভুল থাকলে সংশোধন করিয়ে নিন।
DBT অপশন সক্রিয় রাখুন
আপনার ব্যাংক অ্যাকাউন্টের DBT সুবিধা চালু আছে কিনা তা দেখে নিন।
জমি সংক্রান্ত বিবাদ মিটিয়ে নিন
জমির মালিকানা যাচাই আটকে থাকলে কিস্তির টাকা বন্ধ হয়ে যাবে। তাই জমি সংক্রান্ত কাগজপত্র নিশ্চিতভাবে আপডেট রাখতে হবে।
বেনিফিশিয়ারি তালিকায় নাম আছে কিনা তা চেক করুন
পিএম কিষান ওয়েবসাইটে গিয়ে ‘Beneficiary Status’ অপশনে নিজের নাম খুঁজুন।
মোবাইল নম্বর আপডেট রাখুন
নথির সঙ্গে লিংক করা মোবাইল নম্বর সক্রিয় থাকলে প্রকল্প সম্পর্কিত প্রতিটি বার্তা ও আপডেট সময় মত পাবেন।
পিএম কিষান সম্মান নিধি দেশের কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সরাসরি আর্থিক সহায়তা প্রকল্প। নতুন কিস্তি প্রকাশের প্রাক্কালে কৃষকদের উচিত সমস্ত নথিপত্র ঠিকঠাক করে নেওয়া, যাতে কোন রকম ভুলের কারণে আর্থিক সুবিধা থেকে বঞ্চিত না হতে হয়। কিছু সহজ পদক্ষেপ নিয়ে আপনি নিশ্চিন্তে ২১তম কিস্তির অর্থ পেয়ে যেতে পারেন।











