Uttar Dinajpur Health Department Recruitment: উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি ২০২৫ সালের বিভিন্ন পোস্টে 30 জন উপযুক্ত প্রার্থীর নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জেলা প্রশাসনের অফিসিয়াল সাইটে প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ন্যাশনাল স্বাস্থ্য মিশন, আয়ুষ মিশন এবং অন্যান্য স্বাস্থ্য সম্পর্কিত কেন্দ্রীয় প্রকল্পের আওতায় এসব পদে কর্মী প্রয়োজন। আগ্রহী যোগ্য প্রার্থীরা অফলাইন ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আজকের কর্মসংস্থান সংকট এর মধ্যে সরকারি চাকরির সুযোগকে সর্বদা অগ্রাধিকার দেওয়া হয়। সেই সুযোগটি এবার উত্তর দিনাজপুর তরুণ ও পেশাজীবীদের জন্য খুলে গেল। জেলা স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে শক্তিশালী করার উদ্দেশ্যে বিভিন্ন দক্ষ পেশাজীবী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
পদের নাম
নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ৩০ টি শূন্য পদ ঘোষণা করা হয়েছে এবং বিভিন্ন ধরনের পেশাগত ভূমিকা রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য:
- ব্লক পাবলিক হেলথ ম্যানেজার
- ব্লক এপিডে মিডিয়োলজিস্ট
- ল্যাবরেটরি টেকনিশিয়ান
- ব্লক ডেটা ম্যানেজার
- মিউনিসিপালিটি আ্যকাউন্টস ম্যানেজার
- সাইকিয়াট্রিস্ট
- সাইকিয়াট্রিক নার্স
- সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার
- অডিওলজিস্ট
- ডেন্টাল হাইজিনিস্ট ও ডেন্টাল টেকনিশিয়ান
- ক্লিনিক্যাল সাইকোলজিস্ট
- যোগ প্রফেশনাল ও যোগ প্রশিক্ষক
- ফার্মাসিস্ট
এসব পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
প্রতিটি পদে পৃথকভাবে নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতার মানদন্ড রয়েছে। যেমন অডিও লজিস্ট পদে আবেদন করতে হলে আরসিআই স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে অডিওলজি এন্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে, স্পিচ এন্ড হিয়ারিং ডিগ্রীধারী প্রার্থীরাও আবেদন করতে পারবেন। প্রার্থীদের কাছে অন্তত এক বছরের পেশাগত অভিজ্ঞতা থাকা আবশ্যক। অন্যান্য পদগুলির জন্য নির্দিষ্ট মাপকাঠি অনুসরণ করতে হবে।
আর্থিক সুবিধা ও বেতন কাঠামো
নিউ প্রাপ্ত প্রার্থীদের মাসিক বেতন বেশ কয়েকটি স্তরে প্রদান করা হবে।। শুরু হবে ৫,০০০ টাকা থেকে এবং সর্বোচ্চ হতে পারে ৭০,০০০ টাকা মাসিক পর্যন্ত। পদ অনুযায়ী পারিশ্রমিকের এই বিস্তৃতি রইল। বেতন মান নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত হবে।
আবেদন করার বয়সসীমা ও ছাড়
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বেশিরভাগ পদে বয়সের সর্বোচ্চ সীমা ৪০ বছর, তবে কিছু ক্ষেত্রে যেমন বিশেষজ্ঞ বা সিনিয়র পদের ক্ষেত্রে ৬৭ বছর পর্যন্ত আবেদনকারীর বয়স হতে পারবে। সরকার কর্তৃক সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সে ছাড়ের এর বিধানও রয়েছে।
আরও পড়ুন: গ্রাফিক ডিজাইনার ভিডিও এডিটর ও সোশ্যাল মিডিয়া স্ট্রাটেজিস্ট পদে নিয়োগ
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
আগ্রহী প্রার্থীদের রাজ্য স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার সময়, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য আবেদন ফ্রি মাত্র ৫০ টাকা, এবং অসংরক্ষিত শ্রেণির জন্য ১০০ টাকা নির্ধারিত হয়েছে।
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৯ শে ডিসেম্বর ২০২৫। আর অফলাইন আবেদন পত্রসহ যাবতীয় নথি জমা দেওয়ার শেষ তারিখ ৩০শে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। আবেদনকারীদের উচিত সময়মতো প্রয়োজনীয় নথি যাচাই করে দেওয়া।
সার্বিকভাবে উত্তর দিনাজপুরের সার্থক হাতে এই নিয়োগ বিজ্ঞপ্তির নতুন কর্মসংস্থানের পথ খুলে দিয়েছে শিক্ষিত ও পেশাজীবীদের জন্য। শক্ত ব্যবস্থার উন্নয়নে কাজ করার পাশাপাশি সরকারি চাকরির স্থায়িত্ব পেতে ইচ্ছুক প্রার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ। আগ্রহী প্রার্থীদের উচিত যত দ্রুত সম্ভব আবেদন প্রক্রিয়া শুরু করা এবং সমস্ত প্রয়োজনীয় নথি সময় মত জমা করা।









