আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Conjunctivitis in Winter: শীতকালে চোখ ওঠা বা কনজাঙ্কটিভাইটিস বাড়ে কেন? জানুন সমস্ত কারণ ও প্রতিকার

Published on: December 26, 2025
Conjunctivitis in Winter

Conjunctivitis in Winter: শীতকাল মানেই ঠান্ডা বাতাস, গরম কাপড়, আর বিভিন্ন উৎসব সমারোহ। কিন্তু এই শীতকালে শুধু ঠান্ডা লাগে না, চোখের বিশেষ কিছু সমস্যার যেমন কনজাঙ্কটিভাইটিস বা চোখ ওঠাও বেড়ে যায়। অনেক সময় চোখ লাল হয়ে যায়, জল পড়ে, চুলকানি হয় বা ব্যথা হয়, এগুলো সাধারণ উপসর্গ। কেন এই রোগ শীতকালে বেশি দেখা যায়, কি কারন হতে পারে এবং কিভাবে প্রতিরোধ করবেন চলুন বিস্তারিত ভাবে ব্যাখ্যা করে নেওয়া যাক।

কনজাঙ্কটিভাইটিস চোখের সহজ ভাষায় ব্যাখ্যা

বাঁ চোখ ওঠা হলো চোখের শ্বেত অংশ বা চোখের পাতার ভেতরের পাতলা ঝিলির প্রদাহ বা সংক্রমণ। এর ফলে চোখ লাল হয়, ফুলে যায়, জল পড়ে এবং জ্বালা চুলকানি হতে পারে। সংক্রমণটি ভাইরাস, ব্যাকটেরিয়া এলার্জি বা রসায়নিক সংস্পর্শেও হতে পারে।

শীতকালে কেন বেশি দেখা যায়?

শীতকালে এর বৃদ্ধি মূলত নিচের কারণে ঘটে থাকে

  • ভাইরা সব ব্যাকটেরিয়া দ্রুত ছড়ায় শীতে-শীতকালে সর্দি-কাশি, ফ্লু ইত্যাদি ভাইরাস জনিত রোগ বেড়ে যায়, আর এই রোগগুলোর সঙ্গে চোখের সংক্রমণ ও সহজে ছড়ায়। ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রান্ত ব্যক্তি বা যিনি সামগ্রিক সংস্পর্শেই চোখ নিলেই এই রোগ ছড়িয়ে পড়তে পারে।
    রক্তে ভিটামিন ডি কমে ইমিউনিটি দুর্বল হয়

শীতকালে সূর্যালোক কম পাওয়া যায়, ফলে শরীরের ভিটামিন ডি এর ঘাটতি হয়। এর কারণে সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায় এবং সংক্রমণ সহজে শরীরে প্রবেশ করে।

শুষ্ক ও ধুলো ও বালুময় পরিবেশ

শীতকালে বাতাস শুষ্ক হয় এবং ধুলো ময়লা বাড়ে। এই শুষ্ক বাতাস চোখে আর্দ্রতা কমিয়ে দেয়, যার ফলে চোখ সহজে জ্বালা ও চুলকানির প্রতিক্রিয়ায় সংক্রমনের ঝুঁকিতে পড়ে।

মানুষ বেশি সময় ঘরের ভেতরে থাকে

ঠান্ডা থেকে বাঁচতে সবাই ঘরের ভেতর বা ক্লোজড প্লেসে থাকে, যেখানে ভাইরাস সব ব্যাকটেরিয়া সহজেই ছড়াতে পারে। ভিড় পরিবেশে এই রোগ আরো দ্রুত ছড়ায়।

কনজাঙ্কটিভাইটিসএর সাধারণ লক্ষণ

শীতকালে চোখ ওঠা হলে দেখা যেতে পারে এরকম উপসর্গ

  • চোখের লাল ও ফুলে ওঠা
  • চোখের প্রচুর জল জমা
  • জ্বালা ও চুলকানি
  • স্থানীয় ব্যথা বা অত্যধিক আঁচ
  • পিচুটি বা আঠালো discharge

এই উপসর্গগুলি সাধারণত সংক্রমণ বা প্রবাহের কারণে দেখা যায়।

  • কিভাবে সতর্ক থাকবেন?

চোখের এই সমস্যা যদি সামান্য পর্যায়ে থাকলেও তা বাড়তে পারে। তাই সতর্ক থাকা অত্যন্ত জরুরি। নিচের কয়েকটি উপায় অনুসরণ করতে পারেন:

  • হাত পরিষ্কার রাখুন

বাইরের পরিবেশে হাত ধোয়া খুবই গুরুত্বপূর্ণ। অপরিচ্ছন্ন হাত চোখে লাগালে সংক্রমণ দ্রুত ছড়াতে পারে।

  • চশমা বা সানগ্লাস ব্যবহার করুন

ধুলো ময়লা বা ব্যাকটেরিয়া থেকে চোখকে কিছুটা সুরক্ষা দেয়।

  • চোখে শুধু পরিষ্কার পানি লাগান

জল ছাড়া কখনো চোখে কোন আই ড্রপ বা অজ্ঞাত ওষুধ দেবেন না, বিশেষ করে ডাক্তারের পরামর্শ ছাড়া।

  • পানি বেশি পান করুন

শীতেও পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে চোখে শুষ্কতা কমে এবং সংক্রমণ থেকে কিছুটা সুরক্ষা পাওয়া যায়।

  • ডাক্তারের পরামর্শ নিন

লক্ষণ গুরুতর হলে, ব্যথা বেশি হলে বা দৃষ্টি ঝাপসা হলে অবশ্যই চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন।

আরও পড়ুন: গৃহঋণের ফাঁদে পড়েছেন? EMI কমানোর সহজ ও কার্যকর উপায়

শীতকালে কনজাঙ্কটিভাইটিস খুব সাধারণ হলেও এটি অযত্নে বড় ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। চোখের সংক্রমণ থেকে নিজেকেও আপনার পরিবারের সদস্যকে রক্ষা করতে সচেতন হওয়া প্রয়োজন। প্রতিরোধে সর্বোত্তম চিকিৎসা তাই পরিচ্ছন্ন পরিবেশে থাকা হাত ধোয়া এবং চোখের যত্ন নেওয়া ভুলবেন না।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

IIT Kharagpur Recruitment 2026

IIT Kharagpur Recruitment 2026: বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তরদের জন্য মোটা বেতনের চাকরির বিজ্ঞপ্তি জারি

India Post GDS Recruitment 2026

India Post GDS Recruitment 2026: পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি হাজার হাজার শুন্যপদে আবেদন এবং আকর্ষণীয় বেতনের সুবিধা

Alipurduar Community Auditor Recruitment 2026

Alipurduar Community Auditor Recruitment 2026: আলিপুরদুয়ারে ১৬ জন মহিলার জন্য কর্মসংস্থান| কমিউনিটি অডিটর পদে আবেদন শুরু

IRCTC CACMA Recruitment 2026

IRCTC CA/CMA Recruitment 2026: CA/CMA পদের জন্য আকর্ষণীয় চাকরির সুযোগ|Walk-in Interview ১৭ ফেব্রুয়ারি–৫ মার্চ। বিস্তারিত দেখুন।

Raghunath Ayurveda College Kanthi BAMS Course

Raghunath Ayurveda College Kanthi BAMS Course: উচ্চ মাধ্যমিকের পর আয়ুর্বেদ শিক্ষা ও ক্যারিয়ার, কাঁথি রঘুনাথ আয়ুর্বেদ কলেজের সুযোগ ও চাহিদা বর্ধিত হচ্ছে

Jhargram Data Entry Operator Recruitment 2026

Jhargram Data Entry Operator Recruitment 2026: ঝাড়গ্রামে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ সরকারি চাকরির নতুন সুযোগ

Leave a Comment