আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

NALCO Graduate Engineer Trainee Recruitment 2026: ন্যালকোতে(NALCO) গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি নিয়োগ, আবেদন শুরু জানুয়ারি থেকে

Published on: January 9, 2026
NALCO Graduate Engineer Trainee Recruitment 2026

NALCO Graduate Engineer Trainee Recruitment 2026: সরকারি চাকরি প্রার্থীদের জন্য আরো একটি বড় সুযোগ। দেশের অন্যতম নবরত্ন রাষ্ট্রায়ত সংস্থা ন্যাশনাল আলুমিনিয়াম কোম্পানি লিমিটেড NALCO (National Aluminium Company Limited)। গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যান্ত্রিক, বৈদ্যুতিক ও কেমিক্যাল এই তিনটি ইঞ্জিনিয়ারিং শাখায় মোট ১১০ টি শূন্য পদে নিয়োগ করা হবে।

NALCO কেন্দ্রীয় সরকারের অধীনে একটি গুরুত্বপূর্ণ পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ। যার সদর দপ্তর উড়িষ্যার ভুবনেশ্বরে। অ্যালুমিনিয়াম উৎপাদন ক্ষেত্রে সংস্থাটি দেশের শীর্ষস্থানীয় সংস্থা গুলির মধ্যে অন্যতম। প্রক্রিয়ার মাধ্যমে তরুণ ইঞ্জিনিয়ারদের সংস্থার বিভিন্ন প্রকল্প উৎপাদন ইউনিটে যুক্ত করা হবে।

শূন্য পদের বিবরণ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী-

  • মেকানিক্যাল ইঞ্জিনিয়ার -৫৯ পদে
  • ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার -২৭ টি পদ
  • কেমিক্যাল ইঞ্জিনিয়ার ২৪ টি পদ

সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণ সুবিধা প্রযোজ্য হবে। শিক্ষাগত যোগ্যতা আবেদনকারী প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সংশিষ্ট শাখায় ফুল টাইম ব্যাচেলার ডিগ্রী ইন ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি থাকতে হবে। সাধারণত,ওবিসি, ডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে নূন্যতম ওপটি শতাংশ নাম্বার থাকতে হবে ৬৫%। sc, st ও প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ন্যূনতম নম্বরের হার ৫৫ শতাংশ।

এছাড়াও আবেদনকারীদের জন্য GATE 2025 পরীক্ষার বৈধ স্কোর কার্ড থাকা বাধ্যতামূলক শুধুমাত্র ২০২৫ করে ভিত্তিতে প্রাথমিকভাবে প্রার্থীদের বাছাই করা হবে।

আবেদন প্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ তারিখ

NALCO এর নিয়োগে আবেদন করতে হবে অনলাইনে ।

আবেদন শুরু: জানুয়ারি ২০২৬ (সকাল ১০ টা) আবেদন শেষ: ২২ জানুয়ারি ২০২৬ (বিকেল ৫) আগ্রহী প্রার্থীদের NALCO অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্র পূরণ করতে হবে। আবেদন করার সময় শিক্ষাগত শংসাপত্র, GATE স্কোরবোর্ড ছবি ও সাক্ষরে স্ক্যান কপি আপলোড করতে হবে।

আবেদন ফি

সাধারণ /ওবিসি ই ডব্লিউ এস প্রার্থী – ৫০০ টাকা প্রতিবন্ধী প্রার্থী- ১০০ টাকা। অনলাইনে SBI COLLECT এর মাধ্যমে ফি জমা দিতে হবে।

বিষয়বিস্তারিত তথ্য
সংস্থার নামন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড (NALCO)
নিয়োগ পদগ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি (GET)
মোট শূন্যপদ১১০ টি
শাখামেকানিক্যাল (৫৯), ইলেকট্রিক্যাল (২৭), কেমিক্যাল (২৪)
যোগ্যতাB.E / B.Tech (ফুল টাইম)
ন্যূনতম নম্বরGEN/OBC/EWS – 65%, SC/ST/PwBD – 55%
প্রয়োজনীয় পরীক্ষাGATE 2025
নির্বাচন পদ্ধতিGATE স্কোর + পার্সোনাল ইন্টারভিউ
মেধা তালিকাGATE 90% + Interview 10%
আবেদন শুরুজানুয়ারি ২০২৬ (সকাল ১০টা)
আবেদন শেষ২২ জানুয়ারি ২০২৬ (বিকেল ৫টা)
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদন ফিGEN/OBC/EWS – ₹500, PwBD – ₹100
বেতন₹40,000 – ₹1,40,000 (প্রতি মাসে)
প্রশিক্ষণকাল১ বছর
স্থায়ী পদঅ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
চাকরির ধরনকেন্দ্রীয় সরকারি PSU চাকরি
কর্মস্থলভারতের বিভিন্ন NALCO ইউনিট

নির্বাচন পদ্ধতি গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি পদে নিয়োগ হবে দুই ধাপে।

  • GATE 2025 স্কোরের ভিত্তিতে শর্ট লিস্টিং
  • পার্সোনাল ইন্টারভিউ

চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে GATE 2025 স্কোরের ৯০ শতাংশ এবং ইন্টারভিউ এর ১০ শতাংশ নম্বরের ভিত্তিতে।

আরও পড়ুন: পেটের সমস্যা কী বলছে? হজম শক্তি দুর্বল হলে যে লক্ষণগুলো দেখা যায়

বেতন ও প্রশিক্ষণ নির্বাচিত প্রার্থীদের প্রথমে এক বছরের প্রশিক্ষণ কাল থাকবে। এই সময় মাসিক বেতন থাকবে ৪০ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার টাকা। প্রশিক্ষণ সফলভাবে শেষ হলে তাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে স্থায়ীভাবে নিয়োগ করা হবে। পাশাপাশি মিলবে চিকিৎসা সুবিধা, আবাসনসহ একাধিক সরকারি সুযোগ সুবিধা।

NALCO এর এই নিয়োগ বিজ্ঞপ্তি ইঞ্জিনিয়ারিং পাশ করা তরুণদের জন্য এক সুবর্ণ সুযোগ।কেন্দ্রীয় সরকারের স্থায়ী সম্মানজনক পদ, উচ্চ বেতন, স্থায়ী চাকরি স্বপ্ন যারা দেখছেন তাদের জন্য এই নিয়োগ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। আগ্রহী প্রার্থীদের সময় নষ্ট না করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload Now
অফিসিয়াল ওয়েবসাইটwww.nalcoindia.com

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

IIT Kharagpur Recruitment 2026

IIT Kharagpur Recruitment 2026: বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তরদের জন্য মোটা বেতনের চাকরির বিজ্ঞপ্তি জারি

India Post GDS Recruitment 2026

India Post GDS Recruitment 2026: পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি হাজার হাজার শুন্যপদে আবেদন এবং আকর্ষণীয় বেতনের সুবিধা

Alipurduar Community Auditor Recruitment 2026

Alipurduar Community Auditor Recruitment 2026: আলিপুরদুয়ারে ১৬ জন মহিলার জন্য কর্মসংস্থান| কমিউনিটি অডিটর পদে আবেদন শুরু

IRCTC CACMA Recruitment 2026

IRCTC CA/CMA Recruitment 2026: CA/CMA পদের জন্য আকর্ষণীয় চাকরির সুযোগ|Walk-in Interview ১৭ ফেব্রুয়ারি–৫ মার্চ। বিস্তারিত দেখুন।

Raghunath Ayurveda College Kanthi BAMS Course

Raghunath Ayurveda College Kanthi BAMS Course: উচ্চ মাধ্যমিকের পর আয়ুর্বেদ শিক্ষা ও ক্যারিয়ার, কাঁথি রঘুনাথ আয়ুর্বেদ কলেজের সুযোগ ও চাহিদা বর্ধিত হচ্ছে

Jhargram Data Entry Operator Recruitment 2026

Jhargram Data Entry Operator Recruitment 2026: ঝাড়গ্রামে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ সরকারি চাকরির নতুন সুযোগ

Leave a Comment