আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

SBI Deepfake Scam: SBI সতর্কবার্তা ডিপফেক স্ক্যাম থেকে সাবধান হওয়ার বিশ্বস্ত আর্থিক সিদ্ধান্ত

Published on: January 14, 2026
SBI Deepfake Scam

SBI Deepfake Scam: ভারতের সবথেকে বড় সরকারি ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া(SBI ) সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করেছে যাতে জনসাধারণ ও ব্যাংকের গ্রাহকদের ডিপফেক স্ক্যাম সম্পর্কে সচেতন থাকার উপর জোর দেওয়া হয়েছে। আজকের ডিজিটাল যুগের সাইবার অপরাধীরা অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা(AI) ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে ভিডিও, অডিও ও বার্তা তৈরি করছে, যাতে ব্যাংকিং সম্পর্কিত ভুল তথ্য দিয়ে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলতে চেষ্টা করা হচ্ছে। এই ডিপফেক স্ক্যামগুলো দেখতে অত্যন্ত বাস্তব সম্মত হওয়া সত্বেও এগুলি সম্পূর্ণ ভুয়ো এবং বিশ্বাস করলে বড় আর্থিক ক্ষতি সম্মুখীন হতে পারেন সাধারণ মানুষ।

ডিপফেক স্ক্যাম কি এবং কিভাবে কাজ করে?

ডিপফেক হল এ এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি যার মাধ্যমে বাস্তব ব্যক্তির চেহারা কণ্ঠস্বর এবং অভিব্যক্তি ব্যবহার করে ভুও ভিডিও বা অডিও তৈরি করা হয়। প্রতারণাকারীরা এগুলো ব্যবহার করে কোনো সরকারি ব্যক্তি বা উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের কর্মকর্তা যেন কোন আর্থিক বা বিনিয়োগ স্কিম প্রচার করছেন, এমন ভ্রান্ত ধারণা তৈরি করেন। এর ফলে দেখা গেছে কিছু ভিডিওতে বা অন্যান্য প্রতিষ্ঠান দের কর্মকর্তাদের এমনভাবে ফুটিয়ে তোলা হয় যেন তারা নতুন কোন ইনভেস্টমেন্ট প্লাটফর্ম বা উচ্চ মুনাফা আশ্বাস দেওয়া স্কিম ঘোষনা করছেন। এসব দেখে অনেকেই ভুল ভাবে টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নেন।

সতর্কবার্তা: টাকা পাঠাতে তাড়াহুড়ো করবেন না

SBI এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলে দেওয়া বার্তায় বলা হয়েছে, যদি হঠাৎ কোনো অজানা উৎস থেকে ভিডিও কল ফোন কল বা মেসেজ আসে তাহলে তাড়াহুড়ো করে টাকা পাঠানোর অনুরোধ করে, তাহলে সরাসরি বিশ্বাস করা উচিত নয়। এমন পরিস্থিতিতে বরং এক মুহূর্ত থেমে পুরো তথ্যটা যাচাই করা প্রয়োজন। বিশেষ করে যখন বলা হয় “এটা জরুরী” এবং “এক্ষুনি করে ফেলুন” তখন প্রতিরোধ হওয়া উচিত। SBI স্পষ্ট ভাবে জানিয়েছে, এমন ভিডিও বা বার্তাগুলোর সত্যতা যাচাই করতে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ বা নিকটস্থ শাখায় যোগাযোগ করা সবচেয়ে নিরাপদ।

ডিপফেক স্ক্যাম মোকাবিলায় কিছু গুরুত্বপূর্ণ টিপস

  • যাচাই করুন উৎস: কোন ভিডিও বা বার্তা দেখার পর সেটি ভুলভাল উৎস থেকে এসেছে কিনা তা যাচাই করুন। অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেখে নিশ্চিত হওয়া জরুরি।
  • অতিরিক্ত লাভের দাবির দিকে সতর্ক থাকুন: যদি বিনিয়োগ বা মুনাফা সম্পর্কে অতিরিক্ত বা অস্বাভাবিক উচ্চ লাভের আশ্বাস দেওয়া হয়।
  • তাড়াহুড়ো করবেন না: দেখেই টাকা পাঠানো বা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে ঠান্ডা মাথায় ভাবুন এবং যাচাই করুন সতর্কবার্তা সঠিক কিনা।

ব্যাংক ও অর্থনৈতিক নিরাপত্তা সম্পর্কে সাধারণ সচেতনতা

ডিপফেক্ট ক্যাম্পস ছাড়াও আরো বিভিন্ন ধরনের অনলাইন প্রতারণা রয়েছে। যেমন ফিশিং মেসেজ, ফোন কলের মাধ্যমে তথ্য চাওয়া বা অ্যাকাউন্ট সংক্রান্ত ভুল বার্তা পাঠানো ইত্যাদি। এসব প্রতারণা প্রতিরোধে SBI এবং অন্যান্য ব্যাংক গ্রাহকদের সচেতন থাকার পরামর্শ দিয়ে থাকে, যাতে ভুল তথ্যের ভিত্তিতে কখনো ব্যক্তিগত বা অর্ধেক তথ্য শেয়ার না করা হয়। ভুল হলে সঙ্গে সঙ্গে ব্যাংক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান এবং ব্যাংকের অফিসিয়াল হেল্প লাইন নম্বরে যোগাযোগ করুন। এমনকি সাইবার ক্রাইম পোর্টালে অভিযোগ দাখিল করেও সহায়তা নেওয়া যেতে পারে।

ক্রমমূল বিষয়সংক্ষিপ্ত বিবরণ
1SBI Deepfake Scam সতর্কতাSBI গ্রাহকদের AI ভিত্তিক ভুয়ো ভিডিও ও কল থেকে সাবধান করেছে
2ডিপফেক স্ক্যাম কীকৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বাস্তব মানুষের মতো ভুয়ো ভিডিও/অডিও তৈরি
3প্রতারণার কৌশলসরকারি বা ব্যাংক কর্মকর্তার পরিচয়ে বিনিয়োগ বা টাকা পাঠাতে বাধ্য করা
4জরুরি অনুরোধের ফাঁদ“এখনই টাকা পাঠান” টাইপ বার্তা সবচেয়ে বড় বিপদের ইঙ্গিত
5SBI-এর পরামর্শঅফিসিয়াল ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া ছাড়া কিছু বিশ্বাস করবেন না
6কী করবেন নাঅজানা লিংক, কল বা ভিডিও দেখে টাকা পাঠাবেন না
7অনলাইন নিরাপত্তা টিপসব্যক্তিগত তথ্য শেয়ার না করা, সন্দেহজনক বার্তা এড়িয়ে চলা
8অভিযোগ কোথায় করবেনব্যাংক হেল্পলাইন ও Cyber Crime Portal-এ রিপোর্ট করুন

ডিজিটাল ব্যাংকিং এবং নিরাপত্তা সংস্কৃতি

ডিজিটালাইজেশন এর সাথে সাথে ব্যাংকিং পরিষেবা আরো সহজ ও দ্রুত হয়েছে। কিন্তু এর সাথে সাইবার নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে। স্মার্টফোন, ই-মেইল, সোশ্যাল মিডিয়ার ব্যবহার করার সময় অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন। কোন অন স্ক্রিন লিঙ্কে ক্লিক না করা, ব্যক্তিগত ডেটা শেয়ার না করা এবং সন্দেহজনক বার্তা থেকে বিরত থাকা কিছু মৌলিক প্রতিরক্ষা পদ্ধতি। এগুলো মেনে চললে আপনি আর্থিক ক্ষতির ঝুঁকি অনেকটাই কমাতে পারবেন।

আরও পড়ুন: রাজ্যের বিভিন্ন জেলার বিরল সৌন্দর্যের পুরনো মন্দির গুলো কি কি

ডিপফেক স্ক্যাম বা অনলাইন প্রতারণায় দ্রুত সচেতন হওয়া আজকের সময়ের জন্য অত্যাবশতীয় দক্ষতা। এর মত প্রতিষ্ঠানে সতর্কবার্তা আমাদের জানান দিচ্ছে যে, তাড়াহুড়ো করে কখনো টাকা পাঠানো বা সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আমাদের নিজের নিরাপত্তা এবং আর্থিক স্বার্থ রক্ষায় সঠিক তথ্য যাচাই এবং সতর্কতার গুরুত্ব অপরিসীম। মনে রাখুন, একটু সতর্কতা আপনাকে বড় আর্থিক ক্ষতি থেকে বাঁচাতে পারে।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

IIT Kharagpur Recruitment 2026

IIT Kharagpur Recruitment 2026: বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তরদের জন্য মোটা বেতনের চাকরির বিজ্ঞপ্তি জারি

India Post GDS Recruitment 2026

India Post GDS Recruitment 2026: পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি হাজার হাজার শুন্যপদে আবেদন এবং আকর্ষণীয় বেতনের সুবিধা

Alipurduar Community Auditor Recruitment 2026

Alipurduar Community Auditor Recruitment 2026: আলিপুরদুয়ারে ১৬ জন মহিলার জন্য কর্মসংস্থান| কমিউনিটি অডিটর পদে আবেদন শুরু

IRCTC CACMA Recruitment 2026

IRCTC CA/CMA Recruitment 2026: CA/CMA পদের জন্য আকর্ষণীয় চাকরির সুযোগ|Walk-in Interview ১৭ ফেব্রুয়ারি–৫ মার্চ। বিস্তারিত দেখুন।

Raghunath Ayurveda College Kanthi BAMS Course

Raghunath Ayurveda College Kanthi BAMS Course: উচ্চ মাধ্যমিকের পর আয়ুর্বেদ শিক্ষা ও ক্যারিয়ার, কাঁথি রঘুনাথ আয়ুর্বেদ কলেজের সুযোগ ও চাহিদা বর্ধিত হচ্ছে

Jhargram Data Entry Operator Recruitment 2026

Jhargram Data Entry Operator Recruitment 2026: ঝাড়গ্রামে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ সরকারি চাকরির নতুন সুযোগ

Leave a Comment