Malda ASHA Worker Recruitment 2026 উপলক্ষে মালদা জেলার মহিলাদের জন্য একটি বড় কর্মসংস্থানের সুযোগ নিয়ে এসেছে জেলা প্রশাসন। সদ্য প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মালদা জেলার বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে আশা কর্মী পদে নিয়োগ করা হবে। এই নিয়োগ মূলত গ্রামীণ ও ব্লকভিত্তিক স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া হয়েছে। শুধুমাত্র যোগ্য মহিলা প্রার্থীরাই এই নিয়োগে আবেদন করতে পারবেন। Malda ASHA Worker Recruitment 2026 এর মাধ্যমে মাতৃ ও শিশু স্বাস্থ্য, টিকাকরণ এবং জনস্বাস্থ্য সচেতনতা কর্মসূচিকে আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত যোগ্যতা পূরণ করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে।
আশা কর্মী পদের পটভূমি
আশা বা হল সরকারি স্বাস্থ্য ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। যারা জনস্বাস্থ্য ও পরিবার কল্যাণ সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের ভূমিকা পালন করে। সাধারণত গ্রাম বা ব্লক ভিত্তিক উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে এই কর্মীরা কার্যকর ভূমিকা পালন করে থাকেন। তারা স্থানীয় স্তরের স্বাস্থ্য সচেতনতা, গর্ভনিরীক্ষণ, টিকা কর্মসূচি, মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক পরামর্শ অন্যান্য জনস্বাস্থ্য কার্যক্রম সমাজকে জড়িয়ে দেন।
নিয়োগের উদ্দেশ্য
মালদহ জেলার স্বাস্থ্য বিভাগে আশা কর্মীদের মাধ্যমে জনস্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণ ও কার্যকর বাস্তবায়নের নিশ্চিত করতে চাই। বিশেষত মহিলাদের স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা এবং পরিবার কল্যাণ কার্যক্রমে এই কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জরুরি স্বাস্থ্য উদ্যোগ গুলোর বাস্তবায়নের জন্য স্থানীয় স্তরের সুনির্দিষ্ট সংখ্যক আশা কর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
যোগ্যতা ও শর্তাবলী
এই নিয়োগে আবেদন করার জন্য কিছু নির্দিষ্ট মানদণ্ড স্থির করা হয়েছে
- আবেদনকারী অবশ্যই মহিলা হতে হবে
- প্রার্থীর বয়স ৩০ থেকে ৪০ এর মধ্যে থাকতে হবে তবে সংরক্ষিত বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ওপর ছাড় থাকবে
- আবেদনকারীকে সংশ্লিষ্ট এলাকার নির্দিষ্ট স্থানের স্থায়ী বাসিন্দা হতে হবে
- কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
- আবেদনকারী যদি বিবাহিত স্বামীহারা বিবাহ বিচ্ছিন্ন মহিলা হয় তবে তিনি আবেদন করার যোগ্য
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| নিয়োগের নাম | আশা কর্মী নিয়োগ ২০২6 |
| জেলা | মালদা |
| বিভাগ | জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ |
| পদের নাম | ASHA Worker (আশা কর্মী) |
| আবেদনকারী | শুধুমাত্র মহিলা |
| বয়সসীমা | ৩০–৪০ বছর (সংরক্ষিতদের ছাড় প্রযোজ্য) |
| শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক পাশ (বা সমমান) |
| বাসস্থান | সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা |
| বৈবাহিক অবস্থা | বিবাহিত / বিধবা / বিবাহ বিচ্ছিন্ন |
| কর্মস্থল | ইংরেজবাজার ও ব্লকভিত্তিক উপস্বাস্থ্য কেন্দ্র |
| আবেদন পদ্ধতি | অফলাইন (ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড) |
| অফিসিয়াল ওয়েবসাইট | malda.gov.in |
| শেষ তারিখ | ২৭ জানুয়ারি ২০২6 |
| কাজের ধরন | স্বাস্থ্য সচেতনতা, টিকাকরণ, মাতৃ ও শিশু স্বাস্থ্য |
কর্মস্থল ও দায়িত্ব
নিয়োগ প্রাপ্ত আশা কর্মীরা মূলত মালদা জেলার ইংরেজবাজারসহ এবং ব্লকভিত্তিক উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে কর্মরত হবে।এদের প্রধান কাজ হবে স্থানীয় স্তরের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, গর্ভবতী ও স্তন দানকারী, মায়েদের নিয়মিত স্বাস্থ্য তদারকি, টিকা দান কর্মসূচি, শিশুদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ইত্যাদি সরকারি স্বাস্থ্য নীতিমালা বাস্তবায়নের সহায়তা করা।এই কর্মীরা স্বাস্থ্য বিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সেবা কার্যক্রম সমূহ সুসম্পন্ন করবেন।
আরও পড়ুন: একাধিক পদে জেনারেলিস্ট ও স্পেশালিস্ট অফিসার নিয়োগ | আবেদন শেষ 02 ফেব্রুয়ারি
আবেদন পদ্ধতি ও সময়সীমা
আগ্রহী প্রার্থীরা মালদা জেলা প্রশাসনিক স্বাধীন ওয়েবসাইট (malda.gov.in) থেকে বিজ্ঞপ্তি দেখতে পারবেন এবং আবেদন পত্র সংগ্রহ করতে পারবেন । বিজ্ঞপ্তিতে দেওয়া প্রক্রিয়া অনুযায়ী আবেদন পত্র পূরণ করে প্রয়োজনীয় নথি সহ জমা দিতে হবে। আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। এই তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন পত্র ও প্রয়োজনীয় তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে জেলা প্রশাসনের নিয়োগ বিজ্ঞপ্তি খতিয়ে পড়া উচিত।
এই নিয়োগ মালদা জেলার মহিলাদের জন্য একটি ভালো কর্মসংস্থানের সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।আশা কর্মী হিসেবে কাজ করার মাধ্যমে স্বাস্থ্য সেবা ক্ষেত্রের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ার পাশাপাশি সমাজের স্বাস্থ্য উন্নয়ন ভূমিকা রাখতে পারবেন। নতুন নিয়োগ প্রাপ্ত মহিলারা যারা স্বাস্থ্যসেবা জনকল্যাণ কাজে আগ্রহী, তাদের জন্য এটি একটি মূল্যবান সুযোগ।
| অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download Now |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.maldadistrict.in |











