আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Raghunath Ayurveda College Kanthi BAMS Course: উচ্চ মাধ্যমিকের পর আয়ুর্বেদ শিক্ষা ও ক্যারিয়ার, কাঁথি রঘুনাথ আয়ুর্বেদ কলেজের সুযোগ ও চাহিদা বর্ধিত হচ্ছে

Published on: January 25, 2026
Raghunath Ayurveda College Kanthi BAMS Course

Raghunath Ayurveda College Kanthi BAMS Course: বর্তমান সময়ে শুধু এলোপ্যাথিক মেডিসিন নয়, হোমিওপ্যাথি ও আয়ুর্বেদ চিকিৎসার প্রতি মানুষের আগ্রহ ও চাহিদা দ্রুত বাড়ছে। দীর্ঘদিনের পরিক্ষিত প্রথা স্বাভাবিক উপায় রক্ষামূলক চিকিৎসা এবং স্বাস্থ্যকর জীবন যাপনের প্রতি জনসাধারণের মনোযোগে এই ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থাকে আরও প্রাসঙ্গিক করে তুলেছে। এ সেই সঙ্গে আয়ুর্বেদ চিকিৎসক হওয়ার পথও এক আকর্ষণীয় কেরিয়ার অপশন হিসেবে আবির্ভূত হচ্ছে।

আয়ুর্বেদ শিক্ষা এর আগ্রহী শিক্ষার্থীদের জন্য সঠিক শিক্ষা প্রতিষ্ঠান বেছে নেওয়া এবং কিভাবে সেই ক্ষেত্রে সফল ক্যারিয়ার গড়া যায় সে সম্পর্কে জানা বিশেষ প্রয়োজন। পূর্ব মেদনীপুর জেলার কাঁথির রঘুনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয় অ্যান্ড হাসপাতালে ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র হিসেবে পরিচিত।এটি ইউজিসি অনুমোদিত এবং দ্যা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সাইন্স এর অধীনে পরিচালিত।

কোর্স ও যোগ্যতা আয়ুর্বেদিক চিকিৎসক হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগত যোগ্যতা হলো BAMS (Bachelor of ayurvedic medicine and surgery) ডিগ্রী। এই ডিগ্রী অর্জনের জন্য উচ্চমাধ্যমিক পর্যায়ে পদার্থবিদ্যা, রসায়ন ও জীবন বিজ্ঞানের বিষয়গুলি থাকা বাধ্যতামূলক এবং কমপক্ষে ৫০ শতাংশ নাম্বার সাথে থাকতে হবে এবং সফল হলে মেধা তালিকা অনুযায়ী ভর্তি করা হয়।

BAMS কোর্সের মেয়াদ সাড়ে পাঁচ বছর যার মধ্যে সাড়ে চার বছরের ক্লাসরুম ও পাঠক্রম এবং এক বছরের internship অন্তর্ভুক্ত থাকে। এই শিক্ষা কাঠামো শিক্ষার্থীকে তথ্য ও ব্যবহারিক জ্ঞানীর সমান পারদর্শী করে তোলে। আরো পড়ার পর পেশাগত রেজিস্ট্রেশন এর জন্য আয়ুষ মেডিকেল কাউন্সিল বা স্টেট আয়ুর্বেদিক কাউন্সিল এর নাম নথিভুক্ত করতে হয়, যা একজনকে বৈধ আয়ুর্বেদ চিকিৎসক হিসেবে স্বীকৃতি দেয়।

কোর্স খরচ ও ছাত্র জীবন

রঘুনাথ আয়ুর্বেদ কলেজে BAMS কোর্সের মোট ফি সাধারণত প্রায় 9 থেকে 12 লক্ষ টাকা। কলেজটির ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা হোস্টেল সুবিধা প্রদান করে থাকে। কলেজের শিক্ষাবর্ষে শুধুমাত্র বাংলা ভাষায় পড়ুয়ায় নয়, আসাম, ত্রিপুরা, ঝাড়খন্ড ওড়িশা সহ বিভিন্ন রাজ্য থেকেও শিক্ষার্থী এখানে ভর্তি হয়।

ক্যারিয়ারের সুযোগ

BAMS পাস করার পর সরকারি ও বেসরকারি পরিস্থিতিতে আয়ুর্বেদিক চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন সুযোগ রয়েছে একজন বি এএমএস ডিগ্রির ধারণকারী চিকিৎসক-

  • ব্যক্তিগত ক্লিনিক বা চেম্বার চালাতে পারে
  • আয়ুর্বেদ চিকিৎসা কেন্দ্র হাসপাতাল বা স্বাস্থ্য সংস্থার চিকিৎসক বিশেষজ্ঞের ভূমিকা পালন করতে পারে
  • মেডিকেল এক্সিকিউটিভ ফার্মাসিস্ট ইত্যাদি পেশাগুলিতে প্রবেশের সুযোগ থাকে
  • চাইলে উচ্চ শিক্ষা ও গবেষণার পর গ্রহণ করা সম্ভব

আয়ুর্বেদ চিকিৎসা শুধু রোগ নিরাময়েই সীমাবদ্ধ নয়, এটি শরীর ও মানসিক সুস্থতার ওপর জোর দেয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং জীবনের গুণগতমান উন্নত করে । এটি ন্যাচারাল হিলিং এর প্রতি মানুষের আত্মা বাড়ার ফলে আগামী দিনে আয়ুর্বেদ চিকিৎসায় ক্যারিয়ার সম্ভাবনা আরও দৃঢ় হবে বলে শিক্ষাবিদরা মনে করছেন।

সতর্কতা ও ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি

একদিকে আয়ুর্বেদ শিক্ষা ও চিকিৎসা চাহিদা বাড়ছে। অন্যদিকে কিছু ক্ষেত্রে অপ্রমানিত বা ভোগ কোর্স এবং ভুল প্র্যাকটিসের সমস্যা ও দেখা দিয়েছে। তাই যথাযথ সরকার কর্তৃপক্ষের অনুমোদিত কোর্স এবং প্রতিষ্ঠান বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সঠিকভাবে উচ্চমাধ্যমিকের পর আয়ুর্বেদ শিক্ষা গ্রহণ করলে, একজন শিক্ষার্থীর চিকিৎসা বিজ্ঞানের একটি সমৃদ্ধ ও প্রাচীন শাখায় দক্ষতা অর্জন করতে পারে। একই সঙ্গে ভবিষ্যতের স্বাস্থ্য খাতে নিজেকে প্রতিষ্ঠিত করার অসংখ্য পথ খুঁজে পেতে পারে।

Please Visit – trendypavilion.com

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment