Virat Kohli Instagram Account Missing Mystery: ভারতীয় ক্রিকেটার মহা তারকা বিরাট কোহলি আবারো খবরে শিরোনামে, তবে এবার ব্যাট হাতে নয়, বরং সোশ্যাল মিডিয়ায় এক রহস্যময় ঘটনার কারণে। হঠাৎ করেই বৃহস্পতিবার রাতে বিরাট কোহলির অফিসিয়াল ইনস্টাগ্রাম একাউন্ট দেখা যাচ্ছিল না। কয়েক কোটি ফলোয়ার থাকা, এই তারকার প্রোফাইল সার্চ করলেও সেখানে ভেসে উঠছিল ‘this page is not available’, “user not found”বার্তা। মুহূর্তের মধ্যে বিষয়টি নিয়ে তোলপা শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
বিরাট কোহলি বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিয়া-বিদদের একজন এবং instagram এ তার ফলোয়ারের সংখ্যা ২৫ কোটিরও বেশি। ফলে এমন একজন তারকার একাউন্ট হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া স্বাভাবিক ভাবেই ভক্তদের মধ্যে কৌতূহল ও উদ্বেগ সৃষ্টি করেছে। অনেকে ভাবতে শুরু করেন বিরাট কি নিজের অ্যাকাউন্ট ডিএক্টিভেট করেছেন, নাকি এটি কোন প্রযুক্তিগত ত্রুটি?
ঘটনার পরপরই একাধিক জল্পনা ছড়িয়ে পড়ে। কেউ কেউ বলেন, বিরাট হয়তো কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে চাইছেন। আবার কারো মতে, এটি ইনস্টাগ্রামের সার্ভার সংক্রান্ত সমস্যার ফল। তবে সবচেয়ে লক্ষণীয় বিষয় ছিল এই বিষয়ে বিরাট কোহলি বা তার টিমের পক্ষ থেকে কোন আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
অনুষ্কার পোস্টে প্রশ্নের বন্যা
বিরাটের একাউন্টে অদৃশ্য হওয়ার পর ভক্তরা উত্তর খুঁজতে ছুটে চান তার স্ত্রী ও বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার instagram প্রোফাইলে। অনুষ্কা সাম্প্রতিক পোষ্টগুলিতে অসংখ্য মন্তব্য জমা পড়ে। কেউ লিখেছেন ভাইরাল কোহলির অ্যাকাউন্ট কোথায় গেল? কেউ আবার মজার ছলে লেখেন, চিক্কু কোথায়? অনেক ভক্ত অনুষ্কার কাছে সরাসরি জানতে চান বিরাট কি সত্যি ইনস্টাগ্রাম ছেড়ে দিয়েছেন?
তবে অনুষ্কা শর্মা এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি। তিনি স্বাভাবিক ভাবেই নিজের কাজ ও পোস্ট চালিয়ে যান যা ভক্তদের কৌতূহল আরো বাড়িয়ে তোলে।
সোশ্যাল মিডিয়ায় মিম ও জল্পনা
এক্স ফেসবুক এবং অন্যান্য প্ল্যাটফর্মে বিরাট instagram গায়েব হওয়া নিয়ে শুরু হয় মিমের বন্যা। কেউ এটিকে মজা করে ডিজিটাল ডিটক্স বলেছেন। আবার কেউ বলেছেন এটি হয়তো কোন বড় ঘোষণার পূর্বাভাস। অনেকেই আশঙ্কা প্রকাশ করেন একাউন্ট হ্যাক হয়েছে কিনা।
কিছু রিপোর্ট অনুযায়ী একই সময় বিরাটের পরিবারে ঘনিষ্ঠ একজনের instagram একাউন্ট এর সমস্যা দেখা গিয়েছিল। এতে করে প্রযুক্তিগত ত্রুটির সম্ভাবনাই বেশি বলে মনে করছেন অনেকে।
ফের ফিরে এলো অ্যাকাউন্ট
কয়েক ঘন্টা পর বিরাট কোহলির instagram account আবার দেখা যায়, যা ভক্তদের স্বস্তি দেয়। তবে এখনো পর্যন্ত এই ঘটনার পেছনে প্রকৃত কারণ কি, তা স্পষ্ট নয় বিরাট বা তার টিম কেউই আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি।
আরও পড়ুন: অরিজিৎ সিং প্লেব্যাক গান থেকে অবসর? নতুন অধ্যায়ের ঘোষণা ঘিরে তোলপাড় সংগীত জগতে
ডিজিটাল দুনিয়ায় বিরাট এর প্রভাব
এই ঘটনাই প্রমাণ করে ডিজিটাল দুনিয়ায় বিরাট কোহলির প্রভাব কতটা বিশাল। একটি অ্যাকাউন্ট কয়েক ঘন্টার জন্য অদৃশ্য হওয়াতে গোটা ইন্টারনেট আলোড়ন পড়ে যায়। মাঠের পারফরমেন্সের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও তিনি ভক্তদের সঙ্গে ঘনিষ্টভাবে যুক্ত।
সব মিলিয়ে বিরাট কোহলির instagram রহস্য আপাতত জল্পনার মধ্যেই রয়ে গেল। ভক্তরা এখন অপেক্ষায় কবে বা আদৌ তিনি এই বিষয়ে মুখ খুলবেন।










