AAI Consultant Recruitment 2026: এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া সম্প্রতি পরামর্শদাতা নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বিভিন্ন স্তরের পদের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের সুযোগ রয়েছে এই নিও কে নির্বাচিত প্রার্থীরা প্রথমে এক বছরের চুক্তিতে কাজ করবেন এবং ভবিষ্যতে কাজে মেয়াদ বাড়ানো সম্ভব, যদি কর্মদক্ষতার সন্তোষ জনক থাকে।
সংস্থাটি সিনিয়র কনসালট্যান্ট, কনসালট্যান্ট এবং জুনিয়র কনসালট্যান্ট পদে মোট তিনটি শূন্য পদ পূরণের পরিকল্পনা করেছে। নিয়োগের কেন্দ্র হবে নতুন দিল্লিতে AAI এর সদর দপ্তর, যেখানে অভিজ্ঞ পেশাজীবীরা দেশের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বেসামরিক বিমান যোগাযোগ সংস্থার বিশেষজ্ঞ হিসেবে কাজ করার সুযোগ পাবেন।
এই চাকরিপ্রার্থীদের নিয়োগ যুক্তিভিত্তিক ভিত্তিতে এবং শুরুতেই এক বছরের জন্য তাদের চুক্তি করা হবে। পরবর্তী বছর গুলিতে এই চুক্তি সংস্থার চাহিদা ও কর্মদক্ষতার উপর নির্ভর করে বাড়ানো যেতে পারে। নিয়োগের মেয়াদ চলাকালীন সংশ্লিষ্ট কর্মী অন্যান্য কোন পেশাগত কাজ গ্রহণ করতে পারবেন না এবং কাজের সময় সম্পূর্ণভাবে AAI তে নিবেদিত থাকতে হবে।
পদ ও বেতন কাঠামো
AAI এর ডিজিটাল বিজ্ঞপ্তি অনুযায়ী পরামর্শদাতা নিয়োগের ক্ষেত্রে কর্মীদের মাসিক বেতন ₹১,০০,০০০ থেকে ১,৫০,০০০ পর্যন্ত প্রদান করা হবে, যা বিভিন্ন পদ অভিজ্ঞতার ওপর নির্ভর করবে।
সিনিয়র কনসালট্যান্ট: অভিজ্ঞ পেশাজীবীদের জন্য এমন ভূমিকা যাদের ইতিমধ্যে সংশ্লিষ্ট ক্ষেত্রে দীর্ঘমেয়াদি অভিজ্ঞতা রয়েছে এবং যারা কঠিন প্রকল্প ও স্ট্যাটেজিক পরিকল্পনা পরিচালনায় দক্ষ।
কনসালট্যান্ট: সাধারণ কনসালট্যান্ট রোল যেখানে নির্দিষ্ট প্রকল্প সমন্বয়, প্রশাসনিক কাজ এবং কেস স্টাডি ভিত্তিক কার্য পরিচালনার অন্তর্ভুক্ত থাকতে পারে।
জুনিয়র কনসালট্যান্ট: তুলনামূলক কম অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের জন্য উপযুক্ত ভূমিকা, যারা সিনিয়র টিমের নির্দেশনায় কাজ করবেন।
| বিষয় | বিস্তারিত তথ্য |
|---|---|
| সংস্থার নাম | Airports Authority of India (AAI) |
| পদের নাম | Senior Consultant, Consultant, Junior Consultant |
| মোট শূন্যপদ | ৩টি |
| চাকরির ধরন | চুক্তিভিত্তিক (১ বছর, নবীকরণযোগ্য) |
| কর্মস্থল | AAI সদর দপ্তর, নিউ দিল্লি |
| বেতন | ₹১,০০,০০০ – ₹১,৫০,০০০ প্রতি মাস |
| যোগ্যতা | স্নাতক / স্নাতকোত্তর + প্রাসঙ্গিক অভিজ্ঞতা |
| বয়স সীমা | ৩৫ / ৪০ / ৪৫ বছর (পদভেদে) |
| নির্বাচন প্রক্রিয়া | যোগ্যতা যাচাই, অভিজ্ঞতা মূল্যায়ন, সাক্ষাৎকার |
| আবেদন পদ্ধতি | অনলাইন আবেদন |
| শেষ তারিখ | ৮ ফেব্রুয়ারি ২০২৬ |
| অফিসিয়াল সংস্থা | Airports Authority of India |
যোগ্যতা ও বাছাই প্রক্রিয়া
আবেদনকারীদের সাধারণত স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকা প্রয়োজন, পাশাপাশি সংশ্লিষ্ট পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতা থাকা আবশ্যক। বয়স সীমা নির্ধারণ করা হয়েছে পদ অনুযায়ী ৩৫,৪০,৪৫ পর্যন্ত এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য ছাড়ও থাকবে।
নির্বাচন প্রক্রিয়ায় শিক্ষাগত যোগ্যতা যাচাই, অভিজ্ঞতা মূল্যায়ন, নথি যাচাই ও সাক্ষাৎকার অন্তর্ভুক্ত থাকতে পারে। প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত ওয়েবসাইটে গিয়ে সকল প্রাসঙ্গিক নথি আপলোডের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা অন্যান্য তথ্য
এর মূল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের আগামী ৮ই ফেব্রুয়ারির মধ্যে আবেদন জমা দিতে হবে। শেষ পর্যন্ত আবেদন গ্রহণের পর বাছাই ও সাক্ষাৎকারের মাধ্যমে উপযুক্ত প্রার্থীরা নির্বাচিত হবেন।
এই নিয়োগের মাধ্যমে বেসামরিক বিমান পরিষেবার বিভিন্ন স্তরে দক্ষ পেশাজীবীদের অন্তর্ভুক্ত করতে চাইছে, যাতে সংস্থার কার্যক্ষমতা পরিকল্পনা ও অপারেশনাল দক্ষতা আরো বৃদ্ধি পায়। স্বল্প মেয়াদী হলেও এই চুক্তিভিত্তিক পদের সুবিধা এবং উচ্চ বেতন অনেক পেশাজীবী অভিজ্ঞ প্রার্থীর জন্য আকর্ষণীয় একটি সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
Please Visit – trendypavilion.com










