আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Malda Sub Assistant Engineer Recruitment 2026: মালদহ জেলাশাসকের দপ্তরে চাকরির সুযোগ, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ

Published on: March 9, 2026
Malda Sub Assistant Engineer Recruitment 2026

Malda Sub Assistant Engineer Recruitment 2026: রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গের মালদা জেলার প্রশাসনিক দপ্তরের সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে মালদহের জেলা শাসক ও কালেক্টর এর অধীনস্থ অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্য প্রার্থীরা নির্দিষ্ট শর্ত পূরণ করলে আবেদন করতে পারবেন।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নিয়োগ সম্পন্নভাবে চুক্তিভিত্তিক মোট একটি শূন্য পদে সাব আ্যসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীকে জেলার সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন প্রকল্প ও অবকাঠামোগত কাজের তদারকি ও প্রযুক্তিগত দায়িত্ব সামলাতে হবে। সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে এই পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শিক্ষাগত যোগ্যতা:

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আবেদনকারীকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা পাস করতে হবে এই ডিপ্লোমা অবশ্যই পশ্চিমবঙ্গ স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনিক্যাল এডুকেশন অথবা সমমানের স্বীকৃত প্রতিষ্ঠান থেকেই হতে হবে। এছাড়া সরকারি পদে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিষয়বিস্তারিত
নিয়োগকারী দপ্তরমালদহ জেলা শাসক ও কালেক্টর অফিস
বিভাগঅনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তর
পদের নামসাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
মোট শূন্য পদ১টি
চাকরির ধরনচুক্তিভিত্তিক
শিক্ষাগত যোগ্যতাসিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা (WBSCTE বা সমমান)
বয়সসীমা৬০ – ৬৪ বছর
বেতনপ্রতি মাসে ₹২৫,০০০
আবেদন শুরু২ মার্চ ২০২৬
আবেদন শেষ১৬ মার্চ ২০২৬
আবেদন পদ্ধতিঅফলাইন (ডাকযোগে আবেদন)
নির্বাচন প্রক্রিয়ালিখিত পরীক্ষা ও সাক্ষাৎকার

বয়সীমা:

বয়সীমার ক্ষেত্রে বিশেষ অর্থ রাখা হয়েছে আবেদনকারী ন্যূনতম বয়স হতে হবে ৬০ বছর এবং সর্বোচ্চ বয়স ৬৪ বছরের মধ্যে রাখা হবে। অর্থাৎ এই নিয়োগ মূলত অভিজ্ঞ অবসরপ্রাপ্ত প্রযুক্তিগত কর্মীদের জন্য একটি সুযোগ তৈরি করছেন। নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ২৫ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া:

আবেদন প্রক্রিয়াটি বেশ সহজ। আগ্রহী প্রার্থীদের প্রথমে মালদহ জেলার সরকারি ওয়েবসাইটে গিয়ে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। এরপর নির্দিষ্ট ফরম্যাটে আবেদন পত্র পূরণ করে প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে হবে। আবেদন পত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র বয়সের প্রমাণ পরিচয় পত্র অন্যান্য প্রাসঙ্গিক প্রতিষ্ঠান প্রমাণিত কপি জমা দিতে হবে।

সব নথিসহ পূরণ করা আবেদন পত্র নির্দিষ্ট ঠিকানায় ডাক চোখে পাঠাতে হবে। আবেদন গ্রহণ করা হয়েছে ২রা মার্চের থেকে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হবে ১৬ই মার্চ ২০২৬। তাই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন পত্র জমা দেওয়া অত্যন্ত জরুরী।

আরও পড়ুন: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ভাষা ও সংস্কৃতি বিষয়ে রিসোর্স পার্সেন্ট নিয়োগের বিজ্ঞপ্তি

নিয়োগ প্রক্রিয়া:

নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারের মাধ্যমে বাছাই হতে পারে বলে জানা গেছে। চূড়ান্ত ভাবে নির্বাচিত প্রার্থীকে মালদহ জেলার প্রশাসনিক দপ্তরের অধীনে কাজ করতে হবে।

সরকারি দপ্তরে কাজ করার অভিজ্ঞতা থাকা অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদের জন্য এটি একটি ভালো সুযোগ বলে মনে করা হচ্ছে। যারা এখনো কর্মজীবনে সক্রিয় থাকতে চান এবং প্রশাসনিক কাজে যুক্ত হতে চান তাদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিশেষ গুরুত্ব বহন করছে।

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload Now
অফিসিয়াল ওয়েবসাইটwww.malda.gov.in

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Delhi University Professor Recruitment 2026

Delhi University Professor Recruitment 2026: দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ অভিজ্ঞ প্রার্থীদের জন্য বড় সুযোগ

Fitness Trainer Career Guide Bangla

Fitness Trainer Career Guide Bangla: বাড়ছে ফিটনেস ট্রেনার এর চাহিদা, কিভাবে গড়ে তুলবেন এই পেশায় ক্যারিয়ার?

West Bengal College Teacher Recruitment 2026

West Bengal College Teacher Recruitment 2026: কলেজে শিক্ষাগতার নতুন আশা মার্চে SET সার্টিফিকেট, ত্বরান্বিত হতে পারে নিয়োগ প্রক্রিয়া

Visva Bharati University Recruitment 2026

Visva Bharati University Recruitment 2026: বিশ্বভারতীতে চাকরির সুবর্ণ সুযোগ| একাধিক পদে নিয়োগ জানুন বিস্তারিত আবেদন পদ্ধতি

BOB Capital Markets Recruitment 2026

BOB Capital Markets Recruitment 2026: ব্যাঙ্ক অফ বরোদা ক্যাপিটাল মার্কেট এ চাকরির সুযোগ, ১০৬ টি শূন্য পদে নিয়োগ

IIFT Recruitment 2026 Internship

IIFT Recruitment 2026 Internship: IIFT তে চাকরির সুযোগ, নাগাল্যান্ডে পোস্টিং বেতন ৩৫ হাজার টাকা

Leave a Comment