আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

RITES Limited Recruitment 2026: রাইটসে চাকরি সুযোগ, বিভিন্ন বিভাগে কনসালটেন্ট নিয়োগ আবেদন করবেন কিভাবে

Published on: March 12, 2026
RITES Limited Recruitment 2026

RITES Limited Recruitment 2026: কেন্দ্রীয় সরকারের সংস্থা রাইট্স লিমিটেডের চাকরির সুযোগ। সংস্থাটি সম্প্রতি বিভিন্ন বিভাগে ইন্ডিভিজুয়াল কনসালটেন্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংশ্লিষ্ট ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থীরাই পদগুলির জন্য আবেদন করতে পারবেন।

রেলমন্ত্রকের অধীন এই নবরত্ন সংস্থা মূলত ও পরিবহন অবকাঠামো প্রকল্পের পরামর্শ প্রকৌশল এবং প্রকল্প ব্যবস্থাপনার কাজ করে। ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত এই সংস্থা বর্তমানে দেশ-বিদেশের বিভিন্ন বড় প্রকল্পের কাজ করছে।

কতটি পদে নিয়োগ হবে?

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১৪ টি শূন্যপদে নিয়োগ করা হবে। বিভিন্ন প্রকৌশল ও অবকাঠামো সংক্রান্ত বিভাগে এই নিয়োগ করা হবে।

কোন কোন পদে নিয়োগ

বিজ্ঞপ্তি অনুযায়ী যে পথগুলিতে কর্মী নেওয়া হবে সেগুলি হল-

  • টিম লিডার
  • স্ট্রাকচার ইঞ্জিনিয়ার
  • সিনিয়ার কোয়ালিটি কাম মেটেরিয়াল ইঞ্জিনিয়ার
  • QA /QC এক্সপার্ট

এই পথগুলির মধ্যে QA /QC এক্সপার্ট পদের সবথেকে বেশি শূন্য পদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

আবেদন করতে হলে প্রার্থীদের সাধারণত সিভিল ইঞ্জিনিয়ারিং এর BE বাB.tech ডিগ্রি থাকতে হবে। অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি থাকলেও তা অগ্রাধিকার পাবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে দীর্ঘ কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

বিষয়বিস্তারিত
সংস্থার নামRITES Limited
মোট শূন্যপদ১৪ টি
পদের নামTeam Leader, Structural Engineer, Senior Quality cum Material Engineer, QA/QC Expert
শিক্ষাগত যোগ্যতাCivil Engineering এ BE / B.Tech
অতিরিক্ত যোগ্যতাসংশ্লিষ্ট বিষয়ে Master Degree থাকলে অগ্রাধিকার
অভিজ্ঞতা১৫ – ২০ বছর (পদ অনুযায়ী)
সর্বোচ্চ বয়স৬২ বছর
কাজের স্থানগুজরাটের বিভিন্ন প্রকল্প
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদন শুরু১৪ জানুয়ারি ২০২৬
আবেদন শেষ২৬ মার্চ ২০২৬

অভিজ্ঞতার প্রয়োজন

পদের ওপর নির্ভর করে অভিজ্ঞতা শর্ত আলাদা।

  • টিম লিটার বাস স্ট্রাকচার ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে প্রায় কুড়ি বছরের অভিজ্ঞতা প্রয়োজন
  • সিনিয়র কোয়ালিটি কাম মেটারিয়াল ইঞ্জিনিয়ার এর ক্ষেত্রে সাধারণত ১৫ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে

বয়স সীমা

এই নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদের সর্বোচ্চ বয়স ৬২ বছর পর্যন্ত হতে পারে।

কোথায় কাজ করতে হবে

এই নিয়োগ মূলত বিভিন্ন প্রকল্পের জন্য করা হচ্ছে এবং নির্বাচিত প্রার্থীদের গুজরাটের প্রকল্পে নিয়োগ করা হতে পারে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এজন্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আবেদন পত্র পূরণ করতে হবে। আবেদন করার সময় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নথি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে।

আরও পড়ুন: মালদহ জেলাশাসকের দপ্তরে চাকরির সুযোগ, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ

আবেদনের শেষ তারিখ

এই পথগুলির জন্য আবেদন শুরু করা হয়েছে ১৪ই জানুয়ারি ২০২৬ থেকে এবং চলবে ছাব্বিশে মার্চ ২০২৬ পর্যন্ত।

সরকারি সংস্থার অভিজ্ঞ প্রকৌশলদের জন্য এটি একটি ভালো সুযোগ। অবকাঠামো প্রকৌশল প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা থাকলে এই পদে আবেদন করে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Delhi University Professor Recruitment 2026

Delhi University Professor Recruitment 2026: দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ অভিজ্ঞ প্রার্থীদের জন্য বড় সুযোগ

Fitness Trainer Career Guide Bangla

Fitness Trainer Career Guide Bangla: বাড়ছে ফিটনেস ট্রেনার এর চাহিদা, কিভাবে গড়ে তুলবেন এই পেশায় ক্যারিয়ার?

West Bengal College Teacher Recruitment 2026

West Bengal College Teacher Recruitment 2026: কলেজে শিক্ষাগতার নতুন আশা মার্চে SET সার্টিফিকেট, ত্বরান্বিত হতে পারে নিয়োগ প্রক্রিয়া

Visva Bharati University Recruitment 2026

Visva Bharati University Recruitment 2026: বিশ্বভারতীতে চাকরির সুবর্ণ সুযোগ| একাধিক পদে নিয়োগ জানুন বিস্তারিত আবেদন পদ্ধতি

BOB Capital Markets Recruitment 2026

BOB Capital Markets Recruitment 2026: ব্যাঙ্ক অফ বরোদা ক্যাপিটাল মার্কেট এ চাকরির সুযোগ, ১০৬ টি শূন্য পদে নিয়োগ

IIFT Recruitment 2026 Internship

IIFT Recruitment 2026 Internship: IIFT তে চাকরির সুযোগ, নাগাল্যান্ডে পোস্টিং বেতন ৩৫ হাজার টাকা

Leave a Comment