আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Mahua Gangopadhyay Youtuber Controversy: শাশুড়ির মৃত্যুতেও ভ্লগ! প্রবাসে ঘর কন্যা খ্যাত ইউটিউবার মহুয়াকে ঘিরে তীব্র বিতর্ক

Published on: March 6, 2026
Mahua Gangopadhyay Youtuber Controversy

Mahua Gangopadhyay Youtuber Controversy: সোশ্যাল মিডিয়ার যুগে অনেকেই নিজেদের দৈনন্দিন জীবন তুলে ধরেন ইউটিউব বা ভ্লগের মাধ্যমে। সাধারণ জীবন যাপন, পরিবার, রান্না বান্না কিংবা ভ্রমণের নানান মুহূর্তে দর্শকদের সঙ্গে ভাগ করে নেওয়ায় ভ্লগারদের মূল কাজ। তবে কখনো কখনো সেই ব্যক্তিগত মুহূর্তই বড় বিতর্কের জন্ম দেয়। সম্প্রতি এমনই এক ঘটনাকে কেন্দ্র করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় ইউটিউবার মহুয়া গঙ্গোপাধ্যায়, যিনি প্রবাসে ঘরকন্না নামে পরিচিত।

ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী এই বাঙালি ইউটিউবার দীর্ঘদিন ধরেই তার দৈনন্দিন জীবন প্রবাসের অভিজ্ঞতা এবং পারিবারিক নানান মুহূর্তের ভিডিওর মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরেন। তার সহজ সরল কথা বলার ভঙ্গি এবং সংসার কেন্দ্রিক বিষয়বস্তু অনেক দর্শকের মন জয় করেছে। ফলে তার youtube চ্যানেলের দর্শক সংখ্যাও বেশ বড়।

কিন্তু সম্প্রতি একটি ভিডিও প্রকাশের পর থেকেই নেট দুনিয়ায় শুরু হয়েছে সমালোচনার ঝড়। জানা যায় কয়েকদিন আগে মহুয়া শাশুড়ি মা মারা গেছেন। এই দুঃসংবাদ পাওয়ার পর তিনি স্বামী ও সন্তানদের নিয়ে ক্যালিফোর্নিয়া থেকে দ্রুত ভারতে হালিশহরে তার শ্বশুর বাড়িতে ফিরে আসেন। তবে এই শোকের সময়ও তার ক্যামেরা বন্ধ থাকে নি। বিমানবন্দরে আসা থেকে শুরু করে বাড়িতে পৌঁছানো এবং শাশুড়ি শেষ যাত্রার বিভিন্ন মুহূর্ত সবকিছুই ভিডিও করে ভ্লগে তুলে ধরেন তিনি।

ভিডিওতে দেখাতে শাশুড়ির মৃত্যুর পর প্রচলিত রীতি মেনে লাল পাড় সাদা শাড়ি পরে তিনি বাড়িতে প্রবেশ করে। এমনকি শাশুড়ির মরদেহের সামনেও ক্যামেরা চালু রেখে বিভিন্ন মুহূর্ত ধারণ করা হয়। এই দৃশ্য প্রকাশ্যেয়াতে অনেক দর্শক খুব প্রকাশ করেন তাদের মতে মৃত্যুর মতো ব্যক্তিগত ও শোকের মুহূর্তকে সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট হিসেবে তুলে ধরা উচিত নয়।

কমেন্ট বক্সে অনেকেই লিখেছেন, পরিবারের এমন কঠিন সময়ে মানুষের স্বাভাবিকভাবে শোক প্রকাশ করা উচিত, ক্যামেরার সামনে মুহূর্তগুলো তুলে ধরা নয়। কেউ কেউ আবার অভিযোগ করেছেন, শুধুমাত্র বেশি ভিউ এবং আয়ের জন্য এমন ভিডিও করা হয়েছে। একজন মন্তব্য করেন জীবনের সব ঘটনায় কনটেন্ট হতে পারেনা এবং ব্যক্তিগত মুহূর্তও একটি সীমা থাকা উচিত।

আরও পড়ুন: ১৭ মিনিট ‘মৃত’ থাকার পর ফিরে এসে স্বর্গ দেখার দাবি তরুণীর! Near Death Experience নিয়ে নতুন বিতর্ক

তবে সমালোচনার পাশাপাশি কিছু মানুষ মহুয়ার পক্ষেও কথা বলেছেন। তাদের মতে, তিনি তার জীবনের সুখ-দুঃখ সবই দর্শকদের সঙ্গে ভাগ করে নিতে চান বলে এই ভিডিও তৈরি করেছেন। মহুয়া নিজেও জানিয়েছেন, পরিবারের সদস্যদের অনুরোধেই তিনি এই মুহূর্তগুলো রেকর্ড করেছিলেন যাতে ভবিষ্যতের স্মৃতি হিসেবে তা সংরক্ষিত থাকে।। এমনকি তিনি দাবি করেছেন এই ভিডিও থেকে তিনি কোন আর্থিক লাভ করবেন না এবং ভ্লগটির মনিটাইজেশন বন্ধ রাখা হয়েছে।।

সব মিলিয়ে ঘটনা দিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন করে একটি প্রশ্ন তুলেছে ব্যক্তিগত জীবনের সীমা কোথায় শেষ হয় এবং কনটেন্ট তৈরির জন্য কতটা ব্যক্তিগত মুহূর্ত প্রকাশ করা উচিত? এই বিতর্কের মধ্যেই প্রবাসে ঘরকন্না ইউটিউবার মহুয়া এখন নেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

RITES Limited Recruitment 2026

RITES Limited Recruitment 2026: রাইটসে চাকরি সুযোগ, বিভিন্ন বিভাগে কনসালটেন্ট নিয়োগ আবেদন করবেন কিভাবে

Special Teacher TET Result 2026

Special Teacher TET Result 2026: বিশেষ শিক্ষকদের নিয়োগের টেটের ফল প্রকাশ শীঘ্রই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া

Malda Sub Assistant Engineer Recruitment 2026

Malda Sub Assistant Engineer Recruitment 2026: মালদহ জেলাশাসকের দপ্তরে চাকরির সুযোগ, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ

IIT Kharagpur Recruitment 2026

IIT Kharagpur Recruitment 2026: মাসে দু লক্ষ টাকার বেতনের চাকরি সুযোগ আইআইটি খড়্গপুরে, চিফ টেকনোলজি অফিসার পদে নিয়োগ

Rabindra Bharati University Recruitment 2026

Rabindra Bharati University Recruitment 2026: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ভাষা ও সংস্কৃতি বিষয়ে রিসোর্স পার্সেন্ট নিয়োগের বিজ্ঞপ্তি

Jadavpur University Internship

Jadavpur University Internship: যাদবপুর বিশ্ববিদ্যালয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্টার্নশিপ ২০২৬ | মাসে ৫০০০ টাকা স্টাইপেন্ড

Leave a Comment