আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Special Teacher TET Result 2026: বিশেষ শিক্ষকদের নিয়োগের টেটের ফল প্রকাশ শীঘ্রই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া

Published on: March 10, 2026
Special Teacher TET Result 2026

Special Teacher TET Result 2026: রাজ্যের প্রাথমিক বিদ্যালয় গুলিতে বিশেষ শিক্ষকদের নিয়োগের উদ্দেশ্যে নেয়া টিচার এলিজাবিলিটি টেস্ট ফল প্রকাশ করেছে মাধ্যমিক শিক্ষা পর্ষদ। এই প্রকাশের মাধ্যমে বহু পরীক্ষার্থী দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে। ফলাফল প্রকাশের পর যোগ্য প্রার্থীদের নাম ও প্রাপ্ত নম্বর পর্ষদের সরকারি ওয়েবসাইটে দেখা যাচ্ছে।

প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, বিশেষ শিক্ষকদের নিয়োগের জন্য এই টেট পরীক্ষা নেওয়া হয়েছিল চলতি বছর ২২ ফেব্রুয়ারি। রাজ্যের বিভিন্ন কেন্দ্রে অফলাইন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার সময় ছিল দুপুর ১২টা থেকে আড়াইটে পর্যন্ত।

এই পরীক্ষার মাধ্যমে রাতের প্রাথমিক বিদ্যালয় গুলিতে বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের পড়ানোর জন্য শিক্ষক নিয়োগ করা হবে। পর্ষদের পরিকল্পনা অনুযায়ী মোট ২৩৮০ পদে বিশেষ শিক্ষক নিয়োগে প্রক্রিয়া শুরু হবে। এই পদগুলিতে নিয়োগের ক্ষেত্রে টেট পরীক্ষার ফল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিশেষজ্ঞদের মতে, রাজ্যের বহু প্রাথমিক বিদ্যালয় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষিত শিক্ষকের অভাব রয়েছে। এই পরিস্থিতি মোকাবিলার জন্য বিশেষ শিক্ষক শিক্ষকদের নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করলে বহু শিক্ষার্থীর শিক্ষাজীবন ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

পর্ষদের তরফে জানানো হয়েছে, পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরা নিজেদের ফলাফল অনলাইনে দেখতে পারবেন। এজন্য নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য যেমন রোল নম্বর বা অন্যান্য লগইন তথ্য ব্যবহার করতে হবে এরপর স্কোরবোর্ড ডাউনলোড করে নেওয়া যাবে।

পরীক্ষার আগে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন মাধ্যমে সম্পন্ন হয়েছিল গত বছরের নভেম্বর মাসে আবেদন শুরু হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে বহু প্রার্থী আবেদন করে। মূলত বিশেষ শিক্ষা বা স্পেশাল বিএড সহ নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীরা এই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান।

ফল প্রকাশের পর পরবর্তী ধাপে মেধা তালিকা প্রকাশ নথি যাচাই এবং প্রয়োজনীয় অন্যান্য নির্বাচনী ধাপ সম্পন্ন করা হবে বলে জানা গেছে। সবকিছু ঠিকঠাক থাকলে দ্রুতই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে।

আরও পড়ুন: রাইটসে চাকরি সুযোগ, বিভিন্ন বিভাগে কনসালটেন্ট নিয়োগ আবেদন করবেন কিভাবে

শিক্ষা মহলের একাংশের মতে রাজ্যে বিশেষ শিক্ষকদের সংখ্যা বাড়ানো অত্যন্ত জরুরী। কারণ বর্তমানে অনেক বিদ্যালয় অটিজম,দৃষ্টি প্রতিবন্ধকতা বা অন্যান্য বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের জন্য আলাদা প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নেই নতুন নিয়োগ হলে সেই ঘাটতে অনেকটাই পূরণ হবে।

সব মিলিয়ে,টেটের ফল প্রকাশের মাধ্যমে বিশেষ শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পথে বড় পদক্ষেপ নিল মাধ্যমিক শিক্ষা পর্ষদ। এখন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নজর আগামী নিয়োগ প্রক্রিয়ার দিকে।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Delhi University Professor Recruitment 2026

Delhi University Professor Recruitment 2026: দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ অভিজ্ঞ প্রার্থীদের জন্য বড় সুযোগ

Fitness Trainer Career Guide Bangla

Fitness Trainer Career Guide Bangla: বাড়ছে ফিটনেস ট্রেনার এর চাহিদা, কিভাবে গড়ে তুলবেন এই পেশায় ক্যারিয়ার?

West Bengal College Teacher Recruitment 2026

West Bengal College Teacher Recruitment 2026: কলেজে শিক্ষাগতার নতুন আশা মার্চে SET সার্টিফিকেট, ত্বরান্বিত হতে পারে নিয়োগ প্রক্রিয়া

Visva Bharati University Recruitment 2026

Visva Bharati University Recruitment 2026: বিশ্বভারতীতে চাকরির সুবর্ণ সুযোগ| একাধিক পদে নিয়োগ জানুন বিস্তারিত আবেদন পদ্ধতি

BOB Capital Markets Recruitment 2026

BOB Capital Markets Recruitment 2026: ব্যাঙ্ক অফ বরোদা ক্যাপিটাল মার্কেট এ চাকরির সুযোগ, ১০৬ টি শূন্য পদে নিয়োগ

IIFT Recruitment 2026 Internship

IIFT Recruitment 2026 Internship: IIFT তে চাকরির সুযোগ, নাগাল্যান্ডে পোস্টিং বেতন ৩৫ হাজার টাকা

Leave a Comment