Tuesday Hanuman Puja Remedies: হিন্দু ধর্মে মঙ্গলবার কে অত্যন্ত পবিত্র দিন হিসেবে ধরা হয়। এই দিনটি বিশেষ ভাবে ভগবান হনুমানজির উপাসনার জন্য নিবেদিত। বহুভুক্তের বিশ্বাস মঙ্গলবার ভক্তিভরে হনুমানজির পুজো করলে জীবনে বাধা দূর হয় মানসিক শক্তি বার এবং অর্থ সংক্রান্ত সমস্যাও কমতে পারে। জ্যোতি শাস্ত্র ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, সঠিক নিয়মে এই দিনে কিছু উপায় পালন করলে জীবনে সমৃদ্ধি আসতে পারে।
মঙ্গলবার কেন গুরুত্বপূর্ণ
মঙ্গলবারকে মঙ্গল গ্রহের দিন বলা হয় এবং ভগবান হনুমানকে শক্তি সাহস ও ভক্তির প্রতি হিসেবে মানা হয়। বিশ্বাস করা হয়, এই দিনেই তার পূজো করলেই জীবনের বিভিন্ন বাধা দূর হয় এবং আর্থিক স্থিতি উন্নত হতে পারে।
অর্থ সমস্যা দূর করতে কি করবেন
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মঙ্গলবার সকালে স্নান করে নিকটবর্তী হনুমান মন্দিরে গিয়ে সরিষার তেলের প্রদীপ জ্বালানো খুবই শুভ। এর সঙ্গে হনুমান চালিশা পাঠ করলে মনোবল বার এবং জীবনের সমস্যার সমাধান পাওয়া যায় বলে মনে করা হয়।
এছাড়া অনেক ভক্ত মঙ্গলবার ১০৮ বার “ওঁ হনুমতে নমঃ” মন্ত্র জপ করেন। জ্যোতিষ মতে এই মন্ত্র জপ করলে ঋণ বা অর্থ সংক্রান্ত সমস্যা ধীরে ধীরে কমতে পারে।
বিশেষ উপায় তো অনেকেই মানেন
মঙ্গলবার হনুমানজিকে গুড় ও ছোলা নিবেদন করা অত্যন্ত শুভ মনে করা হয়। পরে সেই প্রসব ভক্তদের মধ্যে বিতরণ করলে জীবনে শুভ ফল আসে বলে প্রচলিত বিশ্বাস।
আরেকটি জনপ্রিয় উপায় হল ১১ টি পিপল পাতা পরিষ্কার করে তাদের চন্দন দিয়ে “জয় শ্রী রাম”লিখে হনুমানজির মন্দিরে অর্পণ করা অনেকে মনে করে নিতে অর্থ কষ্ট বাধা দূর হতে পারে।
দান, ধ্যান ও গুরুত্বপূর্ণ
মঙ্গলবার গরুকে খাবার খাওয়ানো বা দরিদ্র মানুষদের সাহায্য করার শুভ কাজ হিসেবে বিবেচিত। ধর্মীয় মত অনুযায়ী দান ধ্যান করলে লক্ষী দেবীর কৃপা লাভা এবং জীবন ইতিবাচক পরিবর্তন আসে।
আরও পড়ুন: দক্ষিণবঙ্গে রবিবার থেকে মঙ্গলবার ঝড়-বৃষ্টির সতর্কতা | বজ্রপাত ও ৫০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস
কিছু নিয়ম মানা জরুরী
অনেকেই মঙ্গলবার উপবাস রাখেন এবং দিনে মাংস মদ বা নেশা জাতীয় খাবার থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়। এছাড়া এই দিনে টাকা ধার দেওয়া বা নেওয়া এড়িয়ে চলার কথাও বলা হয়।
ভগবান হনুমানকে শক্তি, সাহস ও নিষ্ঠার প্রতি হিসেবে দেখা হয়। মঙ্গলবার নিয়ম মেনে তার পূজো মন্ত্র জপ ও দান ধ্যান করলে ভক্তদের জীবনী ইতিবাচক পরিবর্তন আসতে পারে এমন বিশ্বাস বহু মানুষের মধ্যে প্রচলিত। তবে এসব আচার মূলত ধর্মীয় বিশ্বাসের উপর নির্ভরশীল।










