আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Kazi Nazrul University Recruitment 2026: কাজী নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ সহকারী অধ্যাপক ও গেস্ট ফ্যাকাল্টি পদে আবেদন শুরু

Published on: March 17, 2026
kazi Nazrul University Recruitment 2026

kazi Nazrul University Recruitment 2026: উচ্চ শিক্ষাক্ষেত্রে চাকরির প্রস্তুতি নিয়োগ প্রার্থীদের জন্য সুখবর। পশ্চিম বর্ধমানের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, সহকারী অধ্যাপক এবং গেস্ট ফ্যাকাল্টি পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন পত্র চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিষয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকা প্রার্থীরা নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন জানাতে পারবে। এর ফলে চাকরিপ্রার্থীদের কাছে একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলে মনে করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে এই নিয়োগের মাধ্যমে বিভিন্ন বিভাগের শূন্য পদ পূরণ করা হবে। সহকারী অধ্যাপক পথ সাধারণত স্থায়ী বা চুক্তিভিত্তিক শিক্ষা কর্মীর অন্তর্ভুক্ত হলেও গেস্ট ফ্যাকাল্টি পদমরত নির্দিষ্ট সময়ের জন্য পাঠদান পরিচালনার উদ্দেশ্যে রাখা হয় তাই আবেদনকারীদের প্রথমেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা পদ ভিত্তিক শর্তাবলী খুঁটিয়ে নেওয়া উচিত। কারণ প্রতিটি পদের জন্য যোগ্যতা বেতন কাঠামো দায়িত্ব এবং নির্বাচনের পদ্ধতি কিছু পার্থক্য থাকতে পারে।

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির নির্ধারিত নিয়ম অনুসারে করা হবে বলে অনুমান করা হচ্ছে। অর্থাৎ সংশ্লিষ্ট বিষয়ক স্নাতক উত্তর ডিগ্রীর পাশাপাশি ভালো একাডেমিক রেকর্ড থাকা আবশ্যক হতে পারে। সহকারী অধ্যাপক পদের ক্ষেত্রে NET ,SET বা সমমানের যোগ্যতা প্রয়োজন হতে পারে। কিছু ক্ষেত্রে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার ও দেওয়া হতে পারে। অন্যদিকে গেস্ট ফ্যাকাল্টি পদের জন্য বিষয়ভিত্তিক শিক্ষাগত যোগ্যতা ও পাঠদানের দক্ষতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে।

আবেদন প্রক্রিয়া

আবেদন প্রক্রিয়া সাধারণত অনলাইন বা অফলাইন দুইভাবেই হতে পারে, তবে প্রার্থীদের বিশ্ববিদ্যালয় সরকারি বিজ্ঞপ্তি অনুসরণ করাই জরুরি বলে যা মনে করা হচ্ছে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় শিক্ষাগত নথি, পরিচয় পত্র, অভিজ্ঞতা শংসাপত্র এবং সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন না করলে তা গ্রহণ করা হবে না। তাই সে তারিখের জন্য অপেক্ষা না করে আগেই নথিপত্র প্রস্তুত রাখা বুদ্ধিমানের কাজ।

নিয়োগ প্রক্রিয়া

নিয়ম প্রক্রিয়ায় লিখিত পরীক্ষা নাও থাকতে পারে অনেক ক্ষেত্রেই সরাসরি সাক্ষাৎকার, ডেমো ক্লাস-ফা একাডেমিক স্কুলের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হয়। বিশেষত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর বিষয় জ্ঞান দক্ষতা পাঠদানের পদ্ধতি এবং গবেষণার অভিজ্ঞতা কে গুরুত্ব দেওয়া হয়। ফলে শুধুমাত্র একাডেমিক যোগ্যতা থাকলেই হবে না সাক্ষাৎকারে আত্মবিশ্বাসী উপস্থিতিও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

আরও পড়ুন: IRCTC তে কোম্পানি সেক্রেটারি পদে চাকরির সুযোগ, মাসিক বেতন হতে পারে ৯০ হাজার টাকা

কাজী নজরুল বিশ্ববিদ্যালয় রাজ্যের একটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান। এখানে শিক্ষকতা করার সুযোগ পাওয়া মানে শুধু কি বড় চাকরি নয়, বরং গবেষণা পাঠদান এবং ছাত্র-ছাত্রীদের সঙ্গে কাজ করার একটি বড় মঞ্চ পাওয়া। দীর্ঘদিন ধরে কলেজ বা বিশ্ববিদ্যালয় পড়ানোর সুযোগ খুঁজছিলেন তাদের কাছে এই নিয়োগ বিজ্ঞপ্তি যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

সব মিলিয়ে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক ও গেস্ট ফ্যাকাল্টি পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি উচ্চ শিক্ষা ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের কাছে একটি গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের উচিত দ্রুত সরকারি বিজ্ঞপ্তি দেখে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment