আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

IIFT Recruitment 2026 Internship: IIFT তে চাকরির সুযোগ, নাগাল্যান্ডে পোস্টিং বেতন ৩৫ হাজার টাকা

Published on: March 17, 2026
IIFT Recruitment 2026 Internship

IIFT Recruitment 2026 Internship: কেন্দ্রীয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রেড এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে নাগাল্যান্ডের এক্সপোর্ট ফেসিলিটেশন সেল কর্মী নিয়োগ করা হবে। অর্থনীতি আন্তর্জাতিক বাণিজ্য, ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট বিষয়ে উচ্চ শিক্ষিত এবং সরকারি প্রতিষ্ঠান কাজ করার সুযোগ খুঁজছেন, তাদের জন্য এটি একটি উল্লেখ যোগ্য সুযোগ। এ পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইন্টার্ন পদে নিয়োগ করা হবে। মোট একটি শূন্য পদ রয়েছে নির্বাচিত প্রার্থীকে প্রথমে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হলেও তার কাজের মান এবং প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ পরে বাড়ানো হতে পারে। ফলে এটি শুধু অল্প মেয়াদী কাজে সুযোগ নয় ভবিষ্যতে আরও কিছু সময় কাজে লাগিয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে। এই বদ মাসিক ৩৫ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।

যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীদের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় থাকবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে, কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অর্থনীতি ইন্টারন্যাশনাল বিজনেস, ম্যানেজমেন্ট অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং সেখানে নূন্যতম ৫৫ শতাংশ নম্বর পেতে হবে। এছাড়াও পদ অনুযায়ী আরো কিছু নির্দিষ্ট যোগ্যতা শর্ত রয়েছে যার মূল বিজ্ঞপ্তিতে বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে। তাই আবেদন করার আগে অফিসের বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নেওয়া প্রয়োজন।

বিষয়বিস্তারিত
প্রতিষ্ঠানের নামIndian Institute of Foreign Trade (IIFT)
পদের নামIntern
মোট শূন্যপদ১টি
চাকরির ধরনচুক্তিভিত্তিক
কর্মস্থলনাগাল্যান্ড (Export Facilitation Cell)
মাসিক বেতন₹35,000
বয়সসীমা২৫ – ৪০ বছর
শিক্ষাগত যোগ্যতাEconomics / International Business / Management-এ Post Graduation (Minimum 55%)
নির্বাচন প্রক্রিয়াInterview / Test
আবেদন পদ্ধতিOnline
আবেদনের শেষ তারিখ৩০ মার্চ ২০২৬

নিউ প্রক্রিয়ায় প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে পরীক্ষা বা ইন্টারভিউ এর মাধ্যমে। অর্থাৎ শুধুমাত্র আবেদন করলেই হবে না, পরবর্তী ধাপে নিজেদের দক্ষতা প্রমাণ করতে হবে। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তি দেওয়া নির্দিষ্ট লিংকে গিয়ে প্রয়োজনীয় নথিপত্রসহ আবেদন জমা দিতে হবে। আবেদনপত্র কোন ভুল বা অসম্পূর্ণ তথ্য থাকলে তা বাতিল হওয়ার আশঙ্কা থাকতে পারে। তাই সমস্ত তথ্য যাচাই করে তবেই আবেদন করা বাঞ্ছনীয়।

আরও পড়ুন: কাজী নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ সহকারী অধ্যাপক ও গেস্ট ফ্যাকাল্টি পদে আবেদন শুরু

এই নিয়োগের জন্য আবেদনের শেষ দিন ৩০ শে মার্চ ২০২৬। তাই হাতে খুব বেশি সময় নেই। দ্বারা এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের দ্রুত প্রয়োজনীয় নথি তৈরি করে কে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সাকিব রাসেলের জন্য এই সুযোগ বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ কারণ একদিকে এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ এবং অন্য আরেক দিকে স্বনামধন্য কেন্দ্রীয় প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ দিচ্ছে, অন্যদিকে মাসিক আকর্ষণীয় বেতন রয়েছে।

সব মিলিয়ে, আইআইএফটি নিয়োগ বিজ্ঞপ্তি উচ্চ শিক্ষিত তরুণ তরুণীদের জন্য একটি ভালো সম্ভাবনা তৈরি করেছে। বিশেষ করে যারা আন্তর্জাতিক বাণিজ্য অর্থনীতি বা ম্যানেজমেন্ট এর মত বিষয় পড়াশোনা করেছেন এবং উন্নয়নমূলক বা প্রাতিষ্ঠানিক কাজে যুক্ত হতে চান, তাদের জন্য এই পথ যথেষ্ট আকর্ষণীয় হতে পারে। আবেদন করার আগে অবশ্যই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত মূল বিজ্ঞপ্তি দেখে সমস্ত শর্ত দায়িত্ব ও নথিপত্র সম্পর্কে নিশ্চিত করে নেওয়া উচিত।

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload Now
অফিসিয়াল ওয়েবসাইটwww.iift.edu

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment