আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Eid-ul-Fitr 2026 Date in India: 20 বা 21 মার্চ কবে ঈদ? চাঁদ দেখার উপর নির্ভর করছে সিদ্ধান্ত

Published on: March 18, 2026
Eid-ul-Fitr 2026 Date in India

Eid-ul-Fitr 2026 Date in India: পবিত্র রমজান মাস শেষের পথে, আর সেই সঙ্গেই বাড়ছে খুশির ঈদ বা ইদ-উল- ফিতর ২০২৬ এর নিয়ে জল্পনা। কবে উদযাপিত হবে? এই বড় উৎসব 2026 এর ২০ মার্চ না ২১ মার্চ এই প্রশ্ন এখন সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে।

রমজান মাস অত্যন্ত পবিত্র। একমাস রোজা রাখার পর আনন্দ, ভ্রাতৃত্ব ও কৃতজ্ঞতার উৎসব হিসেবে পালিত হয়।

এই বিশেষ দিনটি নির্ধারিত হয় ইসলামিক চান্দ্র ক্যালেন্ডার অনুযায়ী। তাই প্রতি বছর ঈদের তারিখ পরিবর্তিত হয়। ২০২৬ সালে ভারতের রমজানের শুরু হয়েছিল ফেব্রুয়ারির মাঝামাঝি সময় সে হিসেবে ২৯ টি রোজা পূণ্য হলে ১৯ শে মার্চ সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে। যদি সেই দিন চাঁদ দেখা যায় তাহলে ২০ মার্চ শুক্রবার ঈদ উদযাপিত হবে। তবে যদি চাঁদ দেখা না যায় তাহলে রমজানের ৩০ দিন পূর্ণ হবে এবং ঈদ পড়বে ২১ শে মার্চ শনিবার।

অন্যদিকে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, অনেক জায়গায় ২০ মার্চ ঈদের সম্ভাবনাই বেশি ধরা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে স্থানীয়ভাবে চাঁদ দেখার উপর। ঈদুল ফিতার শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সামাজিক সম্প্রীতির প্রতীক এবং এই দিনে মুসলিমরা সকালে ঈদের নামাজ আদায় করেন ঈদ মোবারক শুভেচ্ছা বিনিময় করেন। বাড়িতে তৈরি হয় বিভিন্ন সুস্বাদু খাবার বিশেষ করে সেমাই, ফিরনি, কাবাব ইত্যাদি। নতুন পোশাক পরা আত্মীয়-স্বজনের বাড়ি যাওয়া এবং দরিদ্রদের সাহায্য করার মধ্যে দিয়ে দিনটি উদযাপিত হয়।

আরও পড়ুন: Alpine Divorce কী? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ডার্ক রিলেশনশিপ ট্রেন্ডের সত্যি ঘটনা

ঈদের আগে চাঁদ রাত বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ। এই রাতে বাজারে ভিড় বেড়ে যায়। কেনাকাটার সাহায্য এবং উৎসবের প্রস্তুতিতে মেতে ওঠেন সবাই। পরিবার এবং বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া এক বিশেষ মুহূর্ত তৈরি হয়।

সব মিলিয়ে বলা যায়, ২০২৬ সালের ঈদুল ফিতর ভারতে ২০ বা ২১ মার্চ এই দুই দিনের মধ্যে একটিতে পালিত হবে। তবে তার দেখার পরে চূড়ান্ত ঘোষণা করা হবে। তাই এখন সকলের নজর আকাশের দিকে কবে দেখা মিলবে সেই কাঙ্ক্ষিত ঈদের চাঁদের।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment