West Bengal College Teacher Recruitment 2026: রাজ্যের উচ্চ শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বন্ধ থাকার শিক্ষক নিয়োগ নিয়ে এবার নতুন করে আসার আলো দেখা যাচ্ছে। মার্চ মাসে স্টেট এলিজিবিলিটি টেস্ট এর সার্টিফিকেট প্রদান শুরু হয় কলেজ শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত এগোতে পারে বলে মনে করা হচ্ছে।
জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন ইতিমধ্যে SET পরীক্ষার ফল প্রকাশ করেছে এবং এবার ধাপে ধাপে সার্টিফিকেট দেওয়া শুরু হচ্ছে। SET সার্টিফিকেটটি মূলত কলেজের সহকারি অধ্যাপক পদে আবেদন করার জন্য বাধ্যতামূলক যোগ্যতা হিসেবে ধরা হয়। ফলে বহু প্রার্থী তারা এতদিন অপেক্ষায় ছিলেন এবার সরাসরি নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে পারবেন।
বিশেষজ্ঞদের মতে, SET সার্টিফিকেট ছাড়া কলেজের শিক্ষাগতার জন্য আবেদন করা সম্ভব নয়। তাই এই সার্টিফিকেট হাতে পাওয়া মানে চাকরির সুযোগের দরজা খুলে দেওয়া। প্রতিবছর হাজার প্রার্থীর পরীক্ষায় অংশ নেন। কিন্তু সবাই উত্তীর্ণ হন না যারা সফল হন তাদের জন্য সার্টিফিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| পরীক্ষার নাম | স্টেট এলিজিবিলিটি টেস্ট (SET) |
| সংগঠন | পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন |
| সার্টিফিকেট বিতরণ | মার্চ ২০২৬ থেকে শুরু |
| পদের নাম | সহকারী অধ্যাপক |
| আবেদন শুরু | ফেব্রুয়ারির শেষ সপ্তাহ |
| আবেদন শেষ তারিখ | ১৫ এপ্রিল ২০২৬ |
| যোগ্যতা | SET সার্টিফিকেট বাধ্যতামূলক |
| নির্বাচন প্রক্রিয়া | শিক্ষাগত যোগ্যতা + অভিজ্ঞতা + ইন্টারভিউ |
| নতুন পরীক্ষা | ২৮তম SET পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ |
| পরীক্ষার ধরণ | Paper 1 (General & Teaching Aptitude), Paper 2 (Subject ভিত্তিক) |
ফেব্রুয়ারি মাসের শেষ থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে এবং আগামী ১৫ ই এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। এই নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং ইন্টারভিউ এর ভিত্তিতে নির্বাচন করা হবে।
অন্যদিকে, নতুন SET পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। মার্চ মাসেই ২৮তম SET পরীক্ষার নোটিশ জারি হয়েছে এবং এই পরীক্ষার মাধ্যমে ভবিষ্যতের শিক্ষক প্রার্থীদের যোগ্যতা নির্ধারণ করা হবে। এই পরীক্ষায় সাধারণত দুটি পেপার থাকে একটি সাধারণ জ্ঞান এবং শিক্ষা দানের ক্ষমতা যাচাই এর জন্য, অন্য তিনি নির্দিষ্ট বিষয়ের ওপর।
শিক্ষা মহলের একাংশ মনে করছে, SET সার্টিফিকেট দ্রুত হাতে পাওয়ার ফলে নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘদিনের জট কাটতে পারে। বিশেষ করে রাজ্যের বিভিন্ন কলেজে বহু শিক্ষক পদ দীর্ঘদিন ধরে শূন্য হয়ে পড়ে রয়েছে। পূরণের ক্ষেত্রে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
আরও পড়ুন: ওজন কমাতে ডাল ভাতেই যথেষ্ট! সঠিকভাবে বানালে হয়ে উঠতে পারে পারফেক্ট মিল
তবে কিছু ক্ষেত্রে এখনো প্রশাসনিক জটিলতা রয়েছে বলেও জানা গেছে। অনেক প্রার্থী দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকলে প্রক্রিয়া ধীরগতির কারণে হতাশ ছিলেন। এখন SET সার্টিফিকেট বিতরণ শুরু হয় সেই হতাশা কিছুটা কমতে পারে।
সব মিলিয়ে বলা যায়, মার্চ মাসে SET সার্টিফিকেট বিতরণ রাজ্যের কলেজ শিক্ষক নিয়োগের নতুন গতি আনতে পারে। যারা দীর্ঘদিন ধরে শিক্ষকতার স্বপ্ন দেখছেন, তাদের জন্য এটি হলো বড় সুযোগ। এখন সকলের নজর থাকবে কত দ্রুত নিয়োগ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যায় এবং কতজন প্রার্থীর শেষ পর্যন্ত চাকরি পান।
| অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download Now |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.wbcsconline.in |









