প্রাচীন ভারতীয় সংস্কৃতিতে পাখিকে খাদ্য দেওয়া শুধুই দয়া বা মানবিকতার কাজ নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে গভীর জ্যোতিষীর বিশ্বাস। বহু প্রাচীন গ্রন্থে বলা হয়েছে পাখিরা প্রকৃতি ও মহাজাগতিক শক্তির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতু। তাই নিয়মিত পাখিকে খাবার দিলে তা মানুষের জীবনে ইতিবাচক শক্তি শান্তি এবং সৌভাগ্য ডেকে আনতে পারে।
জ্যোতিষ মতে, বিভিন্ন গ্রহের সঙ্গে নির্দিষ্ট খাদ্যের সম্পর্ক রয়েছে। সে অনুযায়ী পাখিকে খাবার দিলে সংশ্লিষ্ট গ্রহের শুভ প্রভাব বৃদ্ধি পায় এবং অশুভ প্রভাব কমে। এই কারণেই অনেকেই নির্দিষ্ট দিনে বা নির্দিষ্ট উদ্দেশ্যে পাখিকে বিশেষ খাবার দেন।
সূর্য শক্তিশালী করতে
সূর্যগ্রহণ জীবনশক্তি ও নেতৃত্বের প্রতীক। তাই গম গুড় বা মধু জাতীয় খাবার পাখিকে দিলে সূর্যের শুভ প্রভাব বাড়ে বলে মনে করা হয়। এতে আত্মবিশ্বাস ও কর্মশক্তি বৃদ্ধি পেতে পারে।
চাঁদ শান্ত রাখতে
চন্দ্র মানসিক স্থিতি ও আবেগের সঙ্গে যুক্ত। পাখিকে চাল দুধ দই বা নারকেল খাওয়ালে মানসিক শান্তি বজায় থাকে এবং আবেগ নিয়ন্ত্রণের সহায়তা করে বলে বিশ্বাস।
মঙ্গল শক্তি বাড়াতে
মঙ্গল সাহস ও শক্তির প্রতীক। ডাল টমেটো বা ঝাল জাতীয় খাবার পাখিকে দিলে মঙ্গলের শুভ প্রভাব বাড়ে এবং জীবনে উত্তম আসে বলে ধরা হয়।
বৃহস্পতি শক্তিশালী করতে
হলুদ রঙের খাবার যেমন হলুদ ডাল কলা ইত্যাদি পাখিকে দিলে বৃহস্পতির আশীর্বাদ পাওয়া যায়। এতে জ্ঞান উন্নতি ও সমৃদ্ধি আসে বলে বিশ্বাস।
বুধ উন্নত করতে
বুধ বুদ্ধি এবং যোগাযোগের গ্রহ। সবুজ শাকসবজি ধনেপাতা বা মুগডাল পাখিকে দিলে বুদ্ধি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পায় বলে মনে করা হয়।
শুক্র অনুকূল থাকা
শুক্র ভালোবাসা ও সৌন্দর্যের প্রতীক। দুধটা তো খাবার বা মিষ্টি ফল পাখিকে দিলে সম্পর্ক ভালো থাকে এবং জীবনের সৌন্দর্য ও সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়।
শনি শান্ত করতে
শনির প্রভাব কমাতে কালো তিল বা শস্য পাখিকে খাওয়ানো হয়। বিশেষ করে কাক বা অন্যান্য পাখিকে খাদ্য দিলে শনির কুফল হ্রাস পায় এবং বিশ্বাস করা হয়।
রাহু কেতু প্রভাব কমাতে
জ্যোতিষ মতে, পায়রা বা অন্যান্য পাখিকে নিয়মিত শস্য খাওয়ালে রাহুজনিত দোষ কমে যায়। একই ভাবে সাধারণ দানাপানি দেওয়া কেতুর নেতিবাচক প্রভাব কেও কমাতে সাহায্য করা হয়।।
জ্যোতিষ শাস্ত্রে বৃষ্টিতে পাখিকে সঠিক খাবার খাওয়ানো শুধু একটি ভাল কাজ নয়, এটি জীবনের নানান সমস্যার সমাধানে হিসেবে বিবেচিত হয়। নিয়মিত এই অভ্যাস করলে গ্রহের কুপ্রভাব কমে মানসিক শান্তি বৃদ্ধি পায় এবং জীবন ইতিবাচক পরিবর্তন আসতে পারে এমনটাই বিশ্বাস বহু মানুষের।











