আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Long Fever with Stomach Problems: দীর্ঘদিন জ্বরের সঙ্গে পেটের সমস্যা কারণ কি জানেন? কখন সতর্ক হবেন কিভাবে মিলবে উপশম

Published on: April 26, 2026
Long Fever with Stomach Problems

Long Fever with Stomach Problems: অনেক সময় দেখা যায় জ্বর কয়েকদিন সপ্তাহ ধরে কমছে না, তার সঙ্গে রয়েছে পেটের সমস্যা। যেমন ডায়রিয়া, বমি, পেট ব্যথা বা অরুচি। সাধারণ ভাইরাল জ্বরের ক্ষেত্রে এই উপসর্গ গুলি কয়েকদিনের মধ্যেই কমে যাওয়ার কথা। কিন্তু যদি এই উপসর্গ দীর্ঘস্থায়ী হয় তাহলে বিষয়টি অবহেলা না করে কারণ খোঁজা জরুরী।

কেন হয় দীর্ঘদিন জ্বর ও পেটের সমস্যা?

চিকিৎসকের মতে, এই ধরনের সমস্যা সাধারণত গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল বা পরিপাকতন্ত্রের সংক্রমনের সঙ্গে যুক্ত। ভাইরাস ব্যাকটেরিয়া বা পরজীবীর সংক্রমণ পেট ও অন্ত্রে প্রদাহ সৃষ্টি করে। যার ফলে জ্বর ডায়রিয়া বমি বা পেটে ব্যথা একসঙ্গে দেখা দেয়।

সবচেয়ে সাধারণ কারণ গুলোর মধ্যে রয়েছে-

  • ভাইরাল গ্যাস্ট্রোএন্টারাইটিস
  • খাদ্যে বিষক্রিয়া বা ব্যাকটেরিয়াল সংক্রম
  • দূষিত জলবা খাবার গ্রহণ
  • পরজীবী সংক্রমণ

এই ধরনের সংক্রমনে সাধারণত ১ থেকে ৩ দিনের মধ্যে উপসর্গ কমে যায়, তবে কখনো কখনো তা দীর্ঘস্থায়ী হতে পারে বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে।

এছাড়া কিছু ক্ষেত্রে দীর্ঘদিন জ্বরের পেছনে থাকতে পারে

  • লিভার বা অন্তরের গুরুতর রোগ
  • প্রদাহ জনিত অন্ত্রের রোগ
  • টিউমার বা অন্য জটিল অসুখ

একটি গবেষণায় দেখা গেছে অজানা কারণে দীর্ঘত্থায়ী জ্বরের অনেক ক্ষেত্রেই পরিপাকতন্ত্রের রোগ দায়ী হতে পারে।

কি কি লক্ষণ দেখলে সতর্ক হবেন?

উপসর্গগুলি থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরী-

  • তিনদিনের বেশি জ্বর
  • বারবার বমি বা ডায়রিয়া
  • মলে রক্ত
  • শরীরে পানি শূন্যতা
  • তীব্র পেট ব্যথা

এসব লক্ষণ গুরুতর সংক্রমণ বা জটিল রোগের ইঙ্গিত হতে পারে।

কিভাবে মিলবে উপশম?

এই সমস্যা চিকিৎসা মূলত কারণভিত্তিক তবে কিছু সাধারণ নিয়ম মেনে চললে দ্রুত সুস্থ হওয়া সম্ভব-

পর্যাপ্ত জল পান করুন-ডায়রিয়া বা বনের কারণে শরীর থেকে জল ও লবণ বেরিয়ে যায়। তাই ওআরএস ডাবের জল বা স্যুপ খাওয়া খুব জরুরী।

হালকা খাবার খান

ভাত, খিচুড়ি, কলা টোস্ট এর মত সহজপাচ্য খাবার পেটের ওপর চাপ কম পড়ে।

বিশ্রাম নিন

শরীরকে সংক্রমনের বিরুদ্ধে লড়াই করতে সময় দিন ‌। পর্যাপ্ত ঘুম দ্রুত আরোগ্য হতে সাহায্য করে ‌

কিভাবে প্রতিরোধ করবেন?

  • সব সময় পরিষ্কার জল পান করুন
  • খাবার ভালোভাবে রান্না করুন
  • নিয়মিত হাত ধোয়ার অভ্যাস করুন
  • বাইরের খাবার এড়িয়ে চলুন

দীর্ঘদিন জ্বরের সঙ্গে পেটের সমস্যা হলে তা সাধারণ ভাইরাল জ্বর ভেবে এড়িয়ে যাওয়া ঠিক নয়। অনেক সময় এর পেছনে গুরুতর সংক্রমণ বা অন্য কোন রোগ লুকিয়ে থাকতে পারে। তাই সময়মতো সঠিক চিকিৎসা এবং সত্যানুতাই দুই সুস্থ থাকার মূল চাবিকাঠি।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Delhi University Professor Recruitment 2026

Delhi University Professor Recruitment 2026: দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ অভিজ্ঞ প্রার্থীদের জন্য বড় সুযোগ

Fitness Trainer Career Guide Bangla

Fitness Trainer Career Guide Bangla: বাড়ছে ফিটনেস ট্রেনার এর চাহিদা, কিভাবে গড়ে তুলবেন এই পেশায় ক্যারিয়ার?

West Bengal College Teacher Recruitment 2026

West Bengal College Teacher Recruitment 2026: কলেজে শিক্ষাগতার নতুন আশা মার্চে SET সার্টিফিকেট, ত্বরান্বিত হতে পারে নিয়োগ প্রক্রিয়া

Visva Bharati University Recruitment 2026

Visva Bharati University Recruitment 2026: বিশ্বভারতীতে চাকরির সুবর্ণ সুযোগ| একাধিক পদে নিয়োগ জানুন বিস্তারিত আবেদন পদ্ধতি

BOB Capital Markets Recruitment 2026

BOB Capital Markets Recruitment 2026: ব্যাঙ্ক অফ বরোদা ক্যাপিটাল মার্কেট এ চাকরির সুযোগ, ১০৬ টি শূন্য পদে নিয়োগ

IIFT Recruitment 2026 Internship

IIFT Recruitment 2026 Internship: IIFT তে চাকরির সুযোগ, নাগাল্যান্ডে পোস্টিং বেতন ৩৫ হাজার টাকা

Leave a Comment