Bokaro Horticulture Mission 2025-26: বোকারো জেলার কৃষকদের সামনে খুলে গেল নতুন সম্ভাবনার পথ। জাতীয় উদ্যান তত্ত্ব মিশন প্রকল্পের আওতায় 2025 -26 অর্থবর্ষে অর্থকরী ফসল চাষে এবং আধুনিক কৃষি প্রযুক্তির বিস্তারের জন্য সরকার ঘোষণা করেছে ৪০% থেকে ১০০% পর্যন্ত ভর্তুকি। জেলা উদ্যান তত্ত্ব কর্মকর্তা অঞ্জলি রায় জানান, এই উদ্যোগের মাধ্যমিক কৃষকদের আয় বাড়ানো ও কৃষিকে আরো লাভজনক ও টেকসই করে তোলা এই প্রকল্পের মূল লক্ষ্য।
কোন কোন প্রকল্পে ভর্তুকি পাওয়া যাবে?
এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা বিভিন্ন ধরনের উচ্চমূল্যের ফসল আধুনিক কৃষি পদ্ধতি গ্রহণের সুযোগ পাবেন। স্ট্রবেরি, ড্রাগন ফ্রুট, কলা, পেঁপে, আম, পেয়ারা, লিচু,আতা, কাঁঠাল, পেঁয়াজ, রসুন,শাকসবজি এবং বিভিন্ন ধরনের ফুল চাষের জন্য ভর্তুকি দেওয়া হবে।
ফলের পাশাপাশি কৃষকরা মাশরুম উৎপাদন বাগান সংস্কার পলি হাউস নির্মাণ ছায়াজাল বসানো হাইড্রোপনিক চাষ ভার্মি কম্পোস্ট উৎপাদন সৌরশক্তি চালিত ফসল শুকনোর যন্ত্র এবং শূন্যশক্তি কোল্ড চেম্বার তৈরির জন্যও সরকারি সহায়তা পাবেন। অর্থাৎ একটি কৃষক চাইলে তার পুরো কৃষি কাঠামোকে আধুনিক ও লাভজনক ব্যবস্থায় রূপান্তর করতে পারবেন।
ভর্তুকির হার
৪০%ভর্তুকি: স্ট্রবেরি, ড্রাগন ফ্রুট, কলা, পেঁপে, কাঁঠাল,, হাইব্রিড সবজি, পেঁয়াজ, রসুন, কম্দ ফুল এবং মসলার ফসল চাষের জন্য ভর্তুকি প্রযোজ্য।
৫০% ভর্তুকি: আম, পেয়ারা, লিচু, লেবু, লতা, আমলা, কাঁঠাল চাষের ক্ষেত্রেই নয় পাশাপাশি পলি হাউস নির্মাণ, ছায়াজাল, পাখি প্রতিরোধে জাল এবং পলি হাউসের শাকসবজি গোলাপ ও জারবেরা ফুল চাষের জন্য কৃষকরা পাবেন ৫০% ভর্তুকি।
১০০% ভর্তুকি: রাষ্ট্রের ভেতর বা বাইরে কৃষি প্রশিক্ষণ নিতে ইচ্ছুক কৃষকদের সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। এটি নতুন প্রজন্মের কৃষকদের জন্য একটি বড় সুযোগ।
আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র
আগ্রহী কৃষকরা বোকারো জেলা উদ্যানপালন অফিস ব্লক কৃষি কারিগরি তথ্য কেন্দ্র, jslps অফিস বা উদ্যান মিত্রের কাছ থেকে আবেদনপত্র সংগ্রহ করতে। আবেদনপত্র জমাট দেওয়ার সময় গ্রামের প্রধান বা জনপ্রতিনি সুপারিশ আবশ্যক।
আবেদনের জন্য প্রয়োজন-
- পাসপোর্ট সাইজের ছবি
- আধার কার্ডের কপি
- ব্যাঙ্ক পাসবুকের ফটোকপি
- জমির মালিকানার সার্টিফিকেট
- জমির রশিদ
- গ্রাম প্রধান কর্তৃক যাচাই করা জমির তালিকা
আরও পড়ুন: দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের ফায়ার অফিসার নিয়োগ, পারিশ্রমিক প্রায় 40 হাজার টাকা
নির্বাচন পদ্ধতি ও শেষ তারিখ
জেএমএলপিএস এর মাধ্যমে পাওয়া কৃষক গোষ্ঠী বা মহিলা স্বনির্ভর গোষ্ঠীর তালিকার ভিত্তিতে সুবিধাভোগী নির্বাচন করা হবে। তবে লক্ষ্য পূরণ না হলে পৃথক কৃষকরা অন্তর্ভুক্ত হতে পারেন। বিগত তিন বছরে কোন সরকারি প্রকল্পে ভর্তুকি পাননি এমন কৃষকদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ১৮ নভেম্বর ২০২৫, বিকেল পাঁচটা পর্যন্ত।
জাতীয় উদ্যান তত্ত্ব মিশনের এই ভর্তুকি প্রকল্প বোকারো জেলার কৃষকদের জন্যও নতুন দিশা দেখাবে বলে আশা করা হচ্ছে।











