Cockroaches Lizard Tips: বাড়িতে আরশোলা ও টিকটিকির উপদ্রব নতুন কিছু নয়। রান্নাঘর বাথরুম বা ঘরের অন্ধকার কোনে এদের আনাগোনা অনেক সময় বিরক্তিকর হয়ে ওঠে। বাজারে নানা রাসায়নিক স্প্রে ও ওষুধ পাওয়া গেলেও সেগুলি সব সময় স্বাস্থ্যসম্মত নয়, বিশেষ করে এ বাড়িতে যদি শিশু বা পোষ্যপ্রাণী থাকে। এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো ও বিশেষ কিছু আপনার হাতের কাছে থাকা উপাদান যেগুলি জলে মেশালেই দূর হবে আরশোলা ও টিকটিকির উপদ্রব।
কর্পূর ও লবঙ্গ তেলের ব্যবহার
কর্পূরের তীব্র গন্ধ পোকামাকড় সহ্য করতে পারেনা। এক বালতি জলে দুই থেকে তিনটি কর্পূর গুড়ো করে মিশিয়ে নিন তার সঙ্গে কয়েক ফোঁটা লবঙ্গ তেল যোগ করুন। এই জল দিয়ে নিয়মিত ম্যাচে মুছলে ঘরের কোণে কোণে একটি তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে যার সোনা ও টিকটিকি দূরে রাখে। বিশেষ করে দরজা-জানালার ধারে ও রান্নাঘরের সিঙ্কের পাশে এই জল ব্যবহার করলে বেশ উপকার মিলবে।
ভিনিগার ও বেকিং সোডা
ভিনিগার শুধু পরিষ্কার করে না, তার গন্ধ পোকামাকড় অপছন্দ করে। আদকাব সাদা ভিনেগারের সঙ্গে দু’চামচ বেকিং সোডা মেশিয়ে নিন এক বালতি জলে। এই মিশ্রণ দিয়ে মেঝে মুছলে দুর্গন্ধ দূর হয় এবং পোকামাকড়ের আড্ডা স্থলও কমে। রান্নাঘরের তেলচিটে মঠে পরিষ্কার করতে হবে এটি কার্যকর।
পেঁয়াজ ও রসুনের রস
পেঁয়াজো রসুনের ঝাঁঝালো গন্ধ আরশোলা ও টিকটিকি সহ্য করতে পারে না পেঁয়াজ বা রসুন বেটে তার রস সামান্য জলের সঙ্গে মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। আলমারির পেছন, সিঙ্কির নিচে বা যেখানে টিকটিকি বেশি দেখা যায় সেখানে স্প্রে করুন নিয়মিত ব্যবহার করলে উপদ্রব কমবে।
পেপারমিন্ট তেল
পেপারমেন্ট অয়েলের গন্ধ মানুষের কাছে সতেজ হলেও পোকামাকড়ের কাছে অসহ্য। এক গ্লাস জলে ১০ থেকে ১৫ ফোটা পেপারমিন্ট তেল মিশিয়ে স্প্রে করুন। দরজা জানালা ও ড্রেনের আশেপাশের স্প্রে করলে আরশোলার আনাগোনা কমে।
আরও পড়ুন: জ্যোতিষ মতে সোনা কেনার শুভ দিন ও সময়, ভাগ্য সমৃদ্ধি ও পুজো অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত আচার
লেবু ও লবণের মিশ্রণ
এক বালতি গরম চলে চার থেকে পাঁচ চামচ লবণ ও এক থেকে দুই চামচ লেবুর রস মিশিয়ে নিন। এই জল দিয়ে ঘর মুছলে মেচে যেমন পরিষ্কার হবে তেমনি টক গন্ধ পোকামাকড় দূরে রাখতে সাহায্য করবে। বিশেষ করে বর্ষাকালে এই পদ্ধতি বেশ কার্যকর।
তবুও শুধু এই উপাদান ব্যবহার করলেই হবে না, ঘর পরিষ্কার রাখাও জরুরি। খাবার খোলা অবস্থানে না রাখা নিয়মিত ডাস্টবিন খালি করা এবং সাথে সাথে জায়গা শুকনো রাখা এই অভ্যাস গুলি বজায় রাখলে আরশোলা ও টিকটিকির সমস্যা অনেকটাই কমবে।
রাসায়নিকের বদলে এই প্রাকৃতিক উপায় গুলি ব্যবহার করলে বাড়ি থাকবে পরিস্কার নিরাপদ ও পোকামাকড় মুক্ত। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে সহজ টোটকা গুলি মেনে চললেই মিলবে উপকার।
Please Visit – trendypavilion.com









