আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Diwali 2025 Gold Price Forecast India: দীপাবলীর আগে সোনার দাম পড়বে? বিশেষজ্ঞদের পূর্বাভাস ও বিশ্লেষণ

Published on: October 3, 2025
Diwali 2025 Gold Price Forecast India

Diwali 2025 Gold Price Forecast India: দীপাবলীর আগে সোনার দাম পড়বে? বিশেষজ্ঞদের পূর্বাভাস ও বিশ্লেষণ: উৎসবের মরশুমটি চলছে নবরাত্রি শুরু হয়ে গেছে ধনতেরাস ও দীপাবলি আসছে। এর মাঝে অনেকের প্রশ্ন সোনা ও রুপোর দাম কি এই মৌসুমে আরো বেশি হবে, নাকি কমে যাবে? এই প্রশ্নের প্রেক্ষিতে বিশেষজ্ঞরা বলছেন, সোনার দাম কিছুটা পতন সম্ভাবনা রয়েছে।

অতিমূল্যায়িত সোনা, পতনের দিকে ইঙ্গিত

কেডিয়া ক্যাপিটাল প্রতিষ্ঠাতা অজয় কেরিয়ার রূপে বিশ্লেষণ করেছেন, বিগত কিছু সময়ে সোনার দাম 50 শতাংশ বেশি বৃদ্ধি পেয়েছে, অতি মূল্যায়ন হিসেবে ধরা যেতে পারে। ফলে আগামী ৩-৪ মাসে সোনার দামে কিছুটা হ্রাস ঘটতে পারে, এমনটা তিনি মনে করেন।

তিনি আরো বলেন বাজারে শেয়ার বা অন্যান্য ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে অনেকেই নিরাপদ আশ্রয় হিসেবে সোনাই ছুটছেন, যার কারণেই গত কয়েক মাসে সোনার দাম বৃদ্ধি পেয়েছে। তবে এই প্রবণতা দীর্ঘস্থায়ী নাও হতে পারে অর্থনৈতিক ভূ-রাজনৈতিক ও শুল্ক নীতির পরিবর্তন দ্রুত হাল ধরতে পারে।

সোনা কতটা কমতে পারে

২৬ শে সেপ্টেম্বর ২০২৫ এ দিল্লিতে ২৪ ক্যারেটে ১০০ গ্রাম সোনার দাম হয়েছিল ১,১৬,৭০০টাকা। অজয় কেডিয়ার মতে, যদি আন্তর্জাতিক পরিস্থিতি যেমন (শুল্ক, যুদ্ধ উত্তেজনা) সোহরশালী না হয়, তাহলে দীপাবলীর সময় সোনার দাম কিছুটা কমতে পারে। এই কিছুটা কতটা তা নির্ভর করবে বাজারের চাহিদা, আন্তর্জাতিক লগ্নি, মুদ্রা নীতির গতিবিধি ও সরবরাহ শৃঙ্খলার উপর।

রুপোর দামে কঠিন পতন? না স্থিতিশীলতা

রুপোর ক্ষেত্রেও কথা বলেছেন কেডিয়া, রুপো ও সামান্য রিটার্ন দিয়েছে। তবে তার চাহিদা অনেক বেশি। বিশেষ করে বৈদ্যুতিক খাতের উপর ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে, এবং রুপোর উৎপাদন বাড়েনি এ কারণে রুপোর দাম বড় পরিমাণে কমবে বলে তিনি আশাবাদী নন।

২৬ শে সেপ্টেম্বর ২০২৫ দিল্লিতে রুপোর দাম ১ কেজি ১,৪১,৭০০ টাকা ছিল। ধরা হচ্ছে রুপোর দাম হয়তো বড় হারে কমবে না, বা হয়তো স্থিতিশীল থাকবে।

আরও পড়ুন: ২৫ হাজার টাকার বেতনে কিভাবে সম্ভব বিলাসবহুল গাড়ি ও বাড়ি কেনা? বিশেষজ্ঞ জানালেন গোপন কৌশল

ঝুঁকি ও অনিশ্চয়তা

কিন্তু ও সবটাই নির্ভর করছে বহুল পরিবর্তনশীল আন্তর্জাতিক ও অর্থনৈতিক পরিস্থিতির ওপর। যদি ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন শুল্ক আরোপ হয় তাহলে সোনার দাম আবারও বৃদ্ধি পাবে। এছাড়া ভারত পাকিস্তান উত্তেজনা রাশিয়ায় ইউক্রেন যুদ্ধ ও মুদ্রাস্ফীতি এই ঘটনাগুলো সোনার বাজার কে প্রভাবিত করতে পারে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বিনিয়োগকারীদের অতিরিক্ত আশাবাদী না হয়ে বাজারের ওঠানামা ও ভবিষ্যৎ প্রবণতাকে মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করা উচিত।

যদি আগামী তিন থেকে চার মাস সোনার দামে কিছুটা পতনের পূর্বাভাস আছে, তবু পুরোপুরি নিশ্চয়তা পাওয়া যাবে না। রুপোর দামের ক্ষেত্রে বড় পতনের সম্ভাবনা কম দেখছেন বিশেষজ্ঞরা। উৎসবের মৌসুমের সোনা প্রতি মানুষের আশা-আকাঙ্ক্ষা ও মান্যতা একাধিকভাবে মূল্য নির্ধারণ করবে।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment