আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Home Loans: গৃহঋণের ফাঁদে পড়েছেন? EMI কমানোর সহজ ও কার্যকর উপায়

Published on: December 20, 2025
গৃহঋণ

Home Loans: নিজের একটি বাড়ি এর স্বপ্ন প্রায় সকলের মনে বাসা বাঁধে। সে স্বপ্ন পূরণ করতে গিয়ে বহু মানুষ গৃহঋণের দ্বারস্ত হন। শুরুতে মাসিক কৃত্তিবা ইএমআই দিতে খুব একটা সমস্যা হয় না। কিন্তু সময় যত এগোয়,ততোই সুদের চাপ বাড়ে, আয়ের অনিশ্চয়তা দেখা দেয় এবং দৈনন্দিন খরচের সঙ্গে তাল মিলাতে গিয়ে গৃহঋণ একসময় বড় বোঝায় পরিণত হয়। অনেকের ক্ষেত্রে এই দিন যেন ধীরে ধীরে ‘ফাঁদ’ এর রূপ নেয়। তবে একটু সচেতন পরিকল্পনা ও সঠিক সিদ্ধান্তে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা একেবারেই অসম্ভব নয়।

কিভাবে গৃহঋণের ফাঁদে পড়েন মানুষ?

অধিকাংশ ক্ষেত্রে গৃহঋণ নেওয়ার সময় মানুষ ভবিষ্যতের আর্থিক ঝুঁকির কথা ঠিক ভাবে ভাবেন না। চাকরি বদল, বেতন কমে যাওয়া, ব্যবসায়ী লোকসান, হঠাৎ চিকিৎসার বড় খরচ এ সমস্ত অনিশ্চয়তা পরিশোধে বড় বাধা হয়ে দাঁড়ায়। আবার অনেকেই দীর্ঘ মেয়াদের ঋণ নেন এই ভেবে যে মাসিক কিস্তি কম হবে। কিন্তু দীর্ঘ মেয়াদ মানে সুদের অংক অনেক গুণ বেড়ে যায়, যা ভবিষ্যতে চাপ আরো বাড়ায়।

ঋণের চাপ কমাতে প্রথম পদক্ষেপ কি?

গৃহঋণের বোঝা কমাতে প্রথমে প্রয়োজন নিজের আর্থিক অবস্থার বাস্তব মূল্যায়ন। মাসিক আয়,নিয়মিত খরচ, সঞ্চয় এবং ঋণের দায়ী সব কিছুর পরিষ্কার হিসেবে রাখতে হবে। সাধারণভাবে বিশেষজ্ঞদের মতে, ইএমআই যেন মোট মাসিক আয়ের ৩০ থেকে ৪০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকে। যদি দেখা যায় ইএমআই তার বেশি হয়ে যাচ্ছে তাহলে দেরি না করে সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলা অত্যন্ত জরুরী।

লোন রিস্ট্রাকচারিং বা রিফাইন্যান্সিং কতটা কার্যকর?

বর্তমানে অনেক ব্যাংক লোন রিস্ট্রাকচারিংয়ের সুযোগ দেয়। এর মাধ্যমে ঋণের মেয়াদ কিছুটা বাড়িয়ে মাসিক কিস্তির অংক কমানো যায়। যদিও এতে মোট সুদের পরিমাণ বেড়ে যেতে পারে, তবুও তাৎক্ষণিক আর্থিক চাপ কমাতে এটি কার্যকর একটি উপায়। এছাড়াও বাজারে যদি কম সুদের হোম লোন পাওয়া যায়, তাহলে অন্য ব্যাংকে ঋণ স্থানান্তর বাড়ি রিফাইনান্সিং করাও বুদ্ধিমানের সিদ্ধান্ত হতে পারে। এতে দীর্ঘমেয়াদে সুদের খরচ অনেকটাই কমানো সম্ভব।

প্রি পেমেন্টে মিলতে পারে বড় স্বস্তি

যখনই হাতে অতিরিক্ত টাকা আসে যেমন বোনাস, ইন্সেন্টিভ, জমি বা সম্পত্তি বিক্রির টাকা তখন তার একটি অংশ দিয়ে হোম লোনের প্রে পেমেন্ট করলে বড় সুবিধা পাওয়া যায়। এতে মূল ঋণের অংক কমে যায় এবং ভবিষ্যতে সুদের চাপ ও উল্লেখযোগ্য ভাবে হ্রাস পায়। বিশেষ করে ঋণের প্রথম দিকেই প্রি পেমেন্ট করলে তার সুফল সবথেকে বেশি মেলে।

আরও পড়ুন: শীতে ছোলা ভাজা খাচ্ছেন? জানুন ভেজাল চেনার সহজ উপায় ও স্বাস্থ্য ঝুঁকি

সঞ্চয় ও খরচে আনুন শৃঙ্খলা

গৃহঋণ থেকে মুক্তির পথে সব থেকে বড় অস্ত্র হলো আর্থিক শৃঙ্খলা। অপ্রয়োজনীয় খরচ কমানো, বিলাসিতার ওপর নিয়ন্ত্রণ রাখা এবং নিয়মিত সঞ্চয় এর অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। প্রয়োজনে স্বল্প মেয়াদী বিনিয়োগ ভেঙে ইএমআই মেটানো যেতে পারে, যাতে ঋণ খেলাপির ঝুঁকি তৈরি না হয় এবং ক্রেডিট স্কোর অখনও থাকে।

গৃহঋণ নিজে কোন শত্রু নয়। কিন্তু পরিকল্পনার অভাব ও অসচেতন সিদ্ধান্ত একে বড় আর্থিক বোঝায় পরিণত করতে পারে। সঠিক সময়ে পদক্ষেপ, সুপরিকল্পিত সিদ্ধান্ত এবং আর্থিক শৃঙ্খলার মাধ্যমিক গৃহঋণের ফাঁদ থেকে মুক্তি পাওয়া সম্ভব। আজই উদ্যোগ নিলে ভবিষ্যতের আর্থিক চাপ অনেকটাই হালকা করা যাবে।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

IIT Kharagpur Recruitment 2026

IIT Kharagpur Recruitment 2026: বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তরদের জন্য মোটা বেতনের চাকরির বিজ্ঞপ্তি জারি

India Post GDS Recruitment 2026

India Post GDS Recruitment 2026: পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি হাজার হাজার শুন্যপদে আবেদন এবং আকর্ষণীয় বেতনের সুবিধা

Alipurduar Community Auditor Recruitment 2026

Alipurduar Community Auditor Recruitment 2026: আলিপুরদুয়ারে ১৬ জন মহিলার জন্য কর্মসংস্থান| কমিউনিটি অডিটর পদে আবেদন শুরু

IRCTC CACMA Recruitment 2026

IRCTC CA/CMA Recruitment 2026: CA/CMA পদের জন্য আকর্ষণীয় চাকরির সুযোগ|Walk-in Interview ১৭ ফেব্রুয়ারি–৫ মার্চ। বিস্তারিত দেখুন।

Raghunath Ayurveda College Kanthi BAMS Course

Raghunath Ayurveda College Kanthi BAMS Course: উচ্চ মাধ্যমিকের পর আয়ুর্বেদ শিক্ষা ও ক্যারিয়ার, কাঁথি রঘুনাথ আয়ুর্বেদ কলেজের সুযোগ ও চাহিদা বর্ধিত হচ্ছে

Jhargram Data Entry Operator Recruitment 2026

Jhargram Data Entry Operator Recruitment 2026: ঝাড়গ্রামে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ সরকারি চাকরির নতুন সুযোগ

Leave a Comment