আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Madhyamik Exam 2026 Day-2 Discipline Action: পাঁচ মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল, ৮ জন শিক্ষা কর্মী সাসপেন্ড, কিন্তু কি কারন? জেনে নিন

Published on: February 6, 2026
Madhyamik Exam 2026 Day-2 Discipline Action

Madhyamik Exam 2026 Day-2 Discipline Action: মাধ্যমিক পরীক্ষা ২০২৬ এর দ্বিতীয় দিনে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বড় ধরনের শৃঙ্খলা রক্ষার পদক্ষেপ নিয়েছে। পরীক্ষা কেন্দ্রে অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের ঘটনা সামনে আসা একাধিক কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে শিক্ষক কর্মীদের শাস্তি মূলক ব্যবস্থা এবং পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা।

মঙ্গলবার ইংরেজি বিষয়ের পরীক্ষার দিনেই পূর্ব বর্ধমানের আঝাপুর উচ্চ বিদ্যালয় একঅশান্ত ঘটনা ঘটে। এই কেন্দ্রে এক গ্রুপ ডি কর্মী, মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। পরীক্ষা চলছে এমন অবস্থায় তার ফোন বেজে ওঠে। এক অফিসার ইনচার্জ অপ্রয়োজনীয় ফোন থাকার কারণে তাকে বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বচসা থেকে ধাপ ধরে হাতাহাতি পৌঁছে যায় পরিস্থিতি। অভিযোগ, প্রধান শিক্ষক সহ ছয় জন শিক্ষক ও শিক্ষক কর্মী এই মারামারিতে জড়িত ছিলেন। আহত অফিসার বর্তমানে চিকিৎসাধীন।

এই ঘটনার পর মধ্যশিখা পর্ষদ বিষয়টিকে অত্যন্ত গুরুতরভাবে দেখছে। এক্ষেত্রে পর্ষদ প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহজ ৬ জন শিক্ষক এবং এক গ্রুপ ডি কর্মীকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করেছে। মোট আটজনকেই শাস্তি মূলক ব্যবস্থার আওতায় আনা হয়েছে। ঘটনা সিসিটিভি ফুটেজের নির্দিষ্ট প্রায় এগারো মিনিটের অংশ পাওয়া যাচ্ছে না বলে তদন্তকারীরা জানিয়েছেন। ইতিমধ্যেই পর্ষদ কলকাতা থেকে একটি বিশেষ তদন্তদল পাঠানো সিদ্ধান্ত নিয়েছে, যারা ঘটনাস্থল পরিদর্শন করে আরো বিশদ তদন্ত করবে।

পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তারা ইতিমধ্যেই প্রাথমিক রিপোর্ট পেয়েছেন এবং সম্পূর্ণ তদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন। আগামীতে জেলা শিক্ষা আধিকারিকদের সঙ্গে আলোচনা করে বাধা ছাড়াই বাকি পরীক্ষাগুলি সম্পন্ন করার দায়িত্ব তারা নেবে। পর্ষদ কর্তৃপক্ষ আশা করছে, শৃঙ্খলা রক্ষা করে পরীক্ষাগুলি যথাযথভাবে শেষ হবে।

পর্ষদের নিষেধাজ্ঞা অনুযায়ী, শুধুমাত্র সেন্টার সেক্রেটারি অফিসার ইনচার্জ ও ভেনু সুপারভাইজার ছাড়া আর কাউকে মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার অনুমতি নেই। এই নিয়ম লঙ্ঘিত হওয়ায় এবং পরীক্ষা ভঙ্গের আশঙ্কা থাকায় মোবাইল ফোন নিয়ন্ত্রণে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে।

অন্যদিকে, মোবাইল ফোন নিয়ম ভঙ্গের কারণে পাঁচজন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পশ্চিম বর্ধমানের বিধান নগর গভর্নমেন্ট হাই স্কুল, উত্তর ২৪ পরগনার দক্ষিণ ডিএনএ হাই স্কুল, বীরভূমের কাইজলি হেমচন্দ্র হাই স্কুল, মুর্শিদাবাদের গোবরডাঙ্গা হাই স্কুল ও উত্তর কলকাতার দেশবন্ধু বিদ্যালয়ের এক এক পরীক্ষার্থী কাজ থেকে পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন পাওয়া গেছে। যদিও কোন পরীক্ষার্থীর ফোনে প্রশ্নপত্র বা উত্তর পত্রের ছবি পাওয়া যায়নি, তবুও নিয়ম ভঙ্গের কারণে তাদের পরীক্ষার ফল বাতিল করা হয়েছে।

উল্লেখ্য পূর্ব মেদিনীপুরের এগরার একটি কেন্দ্র দুজন পরীক্ষার্থী নিজেদের ইচ্ছায় পরীক্ষার আগে মোবাইল ফোন জমা দিয়েছেন। এই ধরনের উদ্যোগ পরীক্ষা শৃঙ্খলা রক্ষার ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে পর্ষদ সূত্রে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: ৬–৮ ফেব্রুয়ারি ২০২৬ মুর্শিদাবাদে অনুষ্ঠিত হতে চলেছে মুর্শিদাবাদ হেরিটেজ ফেস্টিভাল

মাধ্যমিকের দ্বিতীয় দিনে পর্ষদ আরো কঠোর অবস্থান নেওয়ার উদ্যোগ নিয়েছে। এই অবস্থায় শুধুমাত্র পরীক্ষার্থীদের মধ্যে নয়, শিক্ষক ও সহকারি কর্মীদের মধ্যেও নিয়ম শৃঙ্খলা বজায় রাখার গুরুত্ব আরো প্রবল ভাবে উঠে এসেছে। শৃঙ্খলা রক্ষায় এই কঠোর পদক্ষেপ পরবর্তীতে অন্যান্য কেন্দ্রে পরীক্ষার পরিবেশকে নিরাপদ ও সুষ্ঠু কবে বলে আশা করেছে শিক্ষা কর্তৃপক্ষ।

সব মিলিয়ে, মাধ্যমিক পরীক্ষা ২০২৬ এর দ্বিতীয় দিনটি ছিল কঠোর শৃঙ্খলা রক্ষার দিন যেখানে পর্ষদ স্পষ্ট করে দিয়েছে যে, পরীক্ষার নিয়ম ও শৃঙ্খলা নিয়ে কোন রকম আপোষ করা হবে না।

Please Visit – trendypavilion.com

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Visva Bharati University Recruitment 2026

Visva Bharati University Recruitment 2026: বিশ্বভারতীতে নতুন চাকরির সুযোগ | একাধিক শূন্য পদে সরাসরি নিয়োগ | আবেদন শেষ ফেব্রুয়ারি ২৮ তারিখে

AAI Consultant Recruitment 2026

AAI Consultant Recruitment 2026: এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে পরামর্শদাতা নিয়োগের সুযোগ, মাসিক বেতন সর্বোচ্চ ১,৫০,০০০

IIT Kharagpur Recruitment 2026

IIT Kharagpur Recruitment 2026: বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তরদের জন্য মোটা বেতনের চাকরির বিজ্ঞপ্তি জারি

India Post GDS Recruitment 2026

India Post GDS Recruitment 2026: পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি হাজার হাজার শুন্যপদে আবেদন এবং আকর্ষণীয় বেতনের সুবিধা

Alipurduar Community Auditor Recruitment 2026

Alipurduar Community Auditor Recruitment 2026: আলিপুরদুয়ারে ১৬ জন মহিলার জন্য কর্মসংস্থান| কমিউনিটি অডিটর পদে আবেদন শুরু

IRCTC CACMA Recruitment 2026

IRCTC CA/CMA Recruitment 2026: CA/CMA পদের জন্য আকর্ষণীয় চাকরির সুযোগ|Walk-in Interview ১৭ ফেব্রুয়ারি–৫ মার্চ। বিস্তারিত দেখুন।

Leave a Comment