আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

SBI Platinum Jubilee Asha Scholarship 2025: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন

Published on: September 30, 2025
SBI Platinum Jubilee Asha Scholarship 2025

SBI Platinum Jubilee Asha Scholarship 2025: ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার CSR শাখা SBI Foundation। এর মাধ্যমে এক যুগান্তকারী শিক্ষাবৃত্তি প্রকল্পের সূচনা করেছে। ব্যাংকের প্লাটিনাম জুবিলী উদযাপন উপলক্ষে চালু হয়েছে “SBI Platinum Jubilee Asha Scholarship” যার মূল লক্ষ্য দেশ জুড়ে আর্থিকভাবে পিছিয়ে থাকা অথচ মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো।

দেশের সবচেয়ে বড় শিক্ষাবৃত্তি কর্মসূচি

এসবিআই জানিয়েছে, এবছর মোট 23,230 জন মেধাবী পড়ুয়ার আর্থিক সহায়তা পাবেন। এর ফলে এটি ব্যাংকের ইতিহাসে সবচেয়ে বড় শিক্ষাবৃত্তি কর্মসূচির মধ্যে একটি হিসেবে স্বীকৃত হয়েছে। সবচেয়ে বড় চমক হল প্রতিটি শিক্ষার্থী তাদের কোন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত প্রতিবছর ১৫,০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ২০,০০০ টাকা পর্যন্ত সহায়তা পাবেন। অর্থাৎ উচ্চ শিক্ষার সম্পূর্ণ খরচ বহন করতে এগিয়ে এসেছে SBI।

কারা আবেদন করতে পারবেন?

এই বৃত্তি মূলত তিনটি শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত-

  • স্কুল স্তরে শিক্ষার্থী: নবম থেকে দ্বাদশ শ্রেণীর পর্যন্ত পড়ুয়ারা আবেদন করতে পারবেন।
  • উচ্চশিক্ষা ও পেশাগত কোর্স: দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউটে (NIRFএর শীর্ষ ৩০০ ও NAAC ‘A’রেটেড স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পড়া পরীক্ষার্থীরা।
  • বিশেষ ক্যাটাগরি: IIT, IIMএর শিক্ষার্থীরা চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীরা, বিদেশে উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্যে আগ্রহে পড়ুয়ারা, বিশেষ শীর্ষ ও বিশ্ববিদ্যালয় পড়াশোনা করতে ইচ্ছুক SC,ST শিক্ষার্থীরা।

যোগদানের মানদন্ড

আবেদনকারীদের অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং সর্বশেষ শিক্ষা বর্ষে অন্তত ৭৫ শতাংশ নাম্বার বা ৭.০ সিজিপিএ থাকতে হবে। এছাড়া পারিবারিক আয় সীমা নির্ধারণ করা হয়েছে-

  • স্কুল স্তরে পড়ুয়াদের জন্য বছরে সর্বাধিক তিন লক্ষ টাকা
  • কলেজে বা উচ্চশিক্ষা ক্ষেত্রে বছরে সর্বাধিক ৬ লক্ষ টাকা

বৃত্তির সুবিধা

এই ব্যক্তি কেবল বার্ষিক আর্থিক সহায়তা নয়, বরং একটি দীর্ঘমেয়াদি শিক্ষাগত সুরক্ষা। কোর্স সম্পূর্ণ হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের টিউশন ফি, বই কেনা, হোস্টেল ফি সমস্ত খরচ মেটানো হবে। বিদেশে পড়াশোনার ক্ষেত্রেও নির্দিষ্ট শর্তে পুরো খরচ বহন করবে

এসবিআই এর বক্তব্য

SBI এর চেয়ারম্যান চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি বলেন,”আমাদের প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে এই ধরনের উদ্যোগ নিতে পেরে আমরা গর্বিত। এই বৃত্তির মাধ্যমে আমরা ভারতের ২৩ হাজারেরও বেশি মেধাবী তরুণ তরুণীর আর্থিক স্বনির্ভরতাই সাহায্য করবো। তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতেই পদক্ষেপ এক মাইল ফলক হবে”

আরও পড়ুন: পঞ্চমী থেকে দশমী পর্যন্ত বিশেষ সূচি প্রকাশ করল কলকাতা মেট্রো

আবেদনের শেষ তারিখ

এই বৃত্তির জন্য আবেদন পত্র ইতিমধ্যেই উন্মুক্ত হয়েছে এবং চলবে ১৫ ই নভেম্বর ২০২৫ পর্যন্ত। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন এবং শুধুমাত্র অফিসিয়াল পোর্টাল sbishascholarship.co.in মাধ্যমে করতে হবে

ভবিষ্যৎ পরিকল্পনা

SBI জানিয়েছে শুধুমাত্র ২০২৬ অর্থবছরের জন্যই মাত্র ৯০ কোটি টাকা বরাদ্দ রাখছে তারা। এর মাধ্যমে ব্যাংক তরুণ ভারতীয়দের শিক্ষাগত উচ্চাকাঙ্ক্ষাকে আরও শক্তিশালী করতে এবং সমাজে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ঘটাতে বদ্ধপরিকর।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment