Valentines Day Gift Ideas: ভালোবাসার মানুষকে বিশেষ অনুভব করানোর জন্য আলাদা করে কোনোদিনের প্রয়োজন হয় না। তবুও ভ্যালেন্টাইনস ডে এমন একটি দিন, যেদিন অনেকেই নিজের মনের কথা একটু বিশেষ ভাবে প্রকাশ করতে চান। প্রিয় নারী সঙ্গীর মুখে হাসি ফোটাতে চাইলে উপহার হতে পারে এসে সুন্দর মাধ্যম। তবে দামি কিছু নয় বরং মন থেকে বেছে নেওয়া উপহারের সম্পর্ককে আরও গভীর করে তোলে।
রইল পাঁচটি আকর্ষণীয় উপহারের ভাবনা।
ব্যক্তিগতকৃত গয়না
গয়না পছন্দ করেন না এমন নারী খুব কমই আছেন তবে একেবারে সাধারণ কিছু না দিয়ে বেছে নিতে পারেন কাস্টমাইজ পেন্ডেন্ট ব্রেসলেট বা আংটি। তার নামের অদক্ষর আপনাদের প্রথম দেখা হওয়ার তারিখ বা বিশেষ কোন বার্তা খোদাই করাতে পারেন। এতে উপহারটি হয়ে ইউটিউবে একান্তই আপনাদের দুজনের স্মৃতি বহনকারী।
চমকপ্রদ ডেট নাইট
সব সময় বস্তুগত উপহার নয়, সময়ও হতে পারে সব থেকে বড় উপহার। ব্যস্ততার ফাঁকে একটি সুন্দর ডিনার ডেট, ছাদে ক্যান্ডেল লাইট ডিনার কিংবা তার পছন্দের রেস্তো আয় সারপ্রাইজ বুকিং এগুলো সম্পর্কে নতুন করে প্রাণ দেয়। চাইলে ছোট হাতে লেখা চিঠিও যোগ করতে পারেন, যা মুহূর্তটিকে আরো আবেগ ঘন করে তুলবে।
পছন্দের পারফিউম বা স্কিন কেয়ার সেট
যদি তিনি নিজের যত্ন নিতে ভালোবাসেন, তবে তার প্রিয় ব্র্যান্ডের পারফিউম স্কিন কেয়ার বা মেকআপ কিট দিতে পারেন। উপহার কেনার আগে তার পছন্দ অপছন্দ জেনে নেওয়া জরুরি এতে বোঝা যায় আপনি তার ছোট ছোট বিষয় ও নজর রাখেন যা কোন উপহারের চেয়েও মূল্যবান।
বই বা সৃজনশীল উপহার
তিনি যদি বইপ্রেমী হন, তবে প্রিয় লেখকের নতুন বই হতে পারে দারুন উপহার। সঙ্গে একটি বুকমার্ক ও ব্যক্তিগত বার্তা লিখে দিলে এটা আরো বিশেষ হয়ে উঠবে। এছাড়া নিজের হাতে বানানো স্ক্রাপবুক যেখানে থাকবে আপনাদের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের ফটো এবং এমন উপহার হৃদয় ছুঁয়ে যাবে নিশ্চিত।
ছোট্ট ভ্রমণের পরিকল্পনা
আগে জীবন থেকে একটু বিরতি দিতে পারেন ছোট ট্রিপের মাধ্যমে। কাছাকাছি কোন সমুদ্র সৈকত পাহাড় বা রিসোর্টে একদিনের ভ্রমণও হতে পারে অসাধারণ অভিজ্ঞতা। নতুন জায়গা নতুন স্মৃতির সম্পর্কে এনে দেবে এ নতুন রং।
উপহারের মূল লক্ষ্য দাম নয়, অনুভূতি। প্রিয় মানুষটির হাসি হোক আপনার আসল প্রাপ্তি। মনে রাখবেন ভালোবাসা প্রকাশের সবথেকে বড় উপায় হল আন্তরিকতা ও যত্ন। তাই এই ভ্যালেন্টাইন্স ডে তে বড় কিছু নয়, মন ছুয়ে যায় এমন কিছু উপহার বেছে নিন তাতেই আপনার সঙ্গিনী বুঝা যাবেন তিনি আপনার জীবনে কতটা বিশেষ।










