Weather Update: চলতি নভেম্বরের শুরুতেই রাজ্য জুড়ে অনুভূত হয়েছিল শীতের প্রথম মিষ্টি স্পর্শ। ভোরের দিকে পারদ নেমে গিয়েছিল স্বাভাবিকের নিচে, কুয়াশার চাদরে ঢাকা পড়েছিল কলকাতা সহ জেলা শহর। কিন্তু সেই শীতের আমেজে এবার বড়সড়ো ভাটা পড়ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস জানাচ্ছে আগামী কয়েক দিন রাজ্য জুড়ে রাতের তাপমাত্রা আরও বাড়বে, ফলে শীতের অনুভূতি অনেকটাই কমে যাবে।
গত ছয় দিন ধরে কলকাতার দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে ছিল। কিন্তু বুধবার থেকে সেই প্রবণতায় বদল এসেছে। আচমকা এর দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩০ ডিগ্রি ছুঁয়ে সামান্য উপরে উঠে যায়। স্বাভাবিকের নিচে টানা ৭ দিন থাকার পর বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ফের স্বাভাবিক মাত্রা ২০ ডিগ্রির ঘরে পৌঁছাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ফলে সপ্তাহান্ত পর্যন্ত শহরসহ গোটা দক্ষিণবঙ্গে শীতের দাপট কম থাকবে।
উত্তরবঙ্গের পার্বত্য দুই জেলা দার্জিলিং ও কালিম্পং ছাড়া বাকি সব জেলাতেই একই প্রবণতা দেখা যাবে। পশ্চিমাঞ্চল থেকে উপকূলীয় জেলা সর্বত্রই রবিবার পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির ধারা বজায় থাকবে। উত্তরবঙ্গে হালকা শীত থাকলেও, পারদ থাকার সম্ভাবনা রয়েছে স্বাভাবিকের কাছাকাছি।
এই তাপমাত্রা বৃদ্ধির মূল কারণ হিসেবে আবহাওয়াবিদরা দায়ী করছেন নতুন নিম্নচাপ ও ঘূর্ণাবর্তকে। শ্রীলঙ্কা সংলগ্ন দক্ষিণ পশ্চিমবঙ্গোপসাগরে তৈরি হওয়ার নিম্নচাপ মঙ্গলবার ভারতের দক্ষিণ উপকূলে পৌঁছেছে। পাশাপাশি ৫.৬ কিলোমিটার উঁচু স্তরে অবস্থিত একটি ঘূর্ণাবর্ত পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। এর প্রভাবে বাতাসে ক্রমাগত বাড়ছে জলীয় বাষ্পের পরিমাণ, যা তাপমাত্রা বৃদ্ধির জন্য অত্যন্ত অনুকূল।
অন্যদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে শনিবার নাগাদ আরো একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ৪৮ ঘণ্টায় সেই শক্তি সঞ্চয় করে শোপুষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। এই সিস্টেম সক্রিয় হওয়া মাত্রই উত্তর ও দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা ২ থেকে ৩° পর্যন্ত বাড়তে পারে। পরবর্তী কয়েকদিনে ও তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না বলে পূর্বাভাস।
এই আবহাওয়া গত অবস্থার মধ্যেও সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে। শুক্র ও শনিবার দার্জিলিং কালিম্পং সহ উঁচু এলাকাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। সোমবার ও মঙ্গলবার নতুন নিম্নচাপের প্রভাবে বাতাসে আরো আর্দ্রতা বাড়বে। বুধবার থেকে আকাশ মেঘলা থাকবে, উপকূলীয় জেলা ও লাখোয়া অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: কলকাতা থেকে কম দূরত্বে অফবিট প্লেস, পিয়ালী নদীর তীরে শীতের দিনে এক নিস্তব্ধ অবকাশ যাপন
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, নভেম্বর আর প্রকৃত শীত আর ফিরে আসার সম্ভাবনা কম। রাতে ভোরে হালকা শিব থাকলেও সেই জ্বাঁকিয়ে পড়া শীতের আবহও এবার মিলবে ডিসেম্বরে প্রথম সপ্তাহ থেকে। বড়দিনের আগে এ পর্যন্ত চলবে সেই শীতের সময় কাল এমনটাই পূর্বাভাস দিচ্ছেন বিশেষজ্ঞরা।
আগামী সোমবার থেকে উত্তরবঙ্গের তিনটি শীর্ষ জেলা এবং পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় তাপমাত্রা সামান্য নামতে পারে। তবে সেই স্বল্প স্থায়ী শীত স্থায়ী হবে সর্বোচ্চ বুধবার পর্যন্ত। এরপর পেট স্বাভাবিকের দিকে উঠবে পারদ। সবমিলিয়ে নভেম্বরের বাকি দিনগুলোতে শীত আস্বাদন খুব কম তবে ডিসেম্বরে ফিরতে চলেছে প্রকৃত শীতের দাপট।











