West Bengal Weather Forecast: সম্প্রতি আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, উল্টো রথ থেকে অতি ভারী বর্ষণের সম্ভবনা রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। এই মুহুর্তে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। যেটা পুরোপুরি কোলকাতার উপর দিয়ে গিয়েছে। যার জোরেই তুমুল টালমাটাল হচ্ছে রাজ্যের আবহাওয়া। উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় সংলগ্ন বঙ্গে ঘূর্ণাবর্ত অবস্থান করছে।
এই ঘূর্ণাবর্ত আপাতত দক্ষিণে অবস্থান করে রয়েছে। উত্তর পূর্ব আরব সাগর থেকে উত্তর – পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত পূর্ব পশ্চিম অক্ষরেখা অবস্থান করছে। এই অক্ষরেখা গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং ওড়িশার ঘূর্ণাবর্তের উপর দিয়ে বিস্তৃত করেছে বঙ্গোপসাগর। এখন সক্রিয় মৌসুমী বায়ুর অক্ষরেখা রয়েছে কানির, শিবপুর, খাজুরাহো, ডাল্টনগঞ্জ, দিঘা হয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত।

কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে? (West Bengal Weather Forecast)
শুক্রবার, ২৭ জুন রথযাত্রার দিনে পশ্চিমবঙ্গের আকাশে ঘনিয়ে এসেছে মেঘ। বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও ৯ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ার জেলাগুলিতে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নিম্নচাপের প্রভাবে কি হতে পারে ? (West Bengal Weather Forecast)
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর নতুন একটি নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হয়েছে ।যার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টিপাত হতে পারে। আগামী কয়েকদিন ধরে এই নিম্নচাপের প্রভাবে রাজ্য জুড়ে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে থাকতে পারে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই সমুদ্র উপকূলে জারি করা হয়েছে লাল সর্তকতা।
উপকূলবর্তী এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচটি জেলায়ও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে তবে ।আপাতত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কম।
কলকাতায় আজকের দিনে আংশিক মেঘলা আকাশ ও একাধিকবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ।শহরের আকাশ বারবার মেঘ ডেকে যাওয়ার পাশাপাশি বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি অনুভূত হতে পারে।
আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক গতকাল বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস যার স্বাভাবিকের থেকে ১.৫ সেলসিয়াস কম বাতাসে আপেক্ষিক আর্দ্রতা রয়েছে ৮১ থেকে ৯৪% এর মধ্যে। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ৮.৯ মিলিমিটার। আগামী দিনের শহরে তাপমাত্রা ২৭ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে ঘোরাফেরা করবে বলে পূর্বাভাস।

এই মুহুর্তে কোলকাতা এবং পার্শ্ববর্তী জেলা গুলোতে যে আবহাওয়া চলছে, তাতে মুড বিভিন্ন রকম রয়েছে। কোথায় হালকা বৃষ্টি, আবার কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি। এবছর গরম অত্যধিক পড়লেও কাল বৈশাখী ঝড়ের প্রভাব সে অর্থে কোথাও পড়েনি। তাই এখনো পর্যন্ত দিনের শুরুতে তাপমাত্রা থাকছে ২৬.৭ ডিগ্রি। তবে বেলা যত গড়াচ্ছে তাপমাত্রা হচ্ছে ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস।
কীরকম থাকছে আবহাওয়া? (West Bengal Weather Forecast)
যদি দিনের হিসেবে বিচার করা হয় তাহলে তাপমাত্রা থাকছে ৪০.৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাস প্রবাহিত হচ্ছে আনুমানিক রূপে ৩১.১ ডিগ্রি। যার গতিবেগ ঘণ্টায় থাকছে প্রায় এস ই ১.৯ কিমি পার ঘণ্টা। আর্দ্রতা থাকছে প্রায় ৮১ ডিগ্রি সেলসিয়াস। আকাশ প্রায় মেঘলা থাকছে, ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে আগামী কয়েকদিন।
শুধু পশ্চিমবঙ্গ নয় সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে অরুণাচল প্রদেশ, রাজস্থান, গুজরাট, বিহার, ওড়িশা , মধ্য মহারাষ্ট্র এবং হিমাচল প্রদেশের কিছু কিছু জায়গায়।
এসব জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি পাতের সাথে ঝোড়ো হওয়া দিচ্ছে ৩০ থেকে ৪০ কিমি। তবে বঙ্গোপসাগরের নিম্নচাপ বাংলা থেকে সরে ঝাড়খণ্ডের দিকে প্রবাহিত হয়েছে। বঙ্গে ভারী বৃষ্টিপাত হওয়ায় সম্ভবনা রয়েছে উপকূল এবং পশ্চিমের জেলাগুলোতে। আগামী কাল ভারী বৃষ্টিপাত আরো বাড়তে পারে।

কোথায় কোথায় বৃষ্টিপাত বাড়তে পারে?
আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণাতে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। সাথে বাদ যাবে না, নদীয়া , পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলা গুলো। এছাড়াও উপকূল ও সংলগ্ন জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়তে চলেছে।
সাথে জারি থাকবে হালকা ঝোড়ো হাওয়া। পরশু অর্থাৎ শনিবার (জুলাই ৫, ২০২৫ ) এ ৮ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভবনা প্রবল রয়েছে। কোন কোন জায়গায় বিক্ষিপ্ত হলেও ভারী বৃষ্টিপাত হবে যেমন – পূর্ব বর্ধমান , পশ্চিম বর্ধমান, হাওড়া জেলা, হুগলি জেলা, উত্তর ২৪ পরগণা এবং ২৪ পরগণা।
তবে আবহাওয়া দপ্তর থেকেও এটাও জানানো হয়েছে, নতুন সপ্তাহের শুরুর দিকে আবহাওয়ার পরিবর্তন আসবে। বৃষ্টিপাতের পরিমাণ আগের তুলনায় অনেক কমবে। তবে আরেকটা চিন্তার বিষয় হলো, বাতাসে জলীয় বাষ্প সক্রিয় অবস্থায় থাকার জন্য অস্বস্তি বেশ বাড়তে পারে। আগামী দিনের আবহাওয়ার আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে (Website) । ভালো থাকুন, আজকের মতন এই টুকুই।











