আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Jhargarm Medical Technologist Recruitment: ঝাড়্গ্রামে চোখের আলো প্রকল্পে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ, অনলাইনে আবেদন চলছে

Published on: November 14, 2025
Jhargarm Medical Technologist Recruitment

Jhargarm Medical Technologist Recruitment: ঝাড়গ্রাম জেলা যুবসমাজের জন্য এলো নতুন চাকরির সুযোগ। জেলার প্রশাসনিক বিভাগ এবং জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে ‘চোখের আলো‘ প্রকল্পে। এ প্রকল্পটি মূলত জেলার বাসিন্দাদের জন্য উন্নত চোখের চিকিৎসা ও প্রাথমিক পরীক্ষার সুবিধা পৌঁছে দেওয়ার জন্য পরিচালিত হয়। তাই অপ্টোমেট্রি সংক্রান্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

শূন্যপদ ও কাজের ধরন

বিজ্ঞপ্তি অনুযায়ী, মেডিকেল টেকনোলজিস্ট পদে মোট দুটি শূন্য পদ রয়েছে। যারা নির্বাচিত হবেন, তাদের কাজের ক্ষেত্র হবে জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র ও প্রকল্প সংক্রান্ত শিবির। যেহেতু এই প্রকল্পটি আংশিক সময় ভিত্তিক কাজের উপর নির্ভর করে, তাই নির্বাচিত কর্মীদের সপ্তাহের দিন দিন দায়িত্ব পালন করতে হবে।

চাকরিটি চুক্তিভিত্তিক হলেও কাজের অভিজ্ঞতা সরকারি স্বাস্থ্য ব্যবস্থাই যুক্ত থাকার সুযোগ এবং স্থানীয় জনস্বাস্থ্যের উন্নয়ন অংশগ্রহণ এই তিন দিক থেকেই পদটি অত্যন্ত আকর্ষণীয়।

পারিশ্রমিক

চুক্তিভিত্তিক হলেও বেতন তুলনামূলকভাবে যথেষ্ট সন্তোষজনক। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে-

  • দৈনিক বেতন: ১ হাজার টাকা
  • সপ্তাহে তিন দিনের কাজের অনুযায়ী মাসিক আয় প্রায় ১২০০০ টাকারও বেশি।
    বেতন কাঠামো অপ্টোমেট্রি অশিক্ষিত নবীন পেশাজীবীদের জন্য বিশেষ উপযোগী।

যোগ্যতা ও বয়সসীমা

আবেদনকারীদের জন্য নির্ধারিত কিছু শিক্ষাগত ও বয়স সংক্রান্ত শর্ত রয়েছে:

  • আবেদনকারীদের বয়স ২১ থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে
  • সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সরকারি ছাড় থাকছে
  • প্রত্যেকে পদার্থবিদ্যার রসায়ন এবং জীববিদ্যা নিয়ে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে
  • থাকতে হবে মেডিকেল টেকনোলজিতে দু বছরের ডিপ্লোমা অথবা ব্যাচেলার ডিগ্রী
    অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস এবং অপটোমেট্রিসংক্রান্ত ডিগ্রী বা ডিপ্লোমা থাকা বাধ্যতামূলক।

আবেদন পদ্ধতি

আগ্রহি প্রার্থীদের রাজ্য ও স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন ফি

  • সংরক্ষিত শ্রেণির জন্য: ৫০ টাকা
  • অসংরক্ষিত শ্রেণীর জন্য: ১০০ টাকা

আরও পড়ুন: শীতের ইমিউনিটি বাড়াতে বিশেষজ্ঞদের পরামর্শ- প্রতিদিন এক গ্লাস আমলকি শট! কিভাবে বানাবেন এই স্বাস্থ্যকর পানীয়?

আবেদনের শেষ তারিখ

পচিশন নভেম্বর এই নিয়োগের আবেদন জমা দেওয়ার শেষ দিন সময়ের আগে আবেদন না করলে ফর্ম গ্রহণ করা হবে না।

নির্বাচন প্রক্রিয়া

প্রার্থীদের বাছাই করা হবে

  • প্রাথমিক যোগ্যতা যাচাই
  • ইন্টারভিউ ও মেধা মূল্যায়ন

ইন্টারভিউ এর তারিখ ও স্থান পরবর্তী বিজ্ঞপ্তিতে জানানো হবে। মেধাবৃত্তিতে এই চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি।

ঝাড়গ্রাম জেলার ‘চোখের আলো’ প্রকল্পে মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে কাজ করা শুধুমাত্র একটি চাকরি নয়, এটি একদিকে যেমন পেশাগত অভিজ্ঞতার দরজা খুলে দেয়। অন্যদিকে, তেমনি সমাজের অসহায় মানুষের কাছে পৌঁছে দেয় প্রয়োজনীয় চক্ষু স্বাস্থ্য পরিষেবা। বিজ্ঞান বিভাগের শিক্ষিত অপ্টোমেট্রি তে প্রশিক্ষিত প্রার্থীদের জন্য এই সুযোগ সন্দেহাতীত মূল্যবান।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Delhi University Professor Recruitment 2026

Delhi University Professor Recruitment 2026: দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ অভিজ্ঞ প্রার্থীদের জন্য বড় সুযোগ

Fitness Trainer Career Guide Bangla

Fitness Trainer Career Guide Bangla: বাড়ছে ফিটনেস ট্রেনার এর চাহিদা, কিভাবে গড়ে তুলবেন এই পেশায় ক্যারিয়ার?

West Bengal College Teacher Recruitment 2026

West Bengal College Teacher Recruitment 2026: কলেজে শিক্ষাগতার নতুন আশা মার্চে SET সার্টিফিকেট, ত্বরান্বিত হতে পারে নিয়োগ প্রক্রিয়া

Visva Bharati University Recruitment 2026

Visva Bharati University Recruitment 2026: বিশ্বভারতীতে চাকরির সুবর্ণ সুযোগ| একাধিক পদে নিয়োগ জানুন বিস্তারিত আবেদন পদ্ধতি

BOB Capital Markets Recruitment 2026

BOB Capital Markets Recruitment 2026: ব্যাঙ্ক অফ বরোদা ক্যাপিটাল মার্কেট এ চাকরির সুযোগ, ১০৬ টি শূন্য পদে নিয়োগ

IIFT Recruitment 2026 Internship

IIFT Recruitment 2026 Internship: IIFT তে চাকরির সুযোগ, নাগাল্যান্ডে পোস্টিং বেতন ৩৫ হাজার টাকা

Leave a Comment