আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Winter Immunity Tips: শীতের ইমিউনিটি বাড়াতে বিশেষজ্ঞদের পরামর্শ- প্রতিদিন এক গ্লাস আমলকি শট! কিভাবে বানাবেন এই স্বাস্থ্যকর পানীয়?

Published on: December 9, 2025
Winter Immunity Tips

Winter Immunity Tips: শীতের ঠান্ডা হাওয়া শুরু হলেই এই কোল্ড, কফ, গলা বসে যাওয়া বা ঋতু বদলের অসুখ বিসুখ বেড়ে যায়। এই সময়ে শরীরের প্রতিরোধ ক্ষমতা ধরে রাখা অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনের খাদ্যাভ্যাসে কিছু প্রাকৃতিক উপাদান যোগ করলে শীতের অসুস্থতা গুলি সহজেই প্রতিহত করা যায়। এর মধ্যে অন্যতম হলো আমলকি, যা ভারতীয় আয়ুর্বেদের এক অনন্য উপাদান।

সম্প্রতি শেফ ও এফআ্যন্ডবি কনসালটেন্স স্নেহা সিংহী উপাধ্যায় তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জানান, প্রতিদিন সকালে মাত্র এক ছোট গ্লাস আমলকি রস বা ‘আমলকি শট’ খাওয়া শরীরের জন্য অবিশ্বাস্যভাবে উপকারী হতে পারে। তার মতে এটি ইমিউনিটি শক্তিশালী রাখার পাশাপাশি শরীরকে ভেতর থেকে পরিষ্কার ও সতেজ রাখতে পারে।

আমলকির রস কেন এত কার্যকর?

আমলকি বা আমলা হল ভিটামিন সি-এর এক বিশাল ভান্ডার। সাধারণ লেবুর তুলনায় আমলকিতে ভিটামিন সি প্রাইস কুড়ি গুন বেশি থাকে। এর সঙ্গে থাকে আ্যন্টিঅক্সিডেন্ট, পলিফেনল, ফাইটো নিউট্রিয়েন্টস এবং অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান যা শরীরের প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

  • ইমিউনিটি বৃদ্ধি: ভিটামিন সি শরীর কে ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। শীতে যেহেতু ঠান্ডা কাশির ঝুঁকি বেশি, প্রতিদিন আমলকি রস খেলেই ঝুঁকি অনেকটাই কমে।
  • অক্সিডেটিভ ট্রেস কমায়: শরীর যখন টক্সিন জমে বা ট্রেস বাড়ে, তখন অক্সিডেটিভ ক্ষরিত হয়। আমলকিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এই ক্ষতি থেকে কোষকে রক্ষা করে।
  • গাট হেলথ উন্নত করে: সকালে খালি পেটে আমলকির রস খেলে হজম শক্তি বাড়ে, খোলা ফাঁপা কমে এবং কোষ্ঠকাঠিন্য দূর হয়।
  • প্রদাহ কমায়: শরীরের ভেতরে থাকা ইনফ্লামেশন বা প্রদাহ কমিয়ে শরীরকে আরও সক্রিয় ও শক্তিশালী করে।

সংক্ষেপে বলতে গেলেই শীতকালে প্রতিদিন মাত্র এক গ্লাস আমলকি খেলে সারাদিন শরীরের এনার্জি লেভেল ও রোগ প্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়।

কিভাবে বানাবেন আমলকির শট?

নিচে দেওয়া রেসিপিটি অত্যন্ত সহজ। প্রতিদিন বাড়িতেই তৈরি করতে পারবেন এই স্বাস্থ্যকর পানীয়।

উপকরণ-

  • তাজা আমলকি- ৬টি
  • জিরে-১ চামচ
  • গুড়- ২-৩ টেবিল চামচ
  • পুদিনা পাতা- ১/২ কাপ
  • আদা- ১টুকরো
  • জল- ১কাপ

প্রস্তুত প্রণালী

  • প্রথমে আমলকির পিস আলাদা করে টুকরো করে নিন
  • পুদিনা পাতা ভাল করে ধুয়ে পরিষ্কার করুন
  • ব্লেন্ডারে আমলকি, গুড়, পুদিনা পাতা, আদা এবং জল একসঙ্গে দিন।
  • সম্পূর্ণ মসৃণ না হওয়া পর্যন্ত উচ্চ গতিতে ব্লেন্ড করুন
  • মসৃণ রস পাওয়ার জন্য মিশ্রণটি একটি সুক্ষ্ম চালুনি বা মসলিন কাপড় দিয়ে ছেঁকে নিন।
  • সকালে খালি পেটে ছোট গ্লাস পড়বেশন করুন। তাইলে এটি ফ্রিজে ২৪ ঘন্টা পর্যন্ত সংরক্ষণ করা যায়

আরও পড়ুন: ডিসেম্বর থেকে রাজ্যে বাড়ছে মদের দাম, পুরনো তে মিলবে নতুন বিয়ার

নিয়মিত আমলকি শট খেলে কি উপকার পাবেন

  • সর্দি কাশির প্রবণতা কমবে
  • শরীরের এনার্জি বাড়বে
  • হজম শক্তি উন্নত হবে
  • ত্বক উজ্জ্বল ও সুস্থ থাকবে
  • গাট হেলথ শক্তিশালী হবে

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Delhi University Professor Recruitment 2026

Delhi University Professor Recruitment 2026: দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ অভিজ্ঞ প্রার্থীদের জন্য বড় সুযোগ

Fitness Trainer Career Guide Bangla

Fitness Trainer Career Guide Bangla: বাড়ছে ফিটনেস ট্রেনার এর চাহিদা, কিভাবে গড়ে তুলবেন এই পেশায় ক্যারিয়ার?

West Bengal College Teacher Recruitment 2026

West Bengal College Teacher Recruitment 2026: কলেজে শিক্ষাগতার নতুন আশা মার্চে SET সার্টিফিকেট, ত্বরান্বিত হতে পারে নিয়োগ প্রক্রিয়া

Visva Bharati University Recruitment 2026

Visva Bharati University Recruitment 2026: বিশ্বভারতীতে চাকরির সুবর্ণ সুযোগ| একাধিক পদে নিয়োগ জানুন বিস্তারিত আবেদন পদ্ধতি

BOB Capital Markets Recruitment 2026

BOB Capital Markets Recruitment 2026: ব্যাঙ্ক অফ বরোদা ক্যাপিটাল মার্কেট এ চাকরির সুযোগ, ১০৬ টি শূন্য পদে নিয়োগ

IIFT Recruitment 2026 Internship

IIFT Recruitment 2026 Internship: IIFT তে চাকরির সুযোগ, নাগাল্যান্ডে পোস্টিং বেতন ৩৫ হাজার টাকা

Leave a Comment