হিন্দু ধর্মের দেবী লক্ষ্মী হলেন ধন ঐশ্বর্য সৌভাগ্য ও শান্তির প্রতীক। প্রতিটি গৃহস্তের মনে থাকে সংসারের আর্থিক স্থিতি মানসিক শান্তি ও সমৃদ্ধির বাসনা। এই কারণেই ঘরে লক্ষ্মী পূজোর বিশেষ গুরুত্ব রয়েছে। তবে ভাস্তু শাস্ত্র অনুযায়ী, ঘরে লক্ষ্মী প্রতিমা রাখলেই তো সুফল মিলবে, এমনটা নয়। কোন ধরনের লক্ষ্মী মূর্তি বা ছবি রাখা হয়েছে, তার ভঙ্গি কেমন এবং কোথায় স্থাপন করা হচ্ছে এই সব কিছুর ওপরে নির্ভর করে সংসারে তার কৃপা কতটা কার্যকর হবে।
বাস্তুশস্ত্র বলছে, দেবী লক্ষ্মীর কিছু নির্দিষ্ট রূপ অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। সবার আগে আসে পদ্মাসনা লক্ষ্মীর কথা। অর্থাৎ যাকে পদ্মফুলের ওপর বসে থাকতে দেখা যায়। এইরূপটি পবিত্রতা স্থায়িত্ব ও বিশুদ্ধ ঐশ্বর্যের প্রতীক। পদ্ম যেমন কাঁদার মধ্যেও নির্মল থাকে তেমনি এই রূপের লক্ষ্মী সংসারের স্থায়ী সম্পদ ও সুস্থ আর্থিক প্রবাহ বজায় রাখতে সাহায্য করে।
বাংলার বহু ঘরে দু’হাত বিশিষ্ট লক্ষী প্রতিমা পুজো করার রীতি রয়েছে। এই রূপটি সহজ, সংযত ও ঘরোয়া বলে মনে করা হয়। আবার চার হাত বিশিষ্ট লক্ষ্মী মূর্তি ও বাস্তু মতে শুভ। চার হাতে ধন আশীর্বাদ পদ্ম ও অভয় মুদ্রা থাকলে তা জীবনের নানা ক্ষেত্রে ভারসাম্য ও উন্নতি প্রতীক হিসেবে ধরা হয়।
অনেক প্রতিমা বা ছবিতে লক্ষ্মীর দুপাশে দুটি হাতি দেখা যায়। এই হাতি সমৃদ্ধি শক্তি ও রাজকীয় ঐশ্বর্যের প্রতীক। বাস্তুশাস্ত্র মতে হাতি সহ লক্ষ্মী মূর্তি ঘরে রাখলে কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসায় বৃদ্ধি ও সামাজিক সম্মান বৃদ্ধি পায়।
লক্ষ্মীয় নারায়ন একসঙ্গে থাকা প্রতিমা বা ছবি ঘরের জন্য অত্যন্ত শুভ বলে ধরা হয়। এটি সংসারে আর্থিক সমৃদ্ধির পাশাপাশি দাম্পত্য সুখ ও পারিবারিক স্থিতি বজায় রাখে। অনেক বাস্তবিদ মনে করেন, লক্ষীনারায়ন যুবল মূর্তি নেগেটিভ শক্তিকে দূর করে সংসারে সুরক্ষা বলয় তৈরি করে।
তবে বাস্তুশাস্ত্রে কিছুটা সতর্কতাও দিয়েছে। দাঁড়িয়ে থাকা লক্ষ্মী প্রতিমা বা যার পা থেকে মুদ্রা ঝরে পড়ছে এমন প্রতিমা ঘরে না রাখাই ভালো। কারণ এতে অর্থ আসলে তা স্থায়ী হয় না বলে বিশ্বাস করা হয়। ভাঙা,ফাটা বা পুরনো ক্ষতিগ্রস্ত লক্ষ্মী প্রতিমা ঘরে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ।
আরও পড়ুন: ফ্ল্যাট বা বাড়ি কেনার পরিকল্পনা করছেন? সিদ্ধান্তের আগে জেনে নিন কোন ব্যাংক কত হোম লোন সুদ
প্রতিমা রাখার স্থান ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘরের উত্তর পূর্ব দিক বা ঈশান কোণে লক্ষ্মী পুজোর জন্য শ্রেষ্ঠ। তার সম্ভব না হলে উত্তর বা পূর্ব দিকেও রাখা যেতে পারে। প্রতিমা কখনো সরাসরি মেঝেতে রাখা উচিত নয়, গরম পরিস্কার মঞ্চে স্থাপন করতে হবে। লক্ষ্মীর মুখপূর্ব বা উত্তর দিকে হলে তা শুভ ফল দেয়।
পুজোর জায়গা সব সময় পরিষ্কার, আলো বাতাসপূর্ণ ও অগোছালো জিনিস মুক্ত হওয়া প্রয়োজন। নিয়মিত প্রদীপ জ্বালানো ও শ্রদ্ধা ভরে পূজা করাই দেবী লক্ষ্যের কৃপা পাওয়ার প্রকৃত উপায়। কারণ বাস্তুশাস্ত্রমতে, মূর্তির চেয়েও গুরুত্বপূর্ণ বলে বিশ্বাস শুদ্ধতা ও নিষ্ঠা।











